পোপের সঙ্গে দেখা করলেন মোদি, ভারত সফরের আমন্ত্রণও জানালেন

Share:

আন্তর্জাতিক ডেস্ক: এ যেন অনেকটাই রথ দেখার সঙ্গে কলা বেঁচা।

জি-২০ শীর্ষ সম্মেলনে যোগ দিতে শুক্রবারই রোমে পৌঁছেছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আর শনিবার ভ্যাটিকান সিটিতে পৌঁছে গিয়ে পোপ ফ্রান্সিসের সঙ্গে দেখা করলেন তিনি। ক্যাথলিক খ্রিস্টানদের প্রধান ধর্মগুরুকেম ভারত সফরের জন্য আমন্ত্রণও জানিয়েছেন। যদিও মোদির আমন্ত্রণ গ্রহণ করার বিষয়ে এখনও মনস্থির করেননি পোপ। তবে ২০২৪ সালে ভারতে লোকসভা ভোটের আগে তাঁর ভারতে আসার সম্ভাবনা নেই বলে জানিয়েছেন ভ্যাটিকান সিটির এক মুখপাত্র।

রোমে গিয়ে মোদির সোজা ভ্যাটিকান সিটিতে হাজির হওয়ার পিছনে ভোট রাজনীতিরই অঙ্ক রয়েছে বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা। কেননা, আগামী বছর গোড়ার দিকে গোয়া ও মণিপুরে বিধানসভার ভোট। দুই রাজ্যেই খ্রিস্টান ভোটাররা কার্যত জয়-পরাজয়ের ক্ষেত্রে নির্ণায়ক ভূমিকা নেবেন। বর্তমানে ওই দুই রাজ্যে বিজেপির সরকারের উপরে সাধারণ মানুষের অসন্তোষ যে পর্যায়ে পৌঁছেছে তাতে ফের ক্ষমতায় আসা মুশকিল। খ্রিস্টান ভোটারদের মন জয় করে ভোট বৈতরণী পার হতে চাইছে বিজেপি শীর্ষ নেতৃত্ব। আর সেই কারণেই এদিন তড়িঘড়ি ভ্যাটিকান সিটিতে গিয়ে পোপের আশীর্বাদ নিয়েছেন মোদি। তাছাড়া স্ট্যান স্বামীর মৃত্যু নিয়ে খ্রিস্টান সম্প্রদায়ের মনে যে ক্ষোভ জন্মেছে, সেই ক্ষোভ প্রশমনেরও একটা চেষ্টা চালিয়েছেন তিনি।

এদিন ভ্যাটিকান সিটিতে পোপ ফ্রান্সিসের সঙ্গে সাক্ষাতের পরেই ভীষণ আহ্লাদিত হয়ে টুইট করেছেন প্রধানমন্ত্রী মোদি। সেই টুইটে তিনি লিখেছে, ‘আজ ভ্যাটিকান সিটিতে গিয়ে উষ্ণ অভ্যর্থনা পেলাম। পোপ ফ্রান্সিসের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আলোচনা করেছি। তাঁকে ভারতে আসারও আমন্ত্রণ জানিয়েছি।’ উল্লেখ্য, নরেন্দ্র মোদি হলেন ভারতের পঞ্চম প্রধানমন্ত্রী যিনি ক্যাথলিক খ্রিস্টানদের সর্বোচ্চ ধর্মীয় স্থানে পা রাখলেন।

নিউ টাউনের রামমন্দিরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

চলচ্চিত্র জগতে শোকের ছায়া, প্রয়াত কিংবদন্তি পরিচালক ভারতীরাজা

তৃণমূল থেকে সুবিধা পাওয়ার দিন শেষ, ইস্তফা দিলেন সন্তোষ কন্যা সুস্মিতা

কোহলির পর আফগানিস্তানের বিপক্ষে ওডিআই সিরিজ থেকে ছিটকে গেলেন হার্দিক

বিশ্বের প্রায় ৫০০-৬৫০ জন মহিলার শয্যাসঙ্গী হয়েছেন, চেনেন বেপরোয়া সেই ক্রিকেটারকে?

তোলাবাজি-সহ একাধিক অভিযোগে গ্রেফতার তৃণমূল নেতা সজল দাস

কলকাতা বিমানবন্দরে নামলেই গ্রেফতার অভিষেক! সিআইডির তৎপরতায় জল্পনা তুঙ্গে

আলিপুরে সরকারি অফিসে বিধ্বংসী আগুন

আফগানিস্তানে নৃশংস হামলা পাক সেনার, নিহত ১১ নিরীহ শিশুসহ ১৩

নেহেরুকে ছাপিয়ে এক অনন্য রেকর্ড গড়লেন প্রধানমন্ত্রী মোদি

ত্রাণ পাচারের অভিযোগে গ্রেফতার রাজ্যের প্রাক্তন কারা মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

পৃথিবীর প্রাচীনতম ফল কোনটি জানেন? শরীরের জন্যও বিশেষ উপকারী

২০ হাজার টাকার কমে নতুন স্মার্টফোন! জুলাইতেই আসছে OnePlus Nord CE 6

বাহরাইনে আমেরিকার পঞ্চম নৌবহরে হামলা ইরানের