রাশিয়ায় বিমান দুর্ঘটনা, হত ১৬

আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কজনক

Share:

আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ায় বিমান ভেঙে প্রাণ হারালেন ১৬জন যাত্রী। দুর্ঘটনাটি ঘটে রবিবার স্থানীয় সময় সকাল সাড়ে নটা নাগাদ, মধ্য রাশিয়ার মেনজেলিঙ্কসে।  আশ্চর্যজনকভাবে বেঁচে গিয়েছেন সাতজন। হাসপাতালে তাঁদের চিকিৎসা চলছে। এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। 

রাশিয়ার সরকারি প্রচারমাধ্যম এই দুর্ঘটনার খবর দিতে গিয়ে জানিয়েছে, বিমানটিতে ২৩ জন যাত্রী ছিলেন। তাদের মধ্যে বেশ কয়েকজন প্যারাট্রুপার। রুশ সংবাদসংস্থার খবর অনুযায়ী, দু ইঞ্জিনের  বিমানটি  রুশ প্রতিরক্ষা মন্ত্রকের। বিমানটি তারাস্তানের ওপর দিয়ে যাওয়ার সময় ভেঙে পড়ে। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে যায় বিপর্যয় মোকাবিলা বাহিনী।  ১৬ জনকে মৃত অবস্থায় উদ্ধার করে। বাকি সাতজনকে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

স্থানীয় সংবাদমাধ্যম এই খবর দিতে গিয়ে  গিয়ে জানিয়েছে, রবিবার সকাল সাড়ে নটা নাগাদ দু ইঞ্জিনের একটি বিমান দুর্ঘটনার মুখে পড়ে। ঘটনাস্থলে প্রাণ হারান ১৬ জন যাত্রী। আশঙ্কাজনক অবস্থায় সাতজনকে উদ্ধার করা হয়েছে। হাসপাতালে তাদের চিকিৎসা চলছে।  দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। খোঁজ চলছে বিমানের ব্ল্যাকবক্স উদ্ধারের। 

উল্লেখ করা যেতে পারে, গত মাসেও রাশিয়া এই ধরনের একটি বিমান দুর্ঘটনার মুখে পড়ে। ঘটনায় প্রাণ হারান ছ জন। চলতি বছরের গোড়ার দিকেও একটি ছোট বিমান দুর্ঘটনার মুখে পড়ে। 

রাস পূর্ণিমায় কখন পুজো করবেন? জেনে নিন শুভক্ষণ

লাগবে না ময়দা, সুজি দিয়েই বানিয়ে ফেলুন স্বাস্থ্যকর মোমো

‘বাংলাদেশের জন্ম দিয়েছে ভারত, ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়েছিল,’ দাবি শমীকের

কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

‘এক কাঠা জমিতে নূন্যতম দু-হাজার টাকা ক্ষতিপূরণ,’ কৃষকদের পাশে দাঁড়িয়ে বললেন শুভেন্দু

নরেন্দ্র মোদিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট, গ্রেফতার মমতাপন্থী তৃণমূল নেতা

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

৯ দিয়ে দাম শেষ করার নেপথ্যে কী রহস্য, জানলে অবাক হবেন

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার