মেলেনি ৫ মাসের বেতন, যাত্রীবোঝাই বিমান না উড়িয়ে বসে রইলেন পাইলট

Share:

আন্তর্জাতিক ডেস্ক: মানুষ কাজ করে, রোজগার করে স্বাচ্ছন্দে বাঁচার জন্য । কিন্তু কাজ করার পর যদি ন্যায্য বেতন না  পাওয়া যায় তাহলে সেই কাজের প্রতি স্বাভাবিক ভাবেই আগ্রহ হারিয়ে যায়। পাঁচ মাসের বেতন না পাওয়ায় অদ্ভুত এক কাণ্ড ঘটালেন মেক্সিকোর রাজধানী মেক্সিকো সিটিতে একজন পাইলট। ককপিটে উঠেও নির্ধারিত সময়ে ছাড়লেন না বিমান। সেই সঙ্গেই যাত্রীদের উদ্দেশ্যে বার্তা দিলেন, যতক্ষণ না বিমান সংস্থা তাঁর বেতন পরিশোধ করছেন ততক্ষণ পর্যন্ত তিনি বিমান ছাড়বেন না গন্তব্যের উদ্দেশ্যে। এই কথা বলে যাত্রী সহ ওই পাইলট নিজেকে বিমানের মধ্যেই আটকে রাখলেন।

বাণিজ্যিক ফ্লাইটের একটি ভিডিও সামনে এসেছে যেখানে ওই পাইলট বিমানে থাকা যাত্রীদের উদ্দেশ্যে বলছেন,  ‘আপনাদের জন্য আমার খারাপ লাগছে। আমি প্রায় তিন বছর ধরে এই বিমান সংস্থায় আছি। আমি কখনো একটি ফ্লাইটও পরিচালনা করতে ব্যর্থ হইনি।’ তিনি এটাও জানান যে তাঁর বেতন যে বকেয়া রয়েছে তারই প্রতিবাদ করছেন। সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়া এই ভিডিওর সত্যতা যাচাই করেনি ‘এই মুহূর্তে’। পাইলটকে এটাও দাবি করতে শোনা গিয়েছে তিনি তাঁর নিয়োগকর্তার কাছ থেকে পাঁচ মাসের বেতন এবং ভ্রমণ খরচ পাননি। সেই বকেয়া বেতনই চান। সঙ্গে তিনি এটাও জানান যে তিনি তিন সন্তানের বাবা।

এই খবর সামনে আসতেই রীতিমত চর্চা শুরু হয়েছে। মেক্সিকো সিটির বেনিটো জুয়ারেজ আন্তর্জাতিক বিমানবন্দরের আধিকারিকরা এই ঘটনা নিয়ে এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করেছেন। জানিয়েছেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ ক্যারিবিয়ান রিসোর্ট শহর কানকুনে যাওয়ার নির্ধারিত বিমান নিয়ে তদন্ত শুরু করছে। অভিযুক্ত ওই পাইলটকে আটক করা হয়েছে এবং বিমান থেকে সকল যাত্রীদের উদ্দজার করা হয়েছে। তবে পাইলটের এই কাণ্ডে সত্যিই হতবাক হয়ে গিয়েছেন বিমানে থাকা যাত্রীরা।

দুর্নীতির অভিযোগে ভারত ছেড়েছিলেন, এবার ব্রিটেনের নাগরিকত্ব পেলেন IPL প্রতিষ্ঠাতা ললিত মোদি

এক ধাক্কায় অনেকটা কমল সোনা-রুপোর দাম, কলকাতায় কত জেনে নিন

রোনাল্ডোকে সম্মান জানাতে ৭ নম্বর জার্সির নকশা বদলাল পর্তুগাল

১০ দিনে বিশ্বজুড়ে ১২০০ কোটির ব্যবসা ‘রামায়ণ’-এর, বক্স অফিসে ঝড় রণবীর-যশের

ফের অশান্ত পশ্চিম এশিয়া, ইজরায়েলের হামলায় নিহত হামাসের শীর্ষ কমান্ডার

হোটেলে খাবার না মেলায় অগত্যা রাস্তার ধারে পড়ে থাকা মৃত কুকুরের মাংস খেলেন যুবক! চাঞ্চল্য ওড়িশায়

রকেট উদ্ধার করতে অভিনব প্রযুক্তি, মহাকাশ গবেষণায় নতুন ইতিহাস গড়ল স্পেসএক্স

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, ঘূর্ণিঝড়ের আশঙ্কা! কবে থেকে বৃষ্টি দক্ষিণবঙ্গে?

‘পুলিশকে বন্দুক দেওয়া হয়েছে ব্যবহার করার জন্য,’ ইঙ্গিতপূর্ণ মন্তব্য শুভেন্দুর

‘তোলাবাজি বন্ধ হয়নি, এটা খুব দুঃখজনক ব্যাপার,’ বললেন অর্থমন্ত্রী

রবিতে গঙ্গার ঘাট পরিদর্শনে মুখ্যমন্ত্রী, যোগ দেবেন ছটপুজোতেও

কর্মক্ষেত্রে বাড়বে চাপ, প্রেমে আসবে সুখবর! জেনে নিন আজকের রাশিফল

স্কুলে কমছে ছুটির সংখ্যা! চিন্তাভাবনা শুরু মধ্যশিক্ষা পর্ষদের

‘আমার বাড়ির উপর দিয়ে বুলডোজার চালান,’ বিজেপির বিরুদ্ধে তোপ দেগে বললেন অভিষেক