বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হল দিল্লির পাকিস্তান দূতাবাসের অবৈধ নির্মাণ

Share:

নিজস্ব প্রতিনিধি: ভারত-পাকিস্তান সম্পর্কের টানাপোড়েনের মধ্যেই দিল্লিতে পাকিস্তানি হাইকমিশনকে ঘিরে বড় প্রশাসনিক পদক্ষেপ। হাই কমিশনের চারপাশে থাকা ট্রাফিক ব্যারিকেড সরিয়ে দেওয়া হয়েছে। বুলডোজার ব্যবহার করে বাইরের বেশ কিছু ব্যারিকেডও ভেঙে ফেলা হয়। ইসলামাবাদে ভারতীয় হাই কমিশনের বাইরে পাকিস্তানের নিরাপত্তা বেষ্টনী সরানোর তিন দিনের মধ্যেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

কূটনৈতিক মহলের একাংশের মতে, পাকিস্তানের পদক্ষেপের পাল্টা জবাব হিসেবেই দিল্লিতে এই ব্যবস্থা নেওয়া হয়েছে। দুই প্রতিবেশী দেশের সম্পর্ক এমনিতেই দীর্ঘদিন ধরে টানাপোড়েনের মধ্যে রয়েছে। ফলে হাই কমিশন ঘিরে নিরাপত্তা ব্যবস্থায় এই পরিবর্তন নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। গত বছর পহেলগাঁও জঙ্গি হামলায় ২৬ জনের মৃত্যু হয়। এরপর ভারত-পাকিস্তান সম্পর্কের উত্তেজনা আরও বেড়ে যায়। হামলার জবাবে ভারত ‘অপারেশন সিঁদুর’ চালায়। পাকিস্তান এবং পাকিস্তান-অধিকৃত অঞ্চলে জঙ্গি পরিকাঠামোকে লক্ষ্য করে ওই অভিযান চালানো হয়েছিল। ১০ মে যুদ্ধবিরতির পর সামরিক উত্তেজনা কিছুটা কমলেও কূটনৈতিক টানাপোড়েন পুরোপুরি কাটেনি। এর মধ্যেই শ্রীনগর সফরে এসে নতুন মন্তব্য করেন মার্কিন রাষ্ট্রদূত ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত সার্জিও গোর। জম্মু ও কাশ্মীরকে তিনি ভারতের একটি গুরুত্বপূর্ণ অংশ বলে উল্লেখ করেন। পাশাপাশি উপত্যকার নিরাপত্তা পরিস্থিতিরও প্রশংসা করেন তিনি।

আরও পড়ুন: কাঁটাতার পেরিয়ে ভারতে ঢোকার অভিযোগ, মুর্শিদাবাদে ৭ বাংলাদেশি গ্রেফতার

গোরের মন্তব্যে ক্ষুব্ধ পাকিস্তান। মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্স ন্যাটালি বেকারকে তলব করে প্রতিবাদ জানায় ইসলামাবাদ। পাকিস্তানের দাবি, গোরের বক্তব্য তথ্যগতভাবে ভুল। এই পরিস্থিতিতে দিল্লিতে পাকিস্তান হাই কমিশনের বাইরের নিরাপত্তা ব্যারিকেড সরানোর ঘটনা দুই দেশের কূটনৈতিক সম্পর্কের টানাপোড়েন আরও বাড়াল বলেই মনে করা হচ্ছে।

হার বুঝতে পেরেই ভোটাভুটির আগে ইস্তফা দিলেন ‘দলবদলু’ কাজল শেখ

‘কোটি টাকার বিনিময়েও নিজেকে বিক্রি করব না’, আর্থিক সংগ্রাম নিয়ে মুখ খুললেন রাজপাল যাদব

বাবার মৃত্যু শোক কাটিয়ে মাঠে ফিরেই ফের গোল মেসির

তিন দিনের উত্তরবঙ্গ সফরে অমিত শাহ, নজরে ‘চিকেনস নেক’ ও সীমান্ত নিরাপত্তা

ছয় বছর পর সন্তানদের নিয়ে ব্রিটেনে ফিরছেন পিন্স হ্যারি ও মেগান

‘কাটমানি’ না দিলে তৈরি হবে না বাড়ি, অবশেষে প্রশাসনের দ্বারস্থ দৃষ্টিহীন বাবা-ছেলে

৪ মাসে ২২ জনকে মৃত্যুদণ্ড, বিচারকের কাছ থেকে ১০০ খুনের মামলা সরানো হল

কাঁটাতার পেরিয়ে ভারতে ঢোকার অভিযোগ, মুর্শিদাবাদে ৭ বাংলাদেশি গ্রেফতার

মধ্য আফ্রিকায় সোনার খনিতে ভয়াবহ ধসে মৃতের সংখ্যা বেড়ে ১০৭, মাটির নিচে আটকে এখনও বহু শ্রমিক

নিউ মার্কেট হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় গ্রেফতার ১, আটক ২

নিম্নচাপের পর ফের ভ্যাপসা গরম, আজ কোন জেলায় কেমন আবহাওয়া?

বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হল দিল্লির পাকিস্তান দূতাবাসের অবৈধ নির্মাণ

‘ইকোনমিক ডি-ডে’ ঘোষণা ট্রাম্পের, ইরানের বিরুদ্ধে নজিরবিহীন যুদ্ধের হুঁশিয়ারি

মাসে ১০ হাজার আয়, ৩ কোটি টাকার জিএসটি নোটিশ পেলেন নিরাপত্তাকর্মী