ফিলিপাইনে ফেরিতে বিধ্বংসী অগ্নিকাণ্ডে নিহত বেড়ে ৭৬, এখনও নিখোঁজ ১৩

Share:

আন্তর্জাতিক ডেস্ক: ফিলিপাইনের রাজধানী ম্যানিলা থেকে পর্যটন কেন্দ্র কোরনে যাওয়ার পথে এমভি জুন অ্যাস্টর নামে এক ফেরিতে বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনায় মৃতের সংখ্যা হু-হু করে বাড়ছে। শনিবার আরও ৪১ জনের মরদেহ উদ্ধার হয়েছে। ফলে মৃতের সংখ্যা বেড়ে দাঁরিয়েছে ৭৬। এখনও নিখোঁজ রয়েছেন ১৩ যাত্রী। যদিও তাঁদের বেঁচে থাকার সম্ভাবনা ক্ষীণ বলেই মনে করছেন উদ্ধারকারীরা।

গত বুধবার (৯ সেপ্টেম্বর) রাজধানী ম্যানিলা থেকে পর্যটনকেন্দ্র কোরনের দিকে যাওয়ার পথে এমভি জুন অ্যাস্টার নামের ফেরিতে আচমকাই আগুন ধরে যায়। নিমিষেই সেই আগুন ভয়াল রূপ ধারণ করে। অগ্নিকাণ্ডের সময় ফেরিটিতে ১১৭ জন যাত্রী ও ১৭ জন ক্রু সদস্য ছিলেন। দুর্ঘটনার খবর পেয়েই উদ্ধারকার্যে ঝাঁপিয়েছিল উপকূল; রক্ষী বাহিনী ও দমকলের সদস্যরা। যদিও বিষাক্ত ধোঁয়া ও তীব্র তাপের কারণে মরদেহ উদ্ধারে বাধা সৃষ্টি হয়। গতকাল শুক্রবার প্রথমবার আগুনে ভস্মীভূত ফেরিটিতে উঠতে সক্ষম হন উদ্ধারকারীরা।

ফিলিপাইনের উপকূল রক্ষী বাহিনীর আধিকারিক জেরোনিমো তুভিলা সংবাদমাধ্যমকে জানিয়েছেন, বিধ্বংসী অগ্নিকাণ্ডে ফেরিটিতে থাকা যাত্রীদের সিংহভাগই ঝলসে গিয়েছেন। শরীর এতটা বিকৃত হয়ে গিয়েছে যে অনেকে চেনা যাচ্ছে না। তাই নিহতদের পরিচয় শনাক্ত করা এবং আগুন লাগার কারণ নির্ধারণ করাই এখন অগ্রাধিকার। কোরনের পর্যটন আধিকারিক ক্রিস্টিন অ্যাবলানা বলেন, ‘ব্যক্তিগত সামগ্রী ও ডিএনএ পরীক্ষার মাধ্যমে স্বজনদের হাতে মরদেহ হস্তান্তর করা হবে। কেউ যদি নিশ্চিত করতে পারেন যে এই ছবি বা এসব জিনিসপত্র তার স্বজনের, তাহলে তাকে ডিএনএ নমুনা দিতে বলা হবে।’

উপকূল রক্ষী বাহিনীর মুখপাত্র কমোডর নোয়েমি কায়াবায়াব জানিয়েছেন, ‘ফেরির একটি কার্গো হোল্ডে প্রথম আগুন ধরে যায়। পরে তা ছড়িয়ে পড়ে। বেঁচে যাওয়া যাত্রীরা জানিয়েছেন, তারা প্রথমে একটি জোরালো বিস্ফোরণের শব্দ শুনেছিলেন। এরপর ধোঁয়া দেখা যায় এবং আগুন খুব দ্রুত ছড়িয়ে পড়ে। জীবন বাঁচাতে নদীতে ঝাঁপ দেওয়ার সময়ে অনেকে লাইফজ্যাকেট পরার সুযোগও পাননি।’

চালে নয়, কাঁচা আলু-সুজিতেই তৈরি হবে মুচমুচে দোসা, জানুন সহজ রেসিপি

শীতলক্ষ্যা নদীর স্রোতে তলিয়ে যাচ্ছিলেন পাঁচজন, দুজনকে উদ্ধার করে ডুবে মারা গেলেন তরুণ

বিধানসভা নির্বাচনে জামানত খোয়ানো শান্তিগোপালকেই নন্দীগ্রামে প্রার্থী করল সিপিআই

গরুকে ধর্ষণ! ভয়ঙ্কর ঘটনা মোদির রাজ্য, পুলিশের জালে অভিযুক্ত

ব্রিকস সম্মেলনের মাঝেই দিল্লির পাঁচতারা হোটেল থেকে উদ্ধার এয়ার ইন্ডিয়ার পাইলটের দেহ

‘হাতে হাত ধরি ধরি,’ দ্বিপাক্ষিক বৈঠকে মোদিকে বার্তা জিনপিং-য়ের

৬ বছরের ভাইঝিকে ধর্ষণ করে খুনের পর যৌনাঙ্গে ঢালা হয়েছিল রাসায়নিক, পাষণ্ড কাকাকে ফাঁসির সাজা আদালতের

তারাতলাকাণ্ডে গ্রেফতার কলকাতা পুরসভার সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার আমিনুর শেখ

ফিলিপাইনে ফেরিতে বিধ্বংসী অগ্নিকাণ্ডে নিহত বেড়ে ৭৬, এখনও নিখোঁজ ১৩

তেণ্ডুলকরকে ছাড়িয়ে গেলেন জো রুট, নয়া ইতিহাস গড়লেন ইংল্যান্ড অধিনায়ক

লজ্জা! লজ্জা! লজ্জা! ইংল্যান্ডের কাছে চুনকাম হলেন বাবর আজমরা

খাদ্যে বিষক্রিয়ার জেরে জেলে অসুস্থ ১৮ বন্দি, চিকিৎসায় মেডিক‍্যাল টিম

পুজোয় খারাপ খাবার বিক্রি করলে ধরা পড়বে রেস্তরাঁ, অভিনব উদ্যোগ প্রশাসনের

 ২ বছর আগে চাকরি থেকে ছাঁটাই, পত্রিকা অফিস থেকে উদ্ধার হিন্দু সাংবাদিকের ঝুলন্ত দেহ