লকডাউনের প্রতিবাদে মিছিল, চলল গুলি

গুরুতর জখম দুই

Share:

আন্তর্জাতিক ডেস্ক:  সংক্রমণ ও মৃত্যু আচমকা অস্বাভাবিক হারে বেড়ে যাওয়ায় নেদারল্যান্ডসে তিন সপ্তাহের লকডাউন ও কিছু বিধিনিষেধ আরোপ করেছে সরকার। বাধ্যতামূলক করা হয়েছে জরুরি প্রয়োজনে ভ্যাকসিন পাস নিয়ে চলাফেরা। বাতিল করা হয়েছে নববর্ষের অনুষ্ঠান। সরকারের এমন সিদ্ধান্তের প্রতিবাদ জানাতে রাস্তায় নেমেছেন মানুষ।

রয়টার্সের প্রতিবেদন অনুসারে, স্থানীয় সময় শুক্রবার নেদারল্যান্ডসের রোটেরডাম শহরে কয়েকশ মানুষ বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলে পুলিশ বাধা দিলে তা হিংসাত্মক আকার নেয়। বিক্ষোভকারীরা পুলিশের গাড়িতে আগুন ধরিয়ে দেয়। বেশ কয়েকটি দোকানে তারা হামলা চালায়। সূত্রে পাওয়া খবরে জানা গিয়েছে, বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ শূন্যে গুলি চালায়। জানা গিয়েছে, দুজন গুরুতর জখম হয়েছেন।

রোটেরডামের পুলিশ জানিয়েছে, পরিস্থিতি হাতে বাইরে চলে যাওয়ায় পুলিশ বাধ্য হয়ে গুলি চালায়। একই বক্তব্য সেখানকার মেয়রের। সংবাদমাধ্যমকে তিনি বলেছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশের এ ছাড়া কিছু করার ছিল না।

উল্লেখ করা যেতে পারে, ইউরোপের বেশ কয়েকটি দেশে নতুন করে সংক্রমণ ছড়িয়ে পড়তে শুরু করেছে। করোনা সংক্রমণ আগ্রাসী চিনেও। সেখানে স্থানীয়ভাবে জারি করা হয়েছে লকডাউন। জার্মানিতে লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রন্তের সংখ্যা।

‘বাংলাদেশের জন্ম দিয়েছে ভারত, ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়েছিল,’ দাবি শমীকের

কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

‘এক কাঠা জমিতে নূন্যতম দু-হাজার টাকা ক্ষতিপূরণ,’ কৃষকদের পাশে দাঁড়িয়ে বললেন শুভেন্দু

নরেন্দ্র মোদিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট, গ্রেফতার মমতাপন্থী তৃণমূল নেতা

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

৯ দিয়ে দাম শেষ করার নেপথ্যে কী রহস্য, জানলে অবাক হবেন

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার

বিপদ বাড়ল ঋতব্রত-অরূপের, ভুয়ো হলফনামা কাণ্ডে কালীঘাট থানায় অভিযোগ মমতা তৃণমূলের

তন্ত্রমন্ত্রের বলি একরত্তি, প্রতিবেশীর ঘর থেকে উদ্ধার তিন বছরের শিশুকন্যার দেহ