ছয় বছর পর সন্তানদের নিয়ে ব্রিটেনে ফিরছেন পিন্স হ্যারি ও মেগান

Share:

আন্তর্জাতিক ডেস্ক: আমেরিকায় দীর্ঘদিন থাকার পর ফের ব্রিটেনে পা রাখতে চলেছেন প্রিন্স হ্যারি ও মেগান মার্কেল। ক্যালিফোর্নিয়ার জীবন ছেড়ে এই মাসের শেষেই লন্ডনে স্থানান্তর হওয়ার পরিকল্পনা করেছেন সাসেক্সের ডিউক ও ডাচেস। তাঁদের এই সিদ্ধান্তের কথা ইতিমধ্যেই রাজা চার্লস এবং রাজপরিবারের অন্যান্য শীর্ষ সদস্যদের জানানো হয়েছে।

তবে ব্রিটেনে ফিরলেও রাজপরিবারের আনুষ্ঠানিক দায়িত্বে যোগ দিচ্ছেন না হ্যারি-মেগান। তাঁরা সাধারণ নাগরিক হিসেবেই ব্যক্তিগত জীবন কাটাবেন। রাজপরিবারের কোনও সরকারি কাজেও তাঁদের যুক্ত হওয়ার পরিকল্পনা নেই বলে জানা গিয়েছে। শুধু হ্যারি ও মেগান নন, তাঁদের দুই সন্তান আর্চি ও লিলিবেটও এবার ব্রিটেনে থাকবে। আগামী সেপ্টেম্বর থেকে তারা ব্রিটেনের একটি স্কুলে পড়াশোনা শুরু করতে পারে বলে জানা গিয়েছে। প্রতিবেদন অনুযায়ী, গত সপ্তাহেই রাজা চার্লসকে তাঁদের দেশে ফেরার পরিকল্পনা আনুষ্ঠানিকভাবে জানানো হয়। চার্লসও এই সিদ্ধান্তে খুশি। বিশেষ করে নাতি-নাতনিদের সঙ্গে আরও বেশি সময় কাটানোর সুযোগ তৈরি হওয়ায় তিনি সন্তুষ্ট বলে জানা গিয়েছে।

আরও পড়ুন: বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হল দিল্লির পাকিস্তান দূতাবাসের অবৈধ নির্মাণ

তবে দেশে ফেরার আগে নিরাপত্তার বিষয়টি নিয়ে এখনও আলোচনা রয়েছে। হ্যারি দীর্ঘদিন ধরেই ব্রিটেনে নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে এসেছেন। ব্রিটেন সরকার ও সংশ্লিষ্ট নিরাপত্তা কমিটি জানিয়েছে, পরিস্থিতি বিচার করে প্রয়োজনীয় নিরাপত্তার ব্যবস্থা করা হবে। ২০২০ সালে রাজপরিবারের সিনিয়র সদস্য হিসেবে দায়িত্ব ছেড়ে হ্যারি ও মেগান আমেরিকায় চলে যান। এরপর ক্যালিফোর্নিয়ায় তাঁদের নতুন জীবন শুরু হয়। রাজপরিবারের সঙ্গে তাঁদের সম্পর্ক নিয়েও সেই সময় থেকে একাধিক বিতর্ক তৈরি হয়েছে। বিশেষ করে মেগানকে ঘিরে রাজপরিবারে বৈষম্যের অভিযোগ তুলেছিলেন হ্যারি। সেই টানাপোড়েনের পরই রাজকীয় দায়িত্ব থেকে তাঁদের সরে দাঁড়ানোর সিদ্ধান্ত সামনে আসে। এবার ছয় বছরের বেশি সময় পর ব্রিটেনে তাঁদের প্রত্যাবর্তন নতুন করে রাজপরিবারের সঙ্গে সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে জল্পনা বাড়িয়েছে। যদিও আপাতত সরকারি দায়িত্বে ফেরার কোনও পরিকল্পনা নেই তাঁদের।

বারাসত মেডিক্যাল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই লেডিজ হস্টেলের আসবাবপত্র

সার্ফ এক্সেল-ভিমে ‘ক্ষতিকর রাসায়নিক’! বেকোর বিজ্ঞাপনের বিরুদ্ধে হাইকোর্টে HUL

হার বুঝতে পেরেই ভোটাভুটির আগে ইস্তফা দিলেন ‘দলবদলু’ কাজল শেখ

‘কোটি টাকার বিনিময়েও নিজেকে বিক্রি করব না’, আর্থিক সংগ্রাম নিয়ে মুখ খুললেন রাজপাল যাদব

বাবার মৃত্যু শোক কাটিয়ে মাঠে ফিরেই ফের গোল মেসির

তিন দিনের উত্তরবঙ্গ সফরে অমিত শাহ, নজরে ‘চিকেনস নেক’ ও সীমান্ত নিরাপত্তা

‘কাটমানি’ না দিলে তৈরি হবে না বাড়ি, অবশেষে প্রশাসনের দ্বারস্থ দৃষ্টিহীন বাবা-ছেলে

বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হল দিল্লির পাকিস্তান দূতাবাসের অবৈধ নির্মাণ

মধ্য আফ্রিকায় সোনার খনিতে ভয়াবহ ধসে মৃতের সংখ্যা বেড়ে ১০৭, মাটির নিচে আটকে এখনও বহু শ্রমিক

নিউ মার্কেট হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় গ্রেফতার ১, আটক ২

নিম্নচাপের পর ফের ভ্যাপসা গরম, আজ কোন জেলায় কেমন আবহাওয়া?

কাঁটাতার পেরিয়ে ভারতে ঢোকার অভিযোগ, মুর্শিদাবাদে ৭ বাংলাদেশি গ্রেফতার

‘ইকোনমিক ডি-ডে’ ঘোষণা ট্রাম্পের, ইরানের বিরুদ্ধে নজিরবিহীন যুদ্ধের হুঁশিয়ারি

মাসে ১০ হাজার আয়, ৩ কোটি টাকার জিএসটি নোটিশ পেলেন নিরাপত্তাকর্মী