গোল্ডেন গ্লোব অনুষ্ঠানে আমন্ত্রিত প্রেসিডেন্ট জেলেনস্কি, দেবেন শান্তিবার্তা

জেলেনস্কির ভাষণ শোনার প্রতীক্ষায় বিশ্ববাসী

Share:

আন্তর্জাতিক ডেস্ক: গত বারের গোল্ডেন গ্লোব অনুষ্ঠানকে কেন্দ্র করে তৈরি হয়েছিল বিতর্ক। কৃষ্ণাঙ্গ অতিথি-অভ্যাগত কম থাকায়, নানা প্রান্ত থেকে প্রশ্ন উঠতে শুরু করে। এনবিসি সে কারণে বিগত অনুষ্ঠান বয়কট করেছিল। এবারের অনুষ্ঠানকে কেন্দ্র করে যাতে কোনও বিতর্ক তৈরি না হয় সে দিকে সতর্ক দৃষ্টি রেখেছ হলিউড ফরেন প্রেস অ্যাসোসিয়েশন।

এবারের গোল্ডেন গ্লোব অনুষ্ঠানের উল্লেখযোগ্য বিষয় হল – সেরা মহিলা পরিচালক বিভাগ শূন্য।যা নিয়ে ইতোমধ্যে গুঞ্জন শুরু হয়েছে। আর এবারের গোল্ডেন গ্লোব সম্মান প্রদান অনুষ্ঠান অন্যদিক থেকেও ঐতিহাসিক হতে চলেছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কিকে আমন্ত্রণ করা হয়েছে। তিনি আমন্ত্রণ গ্রহণ করেছেন। জানা গিয়েছে, ইউক্রেনের প্রেসিডেন্ট তাঁর ভাষণে শান্তির বার্তা দেবেন। জেলেনস্কি কী বার্তা দেন, সে দিকে তাকিয়ে আন্তর্জাতিকমহল।

বিশ্বকাপ ফুটবল চলাকালীন ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি শান্তির বার্তা দিতে চেয়ে ফিফার কাছে আর্জি রেখেছিলেন। যদিও ফিফা সেই আর্জি খারিজ করে দেয়। এবার গোল্ডেন গ্লোব পুরস্কার প্রদান অনুষ্ঠানে ভাষণ দিতে চলেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট। এখনও পর্যন্ত যা খবর, ইউক্রেনের প্রেসিডেন্টের সঙ্গে অনুষ্ঠানে উপস্থিত অতিথি-অভ্যাগতদের পরিচয় করিয়ে দেবেন সিয়ান পেন। এ

জেলেনস্কি এমন একটা সময়ে গোল্ডেন গ্লোব অনুষ্ঠানে ভাষণ দিতে চলেছেন, যখন রুশ সেনা স্বঘোষিত অস্ত্রবিরতি চুক্তি মেয়াদ শেষ হয়েছে জানিয়ে ফের ইউক্রেনের ওপর হামলা চালাতে শুরু করে। জেলেনস্কি আগেই জানিয়ে দেন, এই অস্ত্রবিরতি চুক্তি একতরফা। তাই তিনি মানছেন না।

আরও পড়ুন জেলেনস্কির প্রস্তাব ফেরাল ফিফা

সাবধান! ভুল টুথপেস্ট আর এই খাবারগুলির জন্যই হতে পারে দাঁতের ক্ষতি

ধনতেরাসে তৈরি হচ্ছে মালব্য রাজযোগ, ৪ রাশির বদলাতে পারে ভাগ্য!

বাজার থেকে শীতের সবজি কিনছেন? রান্নার আগে মানুন এই নিয়ম!

কলকাতা-সহ ৭ পুরসভার ভোটার তালিকা প্রকাশিত হচ্ছে না, জানাল নির্বাচন কমিশন

দীপাবলির আগে করুন এই ২টি কাজ! সংসারে বাড়বে সুখ-সমৃদ্ধি

SRFTI-তে ঝুলল তালা, অশান্তির অভিযোগে আপাতত বন্ধ পঠন-পাঠন

প্রযুক্তির দুনিয়ায় চমক! ১১,০০০mAh ব্যাটারিসহ আসছে Redmi Turbo 6

SBI-তে ৭৭টি শূন্যপদে নিয়োগ, ২৫ নভেম্বর পর্যন্ত চলবে আবেদন

দূষণের জেরে দিল্লি থেকে সরল ভারত বনাম শ্রীলঙ্কার ওয়ান-ডে ম্যাচ

‘তোলাবাজির অভিযোগ জানালেই ১৫ মিনিটে গ্রেফতার,’ শিল্পপতিদের আশ্বাস মুখ্যমন্ত্রীর

আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানালেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

TATA-র বদলে সিঙ্গুরে অশোক লেল্যান্ডের গাড়ি শিল্প! ইঙ্গিত শুভেন্দুর

জোড়াফুল প্রতীক দ্বন্দ্বের মাঝেই ট্রাকভর্তি নথি নিয়ে কমিশনের দরবারে ঋতব্রতরা

নিলামের আগে ৬ কোটিতে ইংল্যান্ডের অলরাউন্ডারকে হায়দরাবাদ থেকে কিনল চেন্নাই