১০ বছরের নাবালিকাকে খুনের দায়ে বাবাকে খুঁজছে পুলিশ

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ১০ বছর বয়সী মেয়েকে খুনের অভিযোগ বাবার বিরুদ্ধে। লন্ডন পুলিশ অভিযুক্ত বাবাকে খুঁজতে পাকিস্তানের নিরাপত্তা সংস্থার সঙ্গে যোগাযোগ করেছে বলেই আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে খবর। নাবালিকার মৃতদেহ উদ্ধারের পরেই উধাও তাঁর পরিবারের তিনজন। তাঁরা পাকিস্তানে রয়েছে বলেই জানতে পেরেছে পুলিশ। সন্দেহভাজনের তালিকায় রয়েছে তাঁরা।

গত ১০ অগস্ট সারা শরীফের মৃতদেহ উদ্ধার হয়। এর একদিন আগে তিন ব্যক্তি পাকিস্তানে যাওয়ার বন্দোবস্ত করেছে। অভিযুক্ত ইরফান শরীফ, তাঁর দ্বিতীয় পক্ষের স্ত্রী বীনীশ ও তাঁর চার সন্তান  পাকিস্তানের কারি এলাকায় রয়েছে বলে জানা গিয়েছে। সারার বাবা ও তাঁর দ্বিতীয় পক্ষের স্ত্রী বিনীশ  এবং সারার কাকাকে জিজ্ঞাসাবাদের জন্য হন্নে হয়ে খুঁজছে। কি কারণে এই নাবালিকার মৃত্যু হল? কেন মৃতদেহ উদ্ধারের আগে পরিবারের সদস্যেরা পাকিস্তান চলে গেল? এই প্রশ্নের উত্তর খুঁজতেই এখন তদন্তে পুলিশ।  

গোয়েন্দা সুপারিনটেনডেন্ট মার্ক চ্যাপম্যান জানিয়েছেন, ময়নাতদন্তের রিপোর্টে ওই নাবালিকার দেহে একাধিক আঘাতের চিহ্ন মিলেছে। যদি কেউ এই অভিযুক্তদের সম্পর্কে কোন তথ্য জানে তবে তা জানানোর আবেদন করেছেন তিনি।

অল্প তেলেই বানিয়ে ফেলুন ফুলকপি পাতুরি, ভাত বা পরোটার সঙ্গে জমে যাবে

শনিতে এসআইআরের বিরুদ্ধে পথে নামছেন প্রকাশ রাজ

কালীপুজোর আগে দুঃসংবাদ, চাকরি হারালেন এক হাজারের বেশি যোগ্য শিক্ষাকর্মী

রিলসের নেশায় নৃশংস কাণ্ড! হালতুতে যুবকের গায়ে পেট্রল ঢেলে আগুন, গ্রেফতার ৩

রবীন্দ্র সরোবরে নয়, ৫০টি বিকল্প ঘাটেই হবে ছটপুজো, ঘোষণা অগ্নিমিত্রার

মধ্যপ্রাচ্যে যুদ্ধের আবহেই নতুন প্রস্তাব, আমেরিকাকে ৭ শর্ত দিল ইরান

ভাইয়ের স্বাস্থ্য নিয়ে চিন্তা? ভাইফোঁটায় বানান সুগার ফ্রি বাদামের বরফি

দুই পা হারিয়েও হার মানেননি সুদীপ, অদম্য লড়াইয়ে আজ স্বনির্ভর রানাঘাটের যুবক

পুরভোটের নির্ঘন্ট প্রকাশের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের

ঝাড়খণ্ডে মর্মান্তিক দুর্ঘটনা! নিয়ন্ত্রণ হারিয়ে একাধিক পথচারীকে পিষল ঘাতক ট্রাক, মৃত ৭

কালীপুজোর পরই আবহাওয়া বদলের পূর্বাভাস, জাঁকিয়ে শীত পড়বে কবে?

ধনতেরাসে সোনা-রুপোর বাজারে স্বস্তি, কলকাতায় আজ কত দামে বিকোচ্ছে হলুদ ধাতু?

‘সম্পূর্ণ তাঁর ব্যক্তিগত সিদ্ধান্ত,’ রোনাল্ডোর অবসর প্রসঙ্গে মত পর্তুগালের কোচের

শাহরুখের ‘পাঠান’-কে ছাপিয়ে প্রথম দিনে রেকর্ড আয় করল রণবীরের ‘রামায়ণ’