টর্নেডোর জেরে রাস্তায় উল্টে গেল  ট্রাক, আমেরিকায় ভয়াবহ পরিস্থিতি

Share:

আন্তর্জাতিক ডেস্কঃ মার্কিন যুক্তরাষ্ট্রে আচমকাই দেখা দিল ভয়াবহ টর্নেডো।তাতেই লণ্ডভণ্ড হয়ে গিয়েছে আমেরিকার নেব্রাস্কা এলাকা। শক্তিশালী টর্নেডোর আঘাতে বেশ কয়েকটি ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গিয়েছে। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে টর্নেডোর ভয়াবহ ভিডিও।

সেখানে দেখা গিয়েছে, আকাশ ছুঁয়েছে টর্নেডো। শুরু হয়েছে তাণ্ডবলীলা। আর তখনই রাস্তার ওপর একটি ট্রাক উল্টে যায়। একটি গাড়ির চালক তা দেখে ছুটে এসে ট্রাক চালককে উদ্ধার করে। তবে সৌভাগ্যবশত চালক আহত হননি। মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, সালফার, আর্ডমোর এবং হোল্ডেনভিলের নিকটবর্তী এলাকায় এই টর্নেডো আঘাত হেনেছে। এরফলে বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গিয়েছে।  

অন্যদিকে টর্নেডোটি লিংকনের একটি শিল্প শেডেও আঘাত হানে । এরফলে ধসে পড়ে একটি বাড়ির ছাদ।সেইসময়  প্রায় ৭০ জন ভেতরে ছিলেন। এই ঘটনায় তারা আহত হয়েছেন বলে জানা গিয়েছে। তাদের সরিয়ে নেওয়া হয়েছে। এছাড়াও টর্নেডোর জেরে ওকলাহোমা সিটিতে সামান্য ক্ষয়ক্ষতি হয়েছে। ওকলাহোমা ডিপার্টমেন্ট অফ ইমার্জেন্সি ম্যানেজমেন্ট জানিয়েছে, টর্নেডোর জেরে বেশ কয়েকটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। বিদ্যুৎ-বিচ্ছিন্ন হয়ে গিয়েছে বেশ কয়েকটি বাড়ি। তবে কেউ আহত হয়নি। এই প্রসঙ্গে নরম্যানের আবহাওয়া বিভাগ জানিয়েছেন, ভয়াবহ টর্নেডোটি  সালফারের দক্ষিণে অবস্থিত ছিল। তবে স্বস্তির বিষয় এই ঘটনায় কোন প্রাণহানি হয়নি।

কালীপুজোর ক্ষণ ও তিথি, দেখে নিন একনজরে

প্রকাশিত হল CBSE-র দশম ও দ্বাদশ শ্রেণির ২০২৭ সালের পরীক্ষাসূচি

পাউরুটির বাদামি ধার ফেলে দিচ্ছেন? তা দিয়েই বানিয়ে ফেলুন এই ৩ সুস্বাদু পদ, রইল রেসিপি

যাত্রীদের সুবিধার্থে কালীপুজোয় অতিরিক্ত মেট্রো পরিষেবা, বাড়ছে ট্রেনের সংখ্যা

বাড়ি ও অফিসের বাইরে চরবৃত্তি করছে পুলিশ! ‘মারাত্মক’ অভিযোগ অভিষেকের

অজান্তেই ক্ষতি করছেন না তো? এই ৭টি অভ্যাসে বাড়ছে চোখের সমস্যা

রাজ্যের সব চিকিৎসকের ডিগ্রি খতিয়ে দেখবে স্বাস্থ্য দফতর, বড় ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

আজ ধনতেরাসের সন্ধ্যায় এই ৫ জায়গায় জ্বালান প্রদীপ, মা লক্ষ্মীর কৃপায় আসবে সুখ-সমৃদ্ধি!

‘মা-বোনেদের দিকে আঙুল তুললে ভেঙে দেবে সরকার,’ বললেন মুখ্যমন্ত্রী

অমৃতসর-নিউ জলপাইগুড়ি কর্মভূমি এক্সপ্রেসে অগ্নিকাণ্ড, দাউদাউ করে জ্বলছে চারটি কামরা

লুঙ্গি ও বারমুডা পরে তারাপীঠ মন্দিরে ‘নো এন্ট্রি’, নির্দেশ কমিটির

সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলের শিক্ষক-শিক্ষাকর্মীরাও সপ্তম পে কমিশনের আওতায়, ঘোষণা নবান্নের

‘Maatrubhumi’ নিয়ে কেন্দ্র চাপ দিয়েছিল? সত্যিটা জানালেন সলমন

দীপাবলির আগে মোদির সঙ্গে সাক্ষাৎ সূর্যকুমারের পরিবারের, খুদের ভজন শুনে মুগ্ধ প্রধানমন্ত্রী