শপথের পরদিনই নরেন্দ্র মোদিকে অভিনন্দন পাকিস্তানের প্রধানমন্ত্রীর

সোমবার পাক প্রধানমন্ত্রী নিজের ব্যক্তিগত এক্স অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে মোদিকে অভিনন্দন জানালেন। সঙ্গে তিনি মোদিকে ট্যাগ করে লিখলেন, ‘ভারতের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ায় নরেন্দ্র মোদিকে অভিনন্দন

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পরদিনই নরেন্দ্র মোদিকে অভিনন্দন জানালেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। ৯ জুন ভারতবর্ষের একটি ঐতিহাসিক দিন ছিল। টানা তৃতীয়বার প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আর গোটা শপথ গ্রহণ অনুষ্ঠানটাই সম্পন্ন হয়েছে নয়া দিল্লির রাষ্ট্রপতি ভবনে। টানা ৩ ঘন্টা অনুষ্ঠানটি চলেছে। গতকাল ঘড়ির কাটায় ঠিক ৭.১৫ মিনিট নাগাদ প্রধানমন্ত্রী হিসেবে তৃতীয়বার শপথ গ্রহণ করেছেন নরেন্দ্র মোদি। এদিন অনুষ্ঠানটি দেখার বিভিন্ন দেশের মন্ত্রীরা আমন্ত্রিত ছিলেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু মোদিকে শপথবাক্য পাঠ করান। পাশাপাশি দেশের ভিআইপি ব্যক্তিত্বরাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। যার মধ্যে ছিলেন, বলিউড অভিনেতা শাহরুখ খান, অক্ষয় কুমার, রবিনা ট্যান্ডন, অনিল কাপুর এবং রজনীকান্ত। এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে সময়মতো রাষ্ট্রপতি ভবনে পৌঁছেও গিয়েছিলেন তারকারা। ছিলেন শিল্পপতি মুকেশ আম্বানিও। শপথ গ্রহণের পর থেকেই নানা দেশের রাজনৈতিক ব্যক্তিত্বর কাছ থেকে শুভেচ্ছায় ভাসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাঁকে অভিনন্দন জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফও। টানা তৃতীয় মেয়াদে ভারতের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ায় নরেন্দ্র মোদিকে অভিনন্দন জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ।

সোমবার পাক প্রধানমন্ত্রী নিজের ব্যক্তিগত এক্স অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে মোদিকে অভিনন্দন জানালেন। সঙ্গে তিনি মোদিকে ট্যাগ করে লিখলেন, ‘ভারতের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ায় নরেন্দ্র মোদিকে অভিনন্দন।’ রবিবার সন্ধ্যায় দিল্লিতে রাষ্ট্রপতি ভবন প্রাঙ্গণে দেশ-বিদেশের অতিথি ও অভ্যাগতদের সামনে তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন নরেন্দ্র মোদি। অনুষ্ঠানের শেষে রাতে অতিথিদের জন্যে ছিল রাজকীয় নৈশভোজের আয়োজন। যেখানে বিরিয়ানি থেকে শুরু করে নানা ধরনের খাবার ছিল, সঙ্গে ছিল ৮ ধরনের মিষ্টিও। এদিন রাষ্ট্রপতি ভবনে মোদির শপথ গ্রহণে অনুষ্ঠানে বিশেষ অতিথিদের মধ্যে আরও উপস্থিত ছিলেন, শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে, মালদ্বীপের প্রেসিডেন্ট মোহামেদ মুইজ্জু, সেশেলসের ভাইস প্রেসিডেন্ট আহমেদ আফিফ, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, মরিশাসের প্রধানমন্ত্রী প্রবীন্দ কুমার জগন্নাথ, নেপালের প্রধানমন্ত্রী পুষ্পকমল দহল প্রচণ্ড ও ভুটানের প্রধানমন্ত্রী দাশো শেরিং তোবগে। এছাড়াও হাজির ছিলেন উপরাষ্ট্রপতি জগদীপ ধনকর, কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। পাশাপাশি হাজির ছিলেন ‘মোদি ঘনিষ্ঠ’ হিসাবে পরিচিত দেশের দুই শীর্ষ শিল্পপতি মুকেশ আম্বানি, গৌতম আদানি।

মোদির ইতিহাস গড়ার লগ্নের সাক্ষী থাকতে হাজির ছিলেন বিজেপির কট্টর সমর্থক হিসাবে পরিচিত বলিউড অভিনেতা অক্ষয় কুমার, শাহরুখ খান, বিক্রান্ত ম্যাসি, রবীনা টন্ডন, পরিচালক রাজকুমার হিরানি। এছাড়াও গতকাল মোদির সঙ্গে শপথ নিয়েছেন তাঁর মন্ত্রি পরিষদের ৭২ জন সদস্য, যাঁদের মধ্যে পূর্ণমন্ত্রী হলেন ৩০ জন, ৫ জন স্বাধীন ভারপ্রাপ্ত প্রতিমন্ত্রী এবং ৩৬ জন প্রতিমন্ত্রী। প্রধানমন্ত্রী পদে তৃতীয়বার শপথ নিতে সোয়া সাতটার আগেই রাষ্ট্রপতি ভবনে পৌঁছে যান নরেন্দ্র মোদি। অতিথি- অভ্যাগতদের উদ্দেশে হাত নাড়তে নাড়তে উঠে যান নবাগত মন্ত্রীদের জন্য তৈরি মঞ্চে। সাতটা কুড়ি নাগাদ শপথগ্রহণ মঞ্চে পৌঁছন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। প্রথমে জাতীয় সঙ্গীত পরিবেশিত হয়। তার পরে শুরু হয় শপথগ্রহণ সমারোহ। সাতটা ২৩ মিনিটে প্রধানমন্ত্রী পদে শপথ নেন মোদি।

গুগল ড্রাইভ ছাড়াই হোয়াটসঅ্যাপ ব্যাকআপ! মিলবে ২ জিবি স্টোরেজ

কম বাজেটে সেরা পারফরম্যান্স, দেখে নিন ভারতের সেরা ৫টি গিজার  

শ্রীবিষ্ণুর জাগরণেই ভাগ্যবদল! আর্থিক লাভের যোগ এই ৩ রাশির

দেবদেবীদের হাতের ভঙ্গিতেই লুকিয়ে গভীর রহস্য, জানেন কোন মুদ্রার কী অর্থ?

ভিসা ছাড়াই মালয়েশিয়া ভ্রমণের দিন শেষ! ২০২৭ থেকে চালু হচ্ছে নতুন নিয়ম

মাইক্রোওয়েভে লেবু দিলে কি বেশি রস মেলে? জেনে নিন সহজ টিপস

বাংলায় প্রকল্পের কাজ খতিয়ে দেখতে বিশেষ আধিকারিক নিয়োগ, শুভেন্দুকে আশ্বাস রেলমন্ত্রীর

আনলিমিটেড কল, মাত্র ১৭২ টাকা থেকেই শুরু! ৩টি নতুন সস্তা রিচার্জ প্ল্যান আনল BSNL

চোখ রাঙাচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, বন্দে ভারত-সহ বাতিল একগুচ্ছ দূরপাল্লার ট্রেন

ঘূর্ণিঝড় ‘আকভান’ বাঁক নিতেই বিপদ বাড়ল বাংলার, রাত থেকেই তুমুল বৃষ্টির পূর্বাভাস

জল্পনাতে সিলমোহর, দু’সপ্তাহ পিছিয়ে যাচ্ছে মাধ্যমিক পরীক্ষা

ICAR ১,৩৯৩ পদে কর্মী নিয়োগ! টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট পদে শুরু আবেদন

গাড়ির PUC Certificate নিয়ে নতুন নির্দেশ কেন্দ্রের, জানুন…

‘তৃণমূল কার্যত একটা যাত্রা দলে পরিণত হয়েছে,’ খোঁচা শমীকের