৬.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প পেরুতে, কেঁপে উঠল লিমা-সহ একাধিক এলাকা

Share:

আন্তর্জাতিক ডেস্ক: শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল পেরু। বৃহস্পতিবার স্থানীয় সময় দুপুরে দেশের দক্ষিণাঞ্চলে কম্পন অনুভূত হয়। রাজধানী লিমা-সহ বেশ কয়েকটি এলাকায় এর প্রভাব পড়ে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (USGS) জানিয়েছে, ভূমিকম্পটির মাত্রা ছিল ৬.৭। তবে পেরুর জিওফিজিক্যাল ইনস্টিটিউট (IGP) কম্পনের মাত্রা ৭.২ বলে জানিয়েছে।

ভূমিকম্পটির কেন্দ্র ছিল মাটির প্রায় ১০৮ কিলোমিটার গভীরে। আয়াকুচো বিভাগের পারিনাকোচাস প্রদেশের কোরাকোরা শহর থেকে প্রায় ৩৫ কিলোমিটার উত্তরে ছিল এর উৎপত্তিস্থল। কম্পন শক্তিশালী হলেও এখনও পর্যন্ত বড় ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। স্থানীয় প্রশাসন এবং দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ পরিস্থিতির উপর নজর রাখছে। ভূবিজ্ঞানীদের মতে, ভূমিকম্পের কেন্দ্র অনেকটা গভীরে হওয়ায় কম্পনের শক্তির একটি বড় অংশ ভূগর্ভেই ছড়িয়ে পড়ে। ফলে ভূপৃষ্ঠে তুলনামূলকভাবে কম তীব্রতার ঝাঁকুনি অনুভূত হয়েছে। কম্পন শক্তিশালী হলেও এখনও পর্যন্ত বড় ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। স্থানীয় প্রশাসন এবং দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ পরিস্থিতির উপর নজর রাখছে।

আরও পড়ুন: ৮ যাত্রীকে নিয়ে আলাস্কায় ভেঙে পড়ল চার্টার্ড বিমান, শুরু উদ্ধার অভিযান

ভূবিজ্ঞানীদের মতে, ভূমিকম্পের কেন্দ্র অনেকটা গভীরে হওয়ায় কম্পনের শক্তির একটি বড় অংশ ভূগর্ভেই ছড়িয়ে পড়ে। ফলে ভূপৃষ্ঠে তুলনামূলকভাবে কম তীব্রতার ঝাঁকুনি অনুভূত হয়েছে। প্রশান্ত মহাসাগরীয় ‘রিং অব ফায়ার’-এর মধ্যে অবস্থিত পেরুতে ভূমিকম্প নতুন ঘটনা নয়। দেশটির বিভিন্ন এলাকায় প্রায়ই ভূকম্পন অনুভূত হয়। আগেও একাধিক শক্তিশালী ভূমিকম্পে বড় ক্ষয়ক্ষতিও হয়েছে। ২০০৭ সালে ইকা অঞ্চলে ৭.৯ মাত্রার ভয়াবহ ভূমিকম্পে প্রায় ৬০০ জনের মৃত্যু হয়েছিল। সেই অভিজ্ঞতার কথা মাথায় রেখে সাধারণ মানুষকে সতর্ক থাকতে এবং জরুরি পরিস্থিতির জন্য প্রয়োজনীয় প্রস্তুতি রাখার পরামর্শ দিয়েছে পেরুর জিওফিজিক্যাল ইনস্টিটিউট।

দাম বাড়ল অটোর এলপিজির, ভাড়া বৃদ্ধির আশঙ্কা

সাতসকালে ভয়াবহ ঘটনা! বাড়ির সামনে পড়ে রয়েছে প্রৌঢ়ার রক্তাক্ত দেহ, চাঞ্চল্য হাসনাবাদে

৪০ লক্ষের প্যাকেজেও গলল না মন! রাহুল গান্ধির জন্য পাত্রকে বিয়েতে ‘না’ তরুণীর

নিয়ম ভেঙে বেপরোয়া গতিতে গাড়ি, চাকা খুলে দুর্ঘটনা! নিউটাউনে গ্রেফতার ৩

‘দেশবিরোধী শ্লোগান উঠলেই যাদবপুরে সার্জিক্যাল স্ট্রাইক’, হুঁশিয়ারি দিলীপের

‘লভ্যাংশের ১০ শতাংশ চাই’, স্পিরিট থেকে কেন বাদ পড়েন দীপিকা, আসল কারণ প্রকাশ্যে

একজন ছাত্র ও একজন শিক্ষক নিয়ে চলছে বেহালার সরকারি প্রাথমিক স্কুল, উদ্বিগ্ন স্থানীয়রা

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণ ও ২০ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ! পলাতক অভিযুক্ত

৬.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প পেরুতে, কেঁপে উঠল লিমা-সহ একাধিক এলাকা

হাসপাতালে নিয়ে যাওয়ার কয়েক ঘণ্টা পর ফের জেলে ইমরান খান

ভ্যাপসা গরমের মাঝেই স্বস্তি! কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টি, উত্তরে কোথায় কোথায় দুর্যোগ?

আলাস্কায় চার্টার বিমান ভেঙে মৃত্যু ৮ আরোহীর

হিজবুল্লাহর বিরুদ্ধে আমেরিকার বড় পদক্ষেপ, ১০ জনের উপর নতুন নিষেধাজ্ঞা

নাইজেরিয়ায় ভয়াবহ নৌকাডুবি, শিশু ও মহিলা সহ নিহত ৪৭