বাড়ছে বেকারত্ব, চাকরির আশায় দেশ ছাড়লেন প্রায় ১ লাখ বাসিন্দা

Share:

আন্তর্জাতিক ডেস্কঃ মিলছে না চাকরি। বাড়ছে বেকারত্ব। চড়া হচ্ছে সুদের হার। তাই কার্যত বিপাকে পড়ে দেশ ছাড়তে হচ্ছে আমজনতাকে। এমনই ঘটনার সম্মুখীন নিউজিল্যান্ড। পরিসংখ্যান অনুসারে, চলতি বছর জুন মাস পর্যন্ত নিউজিল্যান্ড ছেড়েছেন ১ লাখ ৩১ হাজার ২০০ জন। যা সাময়িকভাবে ছিল সর্বোচ্চ।

প্রকাশিত  হওয়া একটি তথ্যের ভিত্তিতে জানা গিয়েছে,  নিউজিল্যান্ড ছেড়ে এক-তৃতীয়াংশ মানুষ  অস্ট্রেলিয়ায় চলে গেছে। শুধু তাই নয় বর্তমানে অনেক বিদেশী এখন যেতে চাইছেন না নিউজিল্যান্ডে। অর্থনীতিবিদরা বলছেন, জীবনযাত্রার ব্যয়, উচ্চ সুদের হার এবং চাকরির সুযোগ কমে যাওয়ায় হতাশাগ্রস্ত হয়ে নিউজিল্যান্ডবাসীরা অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য ও অন্যান্য দেশে আশ্রয় নিচ্ছেন। বলা বাহুল্য, কেন্দ্রীয় ব্যাংক নগদ হার ৫২১ বেসিস পয়েন্ট বাড়ানোর পর থেকেই নিউজিল্যান্ডের অর্থনীতি বিপন্ন হয়ে পড়েছে।

এই প্রসঙ্গে স্থানীয় এক বাসিন্দা মেরিলি অ্যালেন জানিয়েছেন, ‘২০২৫ সালের শুরুর দিকে অস্ট্রেলিয়ায় চলে যাবেন। কারণ, সেখানে রয়েছে অনেক কাজের সুযোগ। আমার অনেক বন্ধু আছে যারা অস্ট্রেলিয়ায় গেছে। শুধুমাত্র ভালো কাজের সুযোগ এবং উন্নত জীবনযাপনের জন্য।‘  বলা বাহুল্য, করোনা মহামারির সময় অনেকই নিউজিল্যান্ডবাসী বিদেশ ছেড়ে দেশে বসবাস করা শুরু করেছিলেন। তবে করোনার পর চাকরি না থাকায় বাধ্য হয়ে অন্য দেশে পাড়ি দিচ্ছেন নিউজিল্যান্ডের বাসিন্দারা।

পুরনিয়োগ দুর্নীতি  মামলায় এবার মদন মিত্রকে তলব ইডির

৫৭ বছরের ছোট তরুণীকে গোপনে বিয়ে জামায়াতের সাংসদের, শোরগোল বাংলাদেশজুড়ে

সাবধান! শুধু ওজনবৃদ্ধি নয়, জাঙ্ক ফুডেই লুকিয়ে হৃদরোগ ও ক্যানসারের ঝুঁকি

রক্তে হঠাৎ শর্করা বৃদ্ধিই কি ডায়াবেটিস? সুস্থ মানুষের ক্ষেত্রেও হতে পারে ‘সুগার স্পাইক’

বর্ষাকালে বারবার অসুস্থ হচ্ছে শিশু? বর্ষায় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে এই ৫ উপায়

ফাইনালের পর গুন্ডামির দায়ে তিন ম্যাচের জন্য নির্বাসিত হচ্ছেন আর্জেন্টিনার খেলোয়াড়রা!

বর্ষায় বাড়ির আশেপাশে সাপের আনাগোনা? এই ৬ গাছ করবে আপনার সমস্যার সমাধান

মধ্যমগ্রামে হোটেল থেকে উদ্ধার ৩৮ বছরের যুবতীর ঝুলন্ত দেহ, আটক ২৯ বছরের প্রেমিক

মোদির বাসভবনের সামনে ধর্না, রাহুল-প্রিয়াঙ্কাকে আটক করল দিল্লি পুলিশ

মধ্যপ্রদেশ বিধানসভায় পাশ অভিন্ন দেওয়ানি বিধি বিল, লিভ ইনের সঙ্গে রেজিস্ট্রেশন বাধ্যতামূলক

মোদির বাসভবনের সামনে ধর্নায় সামিল হতে দেশবাসীর কাছে আর্জি রাহুলের

বচসার জেরে তরুণ-তরুণীকে ধাক্কা দিয়ে গঙ্গায় ফেলল বন্ধুরা! ভয়ঙ্কর ঘটনা ইছাপুরে

আগে হত্যা নয়, কেতনকে আজীবনের জন্য পঙ্গু করতে চেয়েছিল সিয়া-চেতন

সংসদ অভিযানে পুলিশের লাঠির ঘায়ে আহত ছাত্রীর অবস্থা আশঙ্কাজনক, আইসিইউতে স্থানান্তরিত