এই মুহূর্তে

ব্রাজিলে ভয়াবহ বিমান দুর্ঘটনা, পরিবারের ৯ সদস্য-সহ প্রাণ হারালেন পাইলট

আন্তর্জাতিক ডেস্ক : ব্রাজিলে ভয়াবহ বিমান দুর্ঘটনায় প্রাণ গেল ১০ জনের। এই মর্মান্তিক দুর্ঘটনায় আহত হয়েছেন ১৭ জন। । আহতের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাকাজনক। ঘটনাটি ঘটেছে ব্রাজিলের দক্ষিণাঞ্চলের পর্যটন নগর গ্রামাডোতে। দেশটির সিভিল ডিফেন্স অ্যাজেন্সি(সিডিএ)জানিয়েছে,বিমান বিধ্বস্ত হয়ে ভয়ংকর এই দুর্ঘটনাটি ঘটে। ঘটনাটির তদন্তে নেমেছে পুলিশ। প্রাথমিক পর্যবেক্ষণে দুর্ঘটনার এখনও পর্যন্ত কারণ জানা যায়নি।

রবিবার(২২ ডিসেম্বর)এই ঘটনার পর সামাজিক মাধ্যমের এক পোস্টে সিডিএ জানিয়েছে, নিয়ন্ত্রন হারিয়ে ফেলে বিমানটি। এরপর একটি ঘরের চিমনিতে ধাক্কা দেয়। এরপর আরেকটি ভবনের দ্বিতীয় তলায় ধাক্কা লেগে একটি মোবাইল ফোনের দোকানের ওপর গিয়ে পড়ে এই ছোট বিমানটি। এরপর উড়োজাহাজটি আছড়ে পড়ে। এই সময় পাইলট লুইজ ক্লদিও গ্যালেজিসহ বাকি ৯ যাত্রীর সবাই মারা গেছেন। লুইজ ক্লদিও নিজেই উড়োজাহাজটির মালিক ছিলেন। আর যাত্রীরা সবাই ছিলেন তাঁর পরিবারের সদস্য।

পাইলট লুইজের এই বিমানটি রিও গ্রান্ডে প্রদেশের ক্যানেলা বিমানবন্দর থেকে যাত্রা করে। মাত্র ১০ কিলোমিটার পাড়ি দিয়ে দুর্ঘটনার শিকার হয়। রিও গ্রান্দে দো সুল রাজ্যের সবচেয়ে জনপ্রিয় পর্যটন শহর গ্রামাদো। পার্বত্য অঞ্চলে অবস্থিত এই শহর চলতি বছরের শুরুর দিকে নজিরবিহীন এক বন্যার কবলে পড়েছিল। সেইসময় ধ্বংস হয়ে যায় শহরটির অনেক স্থাপনা।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

সাজার মেয়াদ শেষ হলেও মেলেনি মুক্তি, করাচির জেলেই মৃত্যু মোদির রাজ্যের ম‍ৎস্যজীবীর

পুরুষত্ব প্রমাণে সহ্য করতে হয় চাবুকের মার, কোন দেশে এমন বেনজির প্রথা?

গরুর গাড়ি ছাগল দিয়ে টানা যায় না, উপ-প্রধানমন্ত্রীকে বরখাস্ত করে মন্তব্য কিমের

‘তিনদিনের মধ্যে আত্মসমর্পণ করুন, নয়তো…’, বিক্ষোভকারীদের হুঁশিয়ারি ইরানের

গাজায় তুরস্ক ও কাতারের সেনাদের জায়গা নেই, হুঁশিয়ারি নেতানিয়াহুর

তিলক কেটে আসায় ধর্মীয় স্কুল ছাড়তে বাধ্য খুদে, ধর্মীয় বৈষম্যের অভিযোগ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ