কঙ্গোতে শান্তিরক্ষা মিশন বিরোধী বিক্ষোভে নিহতের সংখ্যা বেড়ে ৪৮

Share:

নিজস্ব প্রতিনিধি: বুধবার মধ্য আফ্রিকার দেশ কঙ্গোতে শান্তিরক্ষা মিশন বিরোধী বিক্ষোভ। তার জেরে প্রাণ হারিয়েছেন কমপক্ষে ৪৮ জন। আহত হয়েছেন আরও ৫৬ জন। বিক্ষোভের সময় একজন পুলিশ সদস্যের ওপর হামলার ফুটেজ নেটদুনিয়ায় খুব ভাইরাল হয়েছে। এরপরেই কঙ্গোলিজ সেনারা ক্র্যাকডাউন শুরু করে। পাশাপাশি, জাতিসংঘ শান্তিরক্ষা মিশনসহ অন্যান্য বিদেশি সংস্থার বিরুদ্ধে আয়োজিত বিক্ষোভ গায়ের জোরে ছত্রভঙ্গ করে দেয় তাঁরা।

জানা গিয়েছে, কঙ্গোতে জাতিসংঘের শান্তিরক্ষা মিশন মনুস্কো নামে পরিচিত। এই মিশনের বিরুদ্ধে ওঠা অভিযোগ, তারা সশস্ত্র গোষ্ঠীগুলোর সহিংসতা বন্ধ করতে ও বেসামরিক নাগরিকদের রক্ষা করতে ব্যর্থ হয়েছে। মূলত বছরের পর বছর ধরে চলে আসছে আন্তঃগোষ্ঠী সহিংসতার ঘটনা। এরজেরেই বুধবার গোমা শহরে বিক্ষোভ ছড়িয়ে পড়ে।

উল্লেখ্য, ২০২২ সালে জাতিসংঘের মনুস্কো মিশন দেশটির নাগরিকদের প্রতিবাদের সম্মুখীন হয়ে আসছে। এবারের প্রতিবাদ-বিক্ষোভ শান্তিপূর্ণভাবে করার আহ্বান জানিয়েছিলেন আয়োজকরা। কিন্তু সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ছবিগুলোতে দেখা গিয়েছে, বেসামরিক পোশাকে বিক্ষোভে অংশ নেওয়া নারী-পুরুষরা এক পুলিশ সদস্যকে মাটিতে ফেলে লাঠি ও পাথর দিয়ে মারধর করছেন।

এর আগে কঙ্গো কর্তৃপক্ষ জানিয়েছিল, এক পুলিশ সদস্যকে পাথর ছুঁড়ে হত্যা করা হয়েছে ও সেনাবাহিনীর হস্তক্ষেপে ছয় বিক্ষোভকারী নিহত হয়েছে। তবে বৃহস্পতিবারের (৩১ ‍আগস্ট) এক বিবৃতিতে সেই দেশের সরকারের পক্ষ থেকে নিশ্চিত করে বলা হয়েছে, বিক্ষোভে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৩ জন। এই ঘটনার সঙ্গে জড়ি সন্দেহে ১৫৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ। শুরু হয়েছে সামরিক তদন্ত । 

যৌনাঙ্গের যত্নে এই ৬ ভুল করছেন না তো? অজান্তেই বাড়তে পারে সংক্রমণের ঝুঁকি

বেপরোয়া গতির গাড়ির ধাক্কায় মৃত্যু তীর্থযাত্রীর, ঘাতক এসইউভি পুড়িয়ে দিল ক্ষুব্ধ জনতা

ক্যান্সার আক্রান্ত শিশুদের পাশে মেসি, হাসপাতাল  নির্মাণে দিলেন ২৬ লক্ষ ইউরো

ফ্রিজে রাখলেই বিষ! এই ৫টি খাবার ভুলেও রেফ্রিজারেটরে রাখছেন না তো?

অক্টোবরেই বিরল ‘মহালক্ষ্মী রাজযোগ’, উন্নতির শিখরে পৌঁছবেন ৪ রাশির জাতকরা

সংসারে টাকার অভাব? আর্থিক সঙ্কট দূর করতে ফ্রিজের উপর রাখুন তিনটি জিনিস

জামুইয়ে মোটরবাইক থেকে তরুণীকে নামিয়ে যৌন হেনস্থাকে ‘ছোট্ট ঘটনা’ আখ্যা মন্ত্রীর

দ্বিতীয় স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনা, প্রথম স্ত্রী সহ গ্রেফতার সাতক্ষীরার সাংসদ

বিরল কীর্তি গড়তে চলেছেন তারেক, বাবা-মায়ের পর রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভায় ভাষণ দিচ্ছেন

ধোনিদের কোচ বদল, ফ্লেমিংয়ের জায়গায় এলেন জাহির খান

মঙ্গলে বাইরে বেরোলে সঙ্গে রাখুন ছাতা, দিনভর ভোগাবে বৃষ্টি

পাসপোর্টের বদলে ১০ হাজার টাকা ঘুষ! হাতেনাতে দুই সিভিক ভলান্টিয়ার গ্রেফতার

বদলের বাংলায় চৈতন্যদেবকে সম্মান, মহাপ্রভুর নামে হচ্ছে বিশ্ববাংলা সরণি?

মন্দারমণির উত্তাল সমুদ্রে স্নান করতে নেমে তলিয়ে গেলেন শান্তিপুরের দম্পতি