নয়া চাল শাহবাজের, পোপের অভিষেকে পাকিস্তানের প্রতিনিধিত্ব করবেন দুই সংখ্যালঘু নেতা

Share:

নিজস্ব প্রতিনিধি, ইসলামাবাদ: কাশ্মীরের পহেলগাঁওয়ে ২৬ নিরীহ হিন্দু পর্যটককে গুলিতে ঝাঁঝরা করে দিয়েছিল পাকিস্তান সরকারের মদতপুষ্ঠ জঙ্গি সংগঠন ‘দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট’। ওই হামলার ঘটনা নিয়ে ভারতের সঙ্গে পাকিস্তানের লড়াইও শুরু হয়েছিল। যদিও আপাতত লড়াই বন্ধ করে আগামিকাল রবিবার (১৮ মে) পর্যন্ত যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে দুই দেশ। আর তার মধ্যেই গোটা পাকিস্তানে সংখ্যালঘুরা যে কত ভাল রয়েছে, তা গোটা বিশ্বের কাছে তুলে ধরতে নয়া চাল দিয়েছেন প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। মুসলিম রাষ্ট্র হলেও পোপ হিসাবে চতুর্দশ লিওয়ের অভিষেক অনুষ্ঠানে পাকিস্তানের প্রতিনিধিত্ব করার দায়িত্ব সঁপেছেন দেশের দুই হিন্দু ও শিখ নেতার কাঁধে।

আগামিকাল রবিবার (১৮ মে) ভ্যাটিকান সিটিতে ক্যাথলিক চার্চের প্রধান ধর্মগুরু হিসাবে আনুষ্ঠানিকভাবে শপথ নেবেন পোপ চতুর্দশ লিও। গত মাসেই দীর্ঘ রোগভোগের পরে না ফেরার দেশে পাড়ি দিয়েছিলেন পোপ ষোড়শ ফ্রান্সিস। তাঁর উত্তরসূরি হিসাবে নির্বাচিত হয়েছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের কার্ডিনাল রবার্ট প্রিভোস্ট। ২৬৭তম পোপট হিসাবে নির্বাচিত হওয়ার পরেই গত রবিবারই (১১ মে) প্রথম বার্তায় ভারত ও পাকিস্তানের মধ্যে লড়াই বন্ধ হওয়ায় খুশি প্রকাশ করেছিলেন তিনি।

পোপ চতুর্দশ লিওয়ের অভিষেক অনুষ্ঠানে যো দেওয়ার জন্য পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফকে আমন্ত্রণ জানানো হয়েছিল ভ্যাটিকান সিটির তরফ থেকে। সেই আমন্ত্রণে সাড়া দিয়ে দুই সংখ্যালঘু নেতাকে ভ্যাটিকানে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন পাক প্রধানমন্ত্রী। যাদের ভ্যাটিকানে পাঠানো হয়েছে তারা হলেন ধর্ম বিষয়ক ও আন্তঃ ধর্ম সম্প্রীতি প্রতিমন্ত্রী খেয়াল দাস কোহিস্তানি এবং পঞ্জাব প্রদেশের সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী রমেশ সিং অরোরা। পোপের অভিষেক অনুষ্ঠানে দেশের প্রতিনিধিত্ব করতে পেরে নিজেকে গর্বিত মনে করছেন খেয়াল দাস কোহিস্তানি। সমাজমাধ্যম ‘এক্স’ হ্যান্ডলে তিনি লিখেছেন, ‘ভ্যাটিকানে পোপ লিওর শপথ অনুষ্ঠানে যোগদানের জন্য পাকিস্তান সরকারের প্রতিনিধিত্ব করতে পেরে নিজেকে সম্মানিত বোধ করছি। গর্ব এবং কৃতজ্ঞতার একটি মুহূর্ত।’

মঙ্গলবার সকাল থেকেই শহরে ঝেঁপে বৃষ্টির সম্ভাবনা, মাটি হবে ভাইফোঁটার বাজার!

দূষণ থেকে বাঁচতে এয়ার পিউরিফায়ার কেনার কথা ভাবছেন? মাথায় রাখবেন যে বিষয়গুলি

দীপাবলির আমেজে মাত্রাছাড়া মিষ্টিমুখ? হতে পারে একাধিক সমস্যা

শনির বক্রদৃষ্টিতে ঘোর অমাবস্যা! নভেম্বরে চরম সংকটে এই ৫টি রাশি

ভাতারে আট বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার যুবক

কালীপুজো মিটতেই মমতা বন্দ্যোপাধ্য়ায়ের বাড়িতে হাজির পুলিশ

মাসে ১৬,৬৫০ টাকা পেতে চান? বিনিয়োগ করুন পোস্ট অফিসের মান্থলি ইনকাম স্কিমে

মুম্বই পালাচ্ছিলেন, ধর্ষণের মামলায় বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

১.১৬ লক্ষ টাকায় বাজারে এল নতুন Hero Xtreme Stealth Edition!

রাজ্য পুলিশ ও দমকলের ১৬ হাজারের বেশি শূন্যপদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

দিঘায় ঘুরতে যাচ্ছিলেন, মাঝপথেই বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন দুই পর্যটক