ক্যান্সারে আক্রান্ত পোপ লিও, অস্ত্রোপচারে বাদ ডান ফুসফুসের একাংশ

Share:

আন্তর্জাতিক ডেস্ক: মারণ রোগ ক্যান্সার থাবা বসিয়েছে ধর্মগুরু পোপ লিও চতুর্দশের শরীরে। ফুসফুসে ক্যান্সারযুক্ত টিউমার ধরা পড়ার পর দ্রুত অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন চিকিৎসকরা। বাদ দিতে হয়েছে ডান ফুসফুসের নীচের অংশ। ৭১ বছরের পোপের অসুস্থতার খবরে উদ্বেগ ছড়িয়েছে বিশ্বজুড়ে। কেমন আছেন তিনি? কতটা সফল হয়েছে অস্ত্রোপচার? সবটা জানতে আগ্রহী  সকলে। আপাতত চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন পোপ লিও। তাঁর শারীরিক অবস্থার দিকেই এখন নজর গোটা বিশ্বের। 

 ভ্যাটিকানের তরফে জানানো হয়েছে, প্রায় ৯০ মিনিট ধরে চলে অস্ত্রোপচার।  ভ্যাটিকানের বিবৃতি অনুযায়ী, অস্ত্রোপচারের সময় সংগৃহীত টিস্যু পরীক্ষা করে পালমোনারি অ্যাডেনোকার্সিনোমা বা ফুসফুসের এক ধরনের ক্যান্সারের উপস্থিতি নিশ্চিত হয়েছে। জানা গিয়েছে, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার সময় পোপের ফুসফুসে একটি ছোট নডিউল বা অস্বাভাবিক বৃদ্ধি ধরা পড়ে। রবিবার সেন্ট পিটার্স স্কোয়ারে প্রার্থনার সময় নিজেই এই শারীরিক সমস্যার কথা জানিয়েছিলেন তিনি। চিকিৎসকরা দ্রুত অস্ত্রোপচারের পরামর্শ দিলে তাঁদের মত মেনে নেন পোপ। প্রাথমিক পরীক্ষাতেই সমস্যাটি ধরা পড়েছিল বলে জানিয়েছিল ভ্যাটিকান। তবে পোপের ক্যান্সার কোন পর্যায়ে রয়েছে, তা এখনো জানা যায়নি। অস্ত্রোপচারের পর পোপের স্বাভাবিকভাবে জ্ঞান ফেরে। 

আরও পড়ুন: প্যান্ডেল হপিংয়ে বেরিয়ে হঠাৎ অসুস্থ বোধ করলে করণীয় কী ? মাথায় রাখুন কয়েকটি টিপস

বর্তমানে রোমের জেমেলি হাসপাতালের দশম তলায় চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন পোপ লিও। তাঁর সুস্থ হয়ে ওঠার জন্য কয়েক দিন হাসপাতালে থাকার কথা। আগামী ২০ অক্টোবর পর্যন্ত তাঁর সমস্ত নির্ধারিত সাক্ষাৎ ও কর্মসূচি বাতিল করা হয়েছে।  নভেম্বর মাসে দক্ষিণ আমেরিকা সফরে যাওয়ার কথা রয়েছে পোপের। ৬ থেকে ১৭ নভেম্বর উরুগুয়ে, আর্জেন্টিনা ও পেরু সফরের পরিকল্পনা রয়েছে তাঁর। তবে অস্ত্রোপচারের পর সুস্থ হতে কতটা সময় লাগে, তার উপরই এই সফরের ভবিষ্যৎ নির্ভর করছে। 

 

বৈভবকে ঘিরে জল্পনা! সিরিজ জিততে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ভারতের সম্ভাব্য একাদশ

ক্যামাক স্ট্রিটকাণ্ডে শেক্সপিয়র সরণি থানায় তলব, হাজিরা দেবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়?

দেড় মাসের শিশুর মাথার ওজন ১০ কেজি! সন্তানকে সুস্থ করতে মরিয়া মা-বাবা

৬০ বছরে বাবা হতে চলেছেন সলমান খান, পরিচালক বন্ধু করণ জোহারকে জানালেন গোপন কথা

চতুর্থীতে কলকাতার আকাশ আংশিক মেঘলা থাকার সম্ভাবনা

আমেরিকায় হারিকেনের তাণ্ডবে মৃত ৬! বিদ্যুৎহীন লক্ষ লক্ষ মানুষ

পুজোর আগে বিশাল ছাড়! ৬৭ হাজারে মিলছে TVS Radeon বাইক

প্যান্ডেল হপিংয়ে বেরিয়ে হঠাৎ অসুস্থ বোধ করলে করণীয় কী ? মাথায় রাখুন কয়েকটি টিপস

চতুর্থীতে আবহাওয়ার মেজাজ বদল, কলকাতা-সহ কোন কোন জেলায় হতে পারে বৃষ্টি?

আশুতোষ-সৌরভদের গ্রেফতার করা হয়েছে! আদালতে পেশের পর তিহাড়ে পাঠানো হবে, দাবি সিজেপির

পুণের মন্দিরের ভিতরে নাবালিকাকে যৌন হেনস্থা! সিসি ক্যামেরায় বন্দি ভয়ঙ্কর দৃশ্য

ক্যান্সারে আক্রান্ত পোপ লিও, অস্ত্রোপচারে বাদ ডান ফুসফুসের একাংশ

আগুনে বোলিং হেজলউডের, দক্ষিণ আফ্রিকার জয়রথ থামাল অস্ট্রেলিয়া

দিল্লির ব্যাটিং কোচ হিসেবে নিযুক্ত হলেন যুবরাজ সিংহ, জুটি বাঁধলেন সৌরভের সঙ্গে