মার্কিন প্রেসিডেন্ট হিসাবে ‘অশক্ত’ বাইডেনকে পছন্দ পুতিনের

Share:

নিজস্ব প্রতিনিধি: ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ থেকে গাজায় ইজরায়েলি আগ্রাসন নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে রাশিয়ার ঠান্ডা লড়াই তুঙ্গে। তবে দুই দেশের মধ্যে লড়াই তুঙ্গে হলেও মার্কিন প্রেসিডেন্ট হিসাবে ‘অশক্ত’ জো বাইডেনকেই পছন্দ রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের। বুধবার এক একান্ত সাক্ষা‍ৎকারে তিনি রাখঢাক না রেখে রুশ প্রেসিডেন্ট বলেছেন, ‘যে কোনও মার্কিন প্রেসিডেন্টের সঙ্গেই কাজ করতে ইচ্ছুক। তবে অনেক বেশি সংবেদনশীল হওয়ায় বাইডেনের সঙ্গেই কাজ করতে পছন্দ করব।’

চলতি বছরের নভেম্বর মাসে মার্কিন যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচন হওয়ার কথা। ওই নির্বাচন ঘিরে ইতিমধ্যেই মার্কিন মুলুকে জোর রাজনৈতিক ত‍ৎপরতা শুরু হয়েছে। রিপাবলিকান প্রার্থী হিসাবে ডোনাল্ড ট্রাম্প ওই নির্বাচনে লড়ছেন। ডেমোক্র্যাটদের হয়ে ফের প্রার্থী হওয়ার সম্ভাবনা বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনের। যদিও একাধিক জনমত সমীক্ষায় উঠে এসেছে, মার্কিন ভোটাররা বিশেষ করে তরুণ ও নবীন প্রজন্ম প্রেসিডেন্ট হিসাবে অশক্ত শরীরের বাইডেনকে চাইছেন না। বরং ‘পাগলাটে’ ডোনাল্ড ট্রাম্পকেই প্রেসিডেন্ট হিসাবে তাদের পছন্দ।

ইদানিং একাধিক অনুষ্ঠানে ভুল ভাষণ দিয়ে মার্কিন নেটা নাগরিকদের কাছে হাস্যাষ্পদ হয়ে উঠেছেন বাইডেন। বর্ষীয়ান রাজনীতিবিদকে অবিলম্বে রাজনৈতিক বাণপ্রস্থে যাওয়ার পরামর্শ দিয়েছেন অনেক নেটা নাগরিক। তবে মার্কিন নাগরিকরা দেশের প্রেসিডেন্ট হিসাবে ডেমোক্র্যাট বাইডেনকে না চাইলেও রুশ প্রেসিডেন্ট চাইছেন। রাশিয়ার বিখ্যাত সাংবাদিক পাভেল জারুবিন পুতিনের কাছে জানতে চান, ডেমোক্র্যাট বাইডেন ও নাকি রিপাবলিকান ট্রাম্প- কে রাশিয়ার জন্য ভালো? এক মিনিট না ভেবে রুশ প্রেসিডেন্ট বলেন, ‘বাইডেন। কেননা তিনি অভিজ্ঞ এবং অনুমানযোগ্য। তবে যিনিই মার্কিন প্রেসিডেন্ট হোন না কেন, আমরা তার সঙ্গে কাজ করব।’

আগামী ৯ দিন তপ্ত গরমে পুড়বে পৃথিবী, ৪ রাশির জাতকদের হঠাৎ ভাগ্য বদল

কথাতেই নয়, বসার ভঙ্গিতেও প্রকাশ পায় ব্যক্তিত্ব! শরীরী ভাষাই বলে আপনার চরিত্র

হার দিয়ে শুরু, শেষ ম্যাচেও পরাজয়ের লজ্জা পেলেন রাহানেরা

গণতন্ত্র জিতল, ভয়ের রাজনীতি হারল, ফলতায় বিপুল ভোটে বিজেপি প্রার্থী জিততেই বার্তা মোদির

এভারেস্ট জয় করে বাড়ি ফিরলেন হিন্দমোটরের শুভম, স্বাগত জানাল উত্তরপাড়া

গরমে পাতে সবুজের ছোঁয়া চাই? শাকসব্জি ছাড়াই এমন এক পদ, যা বারবার চাইবে সবাই

তৈরি প্লে অফের সূচি, কার বিরুদ্ধে কে? পড়ুন বিস্তারিত

সাগর আর পাহাড় একসঙ্গে উপভোগ করতে চাইলে ঘুরে আসুন দেশের সেরা তিন গন্তব্যে

মুম্বইকে ৩০ রানে হারিয়ে প্লে অফে প্রবেশ রাজস্থানের, ছিটকে গেল কেকেআর-পঞ্জাব

কুখ্যাত ‘ডায়মন্ড হারবার’ মডেল পরিণত হল ‘তৃণমূলের হার-বার’ মডেলে, কটাক্ষ শুভেন্দুর

প্রত্যেক জেলায় ‘‌হোল্ডিং সেন্টার’‌ তৈরি হতে চলেছে, বাংলাদেশি–রোহিঙ্গাদের রাখতে নির্দেশ

জঙ্গলমহলে হাতি, ও মানুষের সংঘাত রুখতে বন দফতরকে আরও সক্রিয় হওয়ার বার্তা বিধায়কদের

নন্দীগ্রামে উপনির্বাচনে প্রার্থী খুঁজতে কাল ঘাম ছুটছে তৃণমূল কংগ্রেসের

বেহালার ক্যানেল রোডে একের পর এক নেশার ঠেক ভেঙে গুঁড়িয়ে দিলেন এলাকার মহিলারা