দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

রোমে গান্ধিমূর্তিতে মাল্যদান করে জনতার সঙ্গে আলাপচারিতা সারলেন মোদি

নিজস্ব প্রতিনিধি: জি-২০ শীর্ষ সম্মেলনে যোগ দিতে ইতালি উড়ে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শুক্রবার সকালেই রোমের মাটিতে পা রেখেছেন মোদি। তারপরেই বিকেলে সেখানে ‘পিজ্জা গান্ধি’ ওরফে মহাত্মা গান্ধির মূর্তি দর্শনে গিয়েছিলেন প্রধানমন্ত্রী। সেখানেই এক আলাদা চিত্র ফুটে উঠল। সুদূর রোমেও গুজরাতি ভাষায় মোদিকে স্বাগত জানালেন সেখানকার মানুষ। আদপে কিছু গুজরাতি ওই জায়গায় মোদিকে দেখরে ভিড় করেছিলেন তারাই তখন ‘মোদি মোদি’ শ্লোগান দেন। কেউ কেউ ভিড় থেকে প্রধানমন্ত্রীকে প্রশ্ন করেন, ‘কেমছো নরেন্দ্র ভাই।’ যার উত্তরে মোদি জানান, ‘মজা মাছো’।

মোদিকে দেখেই কিছু সাধারণ মানুষ আবার সংস্কৃততে শ্লোক আওড়াতে থাকেন। তাদের দেখেই মোদি ‘ওম নব শিবায়’ বলেন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে দেখে এক গুজরাতি মাতৃভাষায় বিশেষ কিছু কথা বলেন। যোগা ও আয়ুর্বেদ নিয়ে তার চর্চা ও ইতালিতে সেই বিষয়ের প্রচার নিয়ে নানান কথা মোদিকে জানান। প্রধানমন্ত্রী সেই সমস্ত কথা শুনে গুজরাতিতেই তাক সব উত্তর দেন।

এরপরেই রাতে ইতালির প্রধানমন্ত্রী মারিও দ্রাঘির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক রয়েছে মোদির। সেখানে নানান বিষয় বিশেষ করে টিকাকরণ নিয়ে ও করোনা সংক্রান্ত বিষয় আলোচনায় উঠে আসতে পারে বলে জানা গিয়েছে। কারণ করোনার কামড়ে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল ইতালিই। এরপরেই রয়েছে জি-২০ শীর্ষ সম্মেলন, যেখানের এবারের বিষয় ‘মানুষ, বিশ্ব ও সমৃদ্ধি’। এই আলোচনায় উঠে আসতে পারে আফগানিস্তানে তালিবান প্রসঙ্গ। মোদি আগামিকাল রোমের ভ্যাটিক্যান সিটিতে যেতে পারেন পোপ ফ্রান্সিসের সঙ্গে দেখা করতে।

Published by:

Share Link:

More Releted News:

অন্ত্রাশয় ক্যান্সারে আক্রান্ত নেতানিয়াহু, মারণ ব্যাধিতে আক্রান্তের কথা প্রকাশ্যে আনলেন ইজরায়েলি প্রধানমন্ত্রী

শুধু ইরান নয়, ভারতেও একটি অভিযান চালানো শুরু করেছে ইজরায়েল

হরমুজ থেকে মাইন অপসারণ অভিযানে গিয়ে বানরের আক্রমণের শিকার মার্কিন সেনা

আমেরিকার বিমানঘাঁটিতে ভয়াবহ টর্নেডো, জরুরি অবস্থা ঘোষণা

হরমুজ পেরাতে ‘বন্ধু দেশ’দের দিতে হবে না কর! বড় ঘোষণা ইরানের, তালিকায় রয়েছে ভারত?

আমেরিকার পুরানো ড্রাগ নীতিতে বিরাট পরিবর্তন, গাঁজা ব্যবসার ওপর নজর ট্রাম্পের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ