বিধ্বংসী দাবানলে পুড়ছে লস অ্যাঞ্জেলস, আতঙ্কে দিন কাটছে প্রীতি জিন্টা ও তাঁর পরিবারের

আমি কখনই ভাবিনি যে আমি এমন একটি দিন দেখতে বেঁচে থাকব। ইতিমধ্যেই লস অ্যাঞ্জেলসের ভয়াবহ দাবানল আমার আশেপাশের এলাকাগুলিকে ধ্বংস করে দিয়েছে, বন্ধুবান্ধব এবং পরিবারগুলি নিরাপদে সরে গিয়েছেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: লস অ্যাঞ্জেলেসর ভয়াবহ দাবানল এখন আরও ধ্বংসাত্মক রূপ নিয়েছে। বলিউড অভিনেত্রী প্রীতি জিন্টাও স্বামী জিন গুডেনাফের সঙ্গে লস অ্যাঞ্জেলেসে থাকেন। ব্যাপক দাবানলের কারণে তিনিও রীতিমতো আতঙ্কে রয়েছেন। যদিও তিনি এই মুহূর্তে নিরাপদে রয়েছেন। দাবানলে যাঁরা বাড়িঘর হারিয়েছেন তাঁদের জন্যে প্রার্থনা করেছেন প্রীতি জিন্টা। এছাড়াও দাবানলে সৃষ্ট ধ্বংসযজ্ঞের জন্য একটি হৃদয়বিদারক নোট লিখেছেন প্রীতি জিন্টা।

তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে লিখেছেন, “আমি কখনই ভাবিনি যে আমি এমন একটি দিন দেখতে বেঁচে থাকব। ইতিমধ্যেই লস অ্যাঞ্জেলসের ভয়াবহ দাবানল আমার আশেপাশের এলাকাগুলিকে ধ্বংস করে দিয়েছে, বন্ধুবান্ধব এবং পরিবারগুলি নিরাপদে সরে গিয়েছেন। কীভাবে এমন আগুন চারিদিকে ছড়িয়ে পড়ল আমার জানা নেই। আমার সঙ্গে আমাদের বাচ্চারা, তাঁদের দাদা-দাদির সঙ্গে রয়েছে। আমাদের চারপাশের ধ্বংসলীলা দেখে আমি ঈশ্বরের কাছে কৃতজ্ঞ। তবে আমরা এখনও পর্যন্ত নিরাপদে আছি। কিন্তু যারা বাস্তুচ্যুত হয়েছে, এবং যাঁরা এই আগুনে সবকিছু হারিয়েছে তাঁদের জন্যে আমি দুঃখিত। আশা করি আগুন নিভে যাবে তাড়াতাড়ি। ফায়ার ডিপার্টমেন্ট, ফায়ার ফাইটার এবং জীবন ও সম্পত্তি বাঁচাতে সাহায্যকারী সবাইকে অনেক ধন্যবাদ। সবাই নিরাপদে থাকুন।”

 

প্যারিস হিলটন, অ্যাডাম ব্রডি, অ্যান্টনি হপকিন্স, ইউজিন লেভি, জেমি লি কার্টিস-সহ বেশ কিছু হলিউড সেলিব্রিটি আগুনে তাঁদের বাড়ি হারিয়েছে। ২০১৬ সালে গুডেনাফকে বিবাহ করেছেন প্রীতি। দুজনেই লস অ্যাঞ্জেলেসে একটি বিশাল প্রাসাদের মালিক। প্রসঙ্গত, প্রবল হাওয়ার জন্যে দাবানল আরও চারিদিকে ছড়িয়ে পড়েছে। গত ৭ জানুয়ারী থেকে ভয়াবহ দাবানলে জ্বলছে লস অ্যাঞ্জেলস। সূত্রের খবর, এখনও পর্যন্ত দাবানলে কমপক্ষে ১৬ জন মারা গিয়েছেন, এবং ১৩ জনকে খুঁজে পাওয়া যাচ্ছেনা। ১২ হাজারেরও বেশি ভবন ধ্বংস হয়েছে। আগুন নেভানোর জন্যে দমকল বাহিনীরা প্রাণপণে চেষ্টা করলেও ব্যাপক বাতাসের ফলে আগুন আরও ছড়িয়ে পড়ছে চারিদিকে। পরিস্থিতি রীতিমতো নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। আগুন আরও ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। দাবানল লস অ্যাঞ্জেলসের কাউন্টির চারটি জায়গায় ছড়িয়ে পড়েছে। এছাড়াও প্যাসিফিক প্যালিসেডস এলাকা ইতিমধ্যেই ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এক হাজার একর জমি পুড়ে ছাই হয়ে গিয়েছে।

শত শত বাড়িঘর পুড়ে গিয়েছে। যরা ফলে মানুষ বাড়িঘর ছেড়ে নিরাপদে আশ্রয় নিতে বাধ্য হয়েছে। বনের আগুনে রোষানলে লস অ্যাঞ্জেলসের কাউন্টির প্রায় ১ লাখ মানুষ। ২২,০০০ একরের বেশি এলাকা পুড়ে গিয়েছে। পাশাপাশি হলিউডের একাধিক তারকার কোটি কোটি টাকার বিলাসবহুল বাড়ি পুড়ে ছাই হয়ে গিয়েছে। এমনকী লস অ্যাঞ্জেলসে র ভয়াবহ দাবানলের রোষানলে পড়েছেন একাধিক বলিউড তারকারাও। যদিও গ্লোবাল অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া ইতিমধ্যেই নিজের আপডেট জানিয়েছেন। যিনি ২০১৮ সাল থেকে পাকাপাকিভাবে স্বামীর সঙ্গে লস অ্যাঞ্জেলসে রয়েছেন। এছাড়াও নোরা ফাতেহি লস অ্যাঞ্জেলসে কয়েকটি ইভেন্টে যোগ দিতে গিয়েছিলেন। তিনিও দাবানলের কারণে লস অ্যাঞ্জেলসে আটকে পড়েছেন বলে জানিয়েছিলেন। তবে এখনও ১১ শতাংশ আগুন নিয়ন্ত্রণে এসেছে বলে জানিয়েছেন কর্মকর্তারা। লস অ্যাঞ্জেলসের দমকল বিভাগের কর্মীরা এই দাবানলকে ‘মাথাওয়ালা দানব’ বলে আখ্যা দিয়েছেন। ১৫৩,০০০ এরও বেশি বাসিন্দাকে অন্য এলাকায় সরিয়ে নেওয়া হয়েছে। ১৬৬,০০০ বাসিন্দাকে এলাকা খালি করার জন্যে প্রস্তুত থাকতে বলা হয়েছে। প্রতিবেশী রাষ্ট্র কানাডা এবং মেক্সিকোর ক্যালিফোর্নিয়াও দাবানলের রোষানলে পড়েছে।

সাপের সঙ্গে খেলাই কাল হল! মর্মান্তিক মৃত্যু ঝাড়গ্রামের ‘সর্পবন্ধু’ রাহুলের

 নৃশংস! ব্যবসায়ীর হাত-পা বেঁধে গায়ে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ সহকর্মীদের বিরুদ্ধে 

‘ধুরন্ধর’, ‘KGF’-কে টপকে গেল ‘রামায়ণ’, আয়ের নিরিখে পঞ্চম স্থানে রণবীরের সিনেমা

ক্রেতাদের স্বস্তি দিয়ে পরপর তিন দিন সোনার দামে পতন, আজ কলকাতায় দর কত?

জলপাইগুড়ি হাসপাতালে চূড়ান্ত গাফিলতিতে মৃত্যু হল রোগীর

মসজিদে লুকিয়েও হল না শেষরক্ষা! কাশ্মীরে সেনার এনকাউন্টারে খতম লস্কর কমান্ডার লতিফ

‘পাঁচটা নয়, ৫০০ এনকাউন্টার হলেও কম’, বিরোধীদের কড়া বার্তা দিলীপ ঘোষের

১৫ বছরের অপেক্ষার অবসান, ৫০০ টাকার লটারির টিকিটে ১২ কোটি জিতলেন কৃষক

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

ইজরায়েলের পার্লামেন্টে নতুন স্পিকার বিরোধী শিবিরের, এবার ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু?

পাশে দাঁড়িয়ে ট্রাম্প, ছবি না তুলে মাটি থেকে যা কুড়ালেন মোদি….

কালীঘাট মেট্রো স্টেশনের পাশে রেস্তরাঁয় আগুন, কালো ধোঁয়ায় ঢাকল এলাকা

‘বাঁচতে চাইলে আত্মসমর্পণ করো’, কুলগাঁও-তে ফের শুরু সেনা-জঙ্গির গুলির লড়াই

সাদা চিনির বদলে ব্রাউন সুগার খাচ্ছেন? জেনে নিন সহজ পুষ্টিগুণ