সেনাবাহিনীর হুমকির পরেই ইমরান খানের দল ছাড়ার হিড়িক

গত ২৪ ঘন্টায় বেশ কয়েকজন শীর্ষ নেতা পিটিআই ছেড়েছেন।

Share:

নিজস্ব প্রতিনিধি, ইসলামাবাদ: ‘ঘোষিত শত্রু’ ইমরান খানকে কোণঠাসা করতে কোমর কষে আসরে ঝাঁপিয়েছেন পাক সেনাপ্রধান আসিম মুনির। সূত্রের খবর, ইতিমধ্যেই ইমরান খানের দলকে নিশ্চিহ্ন করতে পাক গুপ্তচর সংস্থা আইএসআইকে নির্দেশ দিয়েছেন তিনি। আর সেই নির্দেশের পরেই পাকিস্তান তেহরিক ইনসাফ (পিটিআই) নেতাদের ফোন করে সেনার পক্ষ থেকে বলা শুরু হয়েছে, ‘হয় ইমরান খানের সঙ্গ ছাড়ুন। না হলে জেলে পচে মরার জন্য তৈরি হোন।’ ওই হুমকি পাওয়ার পরেই পিটিআই ছাড়ার হিড়িক পড়ে গিয়েছে। গত ২৪ ঘন্টায় বেশ কয়েকজন শীর্ষ নেতা দল ছেড়েছেন।

গত ৯ মে প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের গ্রেফতারের পরেই গোটা পাকিস্তানজুড়ে প্রতিবাদ শুরু করেন পিটিআই কর্মী-সমর্থকরা। রাওয়ালপিণ্ডিতে পাল সেনা বাহিনীর সদর দফতর ছাড়াও লাহোর, পেশোয়ারেও সেনানিবাসে চড়াও হন তাঁরা। ভাঙচুর চালানো হয় একাধিক সেনা আধিকারিকের বাড়িতে। সেনানিবাসে হামলার ঘটনার প্রতিশোধ নিতে ইমরান খানের দলকে নিষিদ্ধ করার জন্য প্রধানমন্ত্রী শাহবাজ শরিফকে নির্দেশ দিয়েছিলেন সেনাপ্রধান আসিম মুনির। যদিও সরকারের অন্যতম জোট সঙ্গী পাকিস্তান পিপলস পার্টি ওই প্রস্তাবের পক্ষে নয়।

পিটিআইকে নিষিদ্ধ করার প্রস্তাব খারিজ হওয়ার পরেই ইমরান খানকে রাজনৈতিকভাবে দুর্বল করতে ঝাঁপিয়েছেন পাক সেনাপ্রধান আসিম মুনির। পিটিআইয়ের নেতাদের দল ছাড়তে সরাসরি হুমকি দিচ্ছেন তিনি। না হলে সেনা দফতরে হামলার ঘটনায় অভিযুক্ত করে জেলের ঘানি টানানো হবে বলেও হুমকি দিয়েছেন। আর সেই হুমকির পরেই গত ২৪ ঘন্টায় একাধিক পিটিআই নেতা দল ছেড়েছেন। যদিও নেতাদের দল ছাড়াকে গুরুত্বই দিতে চাননি প্রাক্তন প্রধানমন্ত্রী  ইমরান খান। বৃহস্পতিবার তিনি জানিয়েছেন, দল ছেড়ে যারা যাচ্ছেন তাদের জায়গায় তরুণ প্রজন্মকে তুলে আনা হবে।

তারেকের প্রস্তাব প্রত্যাখান, আওয়ামী লীগ সভানেত্রীর পদ ছাড়তে অস্বীকার শেখ হাসিনার

ধুতি-পাঞ্জাবিতে বাঙালি সেজে রাষ্ট্রপতির হাত থেকে ‘পদ্মশ্রী’ নিলেন প্রসেনজিৎ

আমলকী না কালো তিল? অকালে চুল পাকা দূর করবে এই ৫ খাবার

‘ডন ৩’ নিয়ে চরম সংঘাত, ফারহানের সঙ্গে বিবাদের জেরে বলিউডে ‘ব্যান’ রণবীর

বাদুড়িয়ায় বাগানবাড়ি থেকে প্রচুর পরিমাণে সরকারি ত্রিপল উদ্ধার, মিলেছে প্রচুর নথি পোড়ানোর প্রমাণ

বাংলার নয়া মুখ্য নির্বাচনী আধিকারিক নীলম মীনা, কী পরিচয় এই আমলার?‌

‘অনুমতি ছাড়াই আমাকে কোলে তুলে নিল’, ভক্তের কাণ্ডে হতবাক অনুষ্কা শঙ্কর

সরকারি অফিসারদের নিয়ে নৈশভোজে মুখ্যমন্ত্রী, কোথায় হবে শুভেন্দুর আতিথেয়তা?‌

‘‌বিনিয়োগকারীরা প্রস্তুত আছেন’‌, বণিকসভায় আশার আলো দেখালেন শমীক

বুধবার থেকে হাওয়া বদল বাংলায় ! কলকাতা সহ জেলায় জেলায় বৃষ্টির সম্ভাবনা

হার দিয়ে শুরু, শেষ ম্যাচেও পরাজয়ের লজ্জা পেলেন রাহানেরা

নৈহাটিতে বিজেপি কার্যকর্তাকে বেধড়ক মার, অভিযুক্ত তৃণমূল

রাজ্য মন্ত্রিসভা সম্প্রসারণের আগে মুখ্যমন্ত্রীর ডাক পড়ল দিল্লিতে, কী কারণ?

হাওয়ায় দুলছে মেসির মূর্তি, ভেঙে পড়ার আশঙ্কা লেকটাউনবাসীর