৮ যাত্রীকে নিয়ে আলাস্কায় ভেঙে পড়ল চার্টার্ড বিমান, শুরু উদ্ধার অভিযান

Share:

আন্তর্জাতিক ডেস্ক: ভয়াবহ বিমান দুর্ঘটনা আলাস্কার প্রত্যন্ত এলাকায় । বৃহস্পতিবার কেপ নিউনহ্যাম এলাকার একটি রাডার সাইটের কাছে ভেঙে পড়ে দুই ইঞ্জিনের একটি চার্টার্ড বিমান। বিমানে আট জন যাত্রী ছিলেন বলে জানা গিয়েছে। তাঁদের মধ্যে দু’জন পাইলট এবং ছ’জন যাত্রী। দুর্ঘটনার পর দ্রুত শুরু হয়েছে তল্লাশি ও উদ্ধারকাজ। জানা গিয়েছে, সিকিউরিটি এভিয়েশন পরিচালিত সেসনা বিমানটি অ্যাঙ্কোরেজ থেকে উড়েছিল। দুপুরের দিকে কেপ নিউনহ্যামের কাছে পৌঁছনোর সময় সেটি দুর্ঘটনার কবলে পড়ে বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে।

আলাস্কা রেসকিউ কোঅর্ডিনেশন সেন্টার জানিয়েছে, কেপ নিউনহ্যাম লং রেঞ্জ রাডার সাইটের কাছে বিমান দুর্ঘটনার খবর পাওয়ার পরই উদ্ধারকারী দল পাঠানো হয়েছে। তবে বিমানে থাকা যাত্রী এবং পাইলটদের কী অবস্থা, তা এখনও স্পষ্ট নয়। দুর্ঘটনার কারণও এখনও জানা যায়নি। উদ্ধারকারী সংস্থাগুলি ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি খতিয়ে দেখছে। নতুন তথ্য পাওয়া গেলে তা জানানো হবে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।

আরও পড়ুন: হাসপাতালে নিয়ে যাওয়ার কয়েক ঘণ্টা পর ফের জেলে ইমরান খান

ঘটনায় শোক প্রকাশ করেছেন রিপাবলিকান সিনেটর লিসা মুরকোস্কি। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি আলাস্কার মানুষের পাশে থাকার বার্তা দেন। একই সঙ্গে উদ্ধার অভিযানে অংশ নেওয়া ইউএস কোস্ট গার্ড, এনটিএসবি, আলাস্কা স্টেট ট্রুপারস এবং রেসকিউ কোঅর্ডিনেশন সেন্টারকে ধন্যবাদ জানান। সিনেটর জানান, তিনি আগে সিকিউরিটি এভিয়েশনের বিমানে আলাস্কার বিভিন্ন এলাকায় যাতায়াত করেছেন। সংস্থাটির অভিজ্ঞ পাইলটদের সঙ্গেও তাঁর পরিচয় রয়েছে। দুর্ঘটনায় বিমানে থাকা ব্যক্তি, তাঁদের পরিবার এবং সিকিউরিটি এভিয়েশনের কর্মীদের জন্য প্রার্থনা করেছেন তিনি। 

৬.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প পেরুতে, কেঁপে উঠল লিমা-সহ একাধিক এলাকা

একজন ছাত্র ও একজন শিক্ষক নিয়ে চলছে বেহালার সরকারি প্রাথমিক স্কুল, উদ্বিগ্ন স্থানীয়রা

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণ ও ২০ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ! পলাতক অভিযুক্ত

ফোর্ট উইলিয়ামে বড়সড় দুর্ঘটনা, গার্ডওয়ালে ধাক্কা বেপরোয়া গাড়ির

হাসপাতালে নিয়ে যাওয়ার কয়েক ঘণ্টা পর ফের জেলে ইমরান খান

হিজবুল্লাহর বিরুদ্ধে আমেরিকার বড় পদক্ষেপ, ১০ জনের উপর নতুন নিষেধাজ্ঞা

কেরিয়ারে মাইলফলক! বক্সঅফিসে ১১৩ কোটির গণ্ডি পেরোল ইমরানের ‘আওয়ারাপান ২’

ভ্যাপসা গরমের মাঝেই স্বস্তি! কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টি, উত্তরে কোথায় কোথায় দুর্যোগ?

উত্তরবঙ্গে পৌঁছেই জনপ্রতিনিধিদের বৈঠকে ডাক অমিত শাহের, পাহাড় সমস্যার সমাধান?

টাইব্রেকারে জিতে ডুরান্ড ফাইনালে ইস্টবেঙ্গলের মুখোমুখি মোহনবাগান

সাবধান, ২৪ অগস্ট থেকে মোবাইল ফোনের সিম নেওয়ার ক্ষেত্রে চালু হচ্ছে নয়া নিয়ম

৮ যাত্রীকে নিয়ে আলাস্কায় ভেঙে পড়ল চার্টার্ড বিমান, শুরু উদ্ধার অভিযান

নাইজেরিয়ায় ভয়াবহ নৌকাডুবি, শিশু ও মহিলা সহ নিহত ৪৭

সাংসদ-পুত্রের বেপরোয়া ড্রাইভিংয়ে প্রাণ গেল পথচারী তরুণীর