বাড়ির উপরেই ভেঙে পড়ল যাত্রীবাহী বিমান, তারপর…

মিলান বিমানবন্দর সূত্রের খবর, ওই যাত্রীবাহী ছোট বিমানটি ছিল ড্যান পেট্রেস্কুর ব্যক্তিগত বিমান। পিসি-১২ মডেলের ওই বিমানটির একটি ইঞ্জিন।

Share:

নিজস্ব প্রতিনিধি: ইতালিতে ভয়াবহ বিমান দুর্ঘটনা প্রাণ কাড়ল ৮ জনের। রবিবার উত্তর ইতালির মিলানে একটি ফাঁকা বাড়ির ওপরে হঠাৎই ভেঙে পড়ে যাত্রীবাহী ওই বিমানটি। এই দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন রোমানিয়ার সবথেকে ধনী ব্যক্তি এবং তাঁর স্ত্রী-পুত্রসহ মোট ৮ জন। মৃতদের মধ্যে রয়েছেন একটি ১ বছরের বাচ্ছাও। রবিবার রাতে এই বিমান দুর্ঘটনাটি ঘটেছে উত্তর ইতালির মিলানের স্যান ডোনাট্যো মেট্রো স্টেশনের কাছে ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, বিমানটি যখন দুর্ঘটনাগ্রস্থ হয় তখন ওই বিমানে ছিলেন বিমানের চালকসহ মোট ৮ জন যাত্রী। মৃতদের মধ্যে রয়েছেন রোমানিয়ার সবথেকে ধনী ব্যক্তি ৬৮ বছর বয়সী ড্যান পেট্রেস্কু এবং তাঁর ৬৫ বছর বয়সী স্ত্রী। এছাড়াও ওই বিমানে ছিলেন  ড্যান পেট্রেস্কুর ছেলে, তাঁর চারজন বন্ধু, সেই সঙ্গে অন্য একটি দম্পতি ও তাঁদের এক বছরের একটি বাচ্ছা। এই দুর্ঘটনায় তাঁদের সকলেরই মৃত্যু হয়েছে বলে খবর।  বিমানটি রবিবার রাতে মিলানের লিনেট শহরের বিমানবন্দর থেকে সার্ডিনিয়ার একটি দ্বীপের উদ্দেশ্যে রওনা দিয়েছিল। এরপরেই সেটি মিলানের স্যান ডোনাট্যো মেট্রো স্টেশনের ঠিক পাশেই ভেঙে পড়ে বলে জানা গিয়েছে। 

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বিমানটি হঠাৎই একটি খালি বহুতলে ধাক্কা মারে এবং সাথে সাথে ভয়ংকর বিস্ফোরণে কেঁপে ওঠে গোটা এলাকা। পাশাপাশি তাঁরা আরও জানান, যে সময়ে বিমানটি ভেঙে পড়ে তখন ওই এলাকায় প্রচুর লোকজন ছিলেন। এমনকি মেট্রো স্টেশনের ঠিক বাইরেই বেশ কয়েকটি গাড়ি দাঁড়িয়েছিল যেগুলিতে ওই বিমানটি ভেঙে পড়ার সঙ্গে সঙ্গেই আগুন লেগে যায়। তবে এই ঘটনায় হতাহতের কোনও খবর পাওয়া যায়নি। খুব অল্পের জন্যই রক্ষা পেয়েছেন এলাকাবাসীরা।

মিলান বিমানবন্দর সূত্রের খবর, ওই যাত্রীবাহী ছোট বিমানটি ছিল ড্যান পেট্রেস্কুর ব্যক্তিগত বিমান। পিসি-১২ মডেলের ওই বিমানটির একটি ইঞ্জিন। আশঙ্কা করা হচ্ছে, বিমানের ওই একটিমাত্র ইঞ্জিনটি বিকল হয়ে যাওয়ার কারণেই দুর্ঘটনাটি ঘটেছে। ইতালির সংবাদ সংস্থা সূত্রে খবর, যে বাড়িটিতে গিয়ে বিমানটি ধাক্কা মারে সেটি মেরামত করার কাজ চলছিল। মূলত সেই কারণেই বাড়িটি ফাঁকা করা হয়েছিল। বিস্ফোরণের কারণে বাড়িটির সামনের কিছুটা অংশও ভেঙে পড়েছে।      

রাস পূর্ণিমায় কখন পুজো করবেন? জেনে নিন শুভক্ষণ

লাগবে না ময়দা, সুজি দিয়েই বানিয়ে ফেলুন স্বাস্থ্যকর মোমো

‘বাংলাদেশের জন্ম দিয়েছে ভারত, ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়েছিল,’ দাবি শমীকের

কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

‘এক কাঠা জমিতে নূন্যতম দু-হাজার টাকা ক্ষতিপূরণ,’ কৃষকদের পাশে দাঁড়িয়ে বললেন শুভেন্দু

নরেন্দ্র মোদিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট, গ্রেফতার মমতাপন্থী তৃণমূল নেতা

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

৯ দিয়ে দাম শেষ করার নেপথ্যে কী রহস্য, জানলে অবাক হবেন

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার