কানাডায় উদ্ধার ২৩ বছরের ভারতীয় তরুণীর দেহ, গ্রেফতার লিভ-ইন পার্টনার

Share:

আন্তর্জাতিক ডেস্ক: কানাডার এডমন্টনে নিজের বাড়ি থেকে উদ্ধার ভারতীয় তরুণীর দেহ। ২৩ বছরের তরুণীকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। গ্রেফতার করা হয়েছে ভারতীয় তরুণীর লিভ-ইন পার্টনারকে। 

জানা গিয়েছে নিহত তরুণীর নাম দমনপ্রীত কৌর, তিনি পাঞ্জাবের লুধিয়ানা জেলার সামরালার বাসিন্দা। তিনি পড়াশোনার জন্য স্টুডেন্ট ভিসায় কানাডায় বসবাস করতেন। এডমন্টন পুলিশ সার্ভিস (ইপিএস)-এর একটি সংবাদ বিজ্ঞপ্তি অনুসারে জানা গিয়েছে, গত ৯ জুলাই দক্ষিণ-পূর্ব এডমন্টনের সিলভারবেরি এলাকার একটি বাসভবনে আঘাতসহ একজন অচেতন মহিলা পড়ে রয়েছেন এই খবর পেয়ে কর্মকর্তারা সেখানে যান।  গুরুতর আহত অবস্থায় দমনপ্রীতকে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষরক্ষা হয়নি। ১২ জুলাই তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। এডমন্টন পুলিশ সার্ভিস (ইপিএস) তরুণীর লিভ-ইন পার্টনার ২২ বছর বয়সী রিতিশ কুমারের বিরুদ্ধে দ্বিতীয়-ডিগ্রি হত্যার অভিযোগ এনেছে। অভিযুক্তও একজন ভারতীয় নাগরিক।

আরও পড়ুন:  কৃষ্ণ সাগরে বাণিজ্যিক জাহাজে হামলা, নিহত এক ভারতীয় নাবিক

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘২০২৬ সালের ২২ জুলাই, বুধবার রিতিশ কুমারকে গ্রেফতার করা হয়েছে এবং তাঁর বিরুদ্ধে দ্বিতীয় ডিগ্রী হত্যার অভিযোগ আনা হয়েছে। এই মৃত্যুকে অন্তরঙ্গ সঙ্গীর দ্বারা সংঘটিত হত্যাকাণ্ড হিসেবে বিবেচনা করা হচ্ছে। পুলিশ এই মুহূর্তে অন্য কোনও সন্দেহভাজনকে খুঁজছে  না।’ পরিবারের সদস্যরা দি নিউ ইন্ডিয়ান এক্সপ্রেসকে জানিয়েছেন যে, প্রায় পাঁচ বছর আগে কৌর কানাডায় চলে যান। তার বাবা-মা বিদেশে তাঁর পড়াশোনার জন্য  ঋণ নিয়েছিলেন বলেও জানা গিয়েছে।  দমনপ্রীত কৌর দেহ ভারতে উদ্যোগ নেওয়া হয়েছে। 

আফগানদের দুরমুশ করে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ পকেটে পুলেন শ্রেয়সরা

৪ ডিসেম্বর লখনউয়ে সপা সাংসদের সঙ্গে মালা বদল করবেন রিঙ্কু সিংহ

ছাদে গাছ বসাতে ভালবাসেন? এই ৫ ভুলে বাড়িতে লাগতে পারে বাস্তুদোষ

অল্প বয়সেই স্ট্রোক? শরীর এই ৫টি সঙ্কেত দিলেই সাবধান হোন

ফের ব্যাটিং বিপর্যয় আফগানদের, সিরিজ জিততে শ্রেয়সদের চাই মাত্র ১৬০ রান

সকালের জলখাবারে নতুন কিছু ট্রাই করতে চান? বানান চিজ-গার্লিক মাঙ্কি ব্রেড

বাংলাদেশের মহিলা ক্রিকেট দলের টি-টোয়েন্টির অধিনায়কের পদ থেকে ইস্তফা জ্যোতির

পীর বাবার পুকুরে মাছ ধরতে গিয়ে জলে ডুবে মৃত্যু হল একাদশ শ্রেণির দুই পড়ুয়ার

UPI-তে দু’হাজার টাকার বেশি লেনদেনে দিতে হবে মাশুল, কারা দেবেন? জানিয়ে দিল কেন্দ্র

সন্ধ্যার পর শহরের রাস্তা থেকে উধাও বেসরকারি বাস, ভোগান্তিতে নিত্যযাত্রীরা

বারুইপুর এনকাউন্টার কাণ্ডে তিন সপ্তাহের মধ্যে তদন্ত শেষের নির্দেশ হাইকোর্টের

সুপ্রিম কোর্টে মামলা দায়ের হতেই ঋতব্রতদের নোটিস পাঠালেন বিধানসভার অধ্যক্ষ

৩০ বছর বাদে ফের বার্সেলোনার মাঠে বসছে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল

অগ্নিনির্বাপণ ব্যবস্থা বেহাল, নিউ মার্কেটের শপিং মল পরিদর্শনে গিয়ে ক্ষুব্ধ দমকল আধিকারিকরা