পাকিস্তানের বিদেশ মন্ত্রী হলেন বিলাওয়াল ভুট্টো

বুধবার রাষ্ট্রপতি ভবনে এক অনাড়ম্বর অনুষ্ঠানে ৩৩ বছর বয়সী রাজনীতিবিদকে শপথবাক্য পাঠ করান প্রেসিডেন্ট আরিফ আলভি।

Share:

নিজস্ব প্রতিনিধি, ইসলামাবাদ: জল্পনার অবসান ঘটিয়ে পাকিস্তানের বিদেশ মন্ত্রী হিসেবে শপথ নিলেন বেনজির ভুট্টোর পুত্র বিলাওয়াল ভুট্টো। বুধবার রাষ্ট্রপতি ভবনে এক অনাড়ম্বর অনুষ্ঠানে ৩৩ বছর বয়সী রাজনীতিবিদকে শপথবাক্য পাঠ করান প্রেসিডেন্ট আরিফ আলভি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ।

ইমরান খানকে পাক প্রধানমন্ত্রীর পদ থেকে সরানোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছিলেন পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) অন্যতম শীর্ষ নেতা বিলওয়াল ভুট্টো। অথচ গত সপ্তাহে শাহবাজ মন্ত্রিসভার নতুন সদস্যদের শপথের তালিকায় বেনজির পুত্রের নাম না থাকায় রাজনৈতিক মহলে জোর জল্পনা শুরু হয়েছিল। বিদেশ প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছিলেন বিলওয়ালের প্রাক্তন প্রেমিকা হিনা রাব্বানি খার। তার পরেই চর্চা শুরু হয়েছিল, প্রাক্তন প্রেমিকার বস হচ্ছেন বিলওয়াল। শাহবাজ মন্ত্রিসভার শপথের পরেই লন্ডনে উড়ে গিয়েছিলেন বেনজির ভুট্টোর পুত্র। গত সপ্তাহে লন্ডনে দেখা করেছিলেন ‘পলাতক’ প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের সঙ্গে। দুজনের মধ্যে বৈঠকে কী নিয়ে কথা হয়েছে তা জানা যায়নি।

সূত্রের খবর, নওয়াজ শরিফের অনুরোধেই শাহবাজ মন্ত্রিসভায় যোগ দিতে রাজি হয়েছেন পাকিস্তান পিপলস পার্টির তরুণ-তুর্কি নেতা বিলওয়াল ভুট্টো। দেশে ফিরে এসেই তাই এদিন বিদেশ মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন তিনি। রাজনীতিতে দীর্ঘদিন থাকলেও এই প্রথম মন্ত্রী হলেন বেনজির ভুট্টো ও আসিফ আলি জারদারির পুত্র। বিদেশ মন্ত্রী হিসেবে ভারতের সঙ্গে সম্পর্কের উন্নয়নে কী পদক্ষেপ নেন তিনি, সে দিকে তাকিয়ে রাজনৈতিক ও কূটনৈতিক মহল।

দলবদল নিয়ে কাকলি-সুদীপ সহ ২০ বাগি সাংসদকে নোটিস ধরাল শীর্ষ আদালত

রাইফেল শুটিং প্রশিক্ষককে দায়ী করে স্ত্রী, মেয়ে, নাতিকে নিয়ে গোদাবরী নদীতে ঝাঁপ ইঞ্জিনিয়ারের

ডুরান্ড জয়ের পর সুখবর, ইস্টবেঙ্গলের ডিফেন্স মজবুত করতে যোগ দিলেন ক্রোয়েশিয়ার ফুটবলার

একঘেয়ে ঢ্যাঁড়শ খেয়ে ক্লান্ত? রোজকার খাবারে বানান এই বিশেষ পদ!

WHO-র শীর্ষ পদে হানান বালখিকে প্রার্থী করল সৌদি আরব

২৬ হাজার চাকরি বাতিল মামলায় যোগ্যদের স্বস্তি দিল সুপ্রিম কোর্ট

জলখাবারে থাকুক খাঁটি বাঙালিয়ানার স্বাদ! বানিয়ে নিন মিষ্টি কুমড়োর ছক্কা

সামান্য বচসা থেকে ভয়ঙ্কর পরিণতি! মিশনের ভিতরেই কেয়ারটেকারকে পিটিয়ে খুন, পলাতক নিরাপত্তাকর্মী

‘ইসলাম ধর্মে বাধ্যতামূলক নয়’, ছাত্রীর হিজাব পরে স্কুলে যাওয়ার আর্জি খারিজ এলাহাবাদ হাইকোর্টের

বারুইপুরে বিজেপি কর্মী খুনে পাকড়াও পদ্ম শিবির থেকে সাসপেন্ড হওয়া নেতা

নিম্নচাপ সরে গেলেও বৃষ্টির বিরাম নেই, মঙ্গলবারও ভিজবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গ

‘হেফাজতে নেওয়ার প্রয়োজন নেই’, অভিষেকের বিরুদ্ধে FIR সংক্রান্ত মামলায় নির্দেশ হাইকোর্টের

‘পশ্চিমবঙ্গে দুর্নীতি ছাড়া রাজনীতি হয় না,’ বিস্ফোরক দাবি দিলীপ ঘোষের

পারিশ্রমিক চাইতেই কাঠমিস্ত্রিকে মারধর, খুনের হুমকি! সোহমের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের