হামলার পিছনে থাকা কাউকে ছাড়া হবে না, হুঙ্কার পুতিনের

Share:

নিজস্ব প্রতিনিধি: মস্কোর ক্রোকাস কনসার্ট হলে শুক্রবারের হামলার পিছনে থাকা কাউকে ছাড়া হবে না। যোগ্য প্রতিশোধ নেওয়া হবে। শনিবার এমনই হুঙ্কার ছেড়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। পাশাপাশি নিহতদের প্রতি শ্রদ্ধা জানাতে রাষ্ট্রীয় শোকদিবস পালনেরও ঘোষণা করেছেন। প্রথম থেকেই হামলার পিছনে হাত থাকার কথা অস্বীকার করে আসছে ভোলদিমির জেলেনস্কির ইউক্রেন। যদিও এদিন রুশ প্রেসিডেন্ট দাবি করেছেন, হামলাকারীরা শতাধিক মানুষকে খুন করার পরে ইউক্রেনে পালিয়ে যাওয়ার চেষ্টা চালিয়েছিল। কূটনীতিবিদদের আশঙ্কা, কনসার্ট হলে হামলার বদলা নিতে ইউক্রেনের বিরুদ্ধে সর্বশক্তি নিয়ে আক্রমণ চালাতে পারে রুশ সেনা।

গতকাল শুক্রবার সন্ধ্যায় রাশিয়ার রাজধানী মস্কোর কাছে ক্রোকাস সিটি হলের কনসার্ট হলে আচমকাই হানা দেয় মুখোশধারী জংলা পোশাক পড়া পাঁচ জঙ্গি। কেউ কিছু বুঝে ওঠার আগেই বোমা ছুড়তে শুরু করে দেয়। ধোঁয়ার কুণ্ডলী ছেয়ে যায় গোটা হলজুড়ে। বিকট শব্দে গোটা এলাকা কেঁপে ওঠে। বোমাবাজির পরে এলোপাথাড়ি গুলি ছুড়তে শুরু করে। ওই গুলিবৃষ্টিতে এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ১৩৩ জনের। আহত হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন শতাধিক। চার হামলাকারী-সহ মোট ১১ জন সন্দেহভাজনকে গ্রেফতার করা হয়েছে।

মস্কোর কনসার্ট হলে জঙ্গি হামলা নিয়ে এদিন প্রথমবারের মতো মুখ খুলেছিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমনির পুতিন। নিরীহ মানুষকে নির্মম ও নৃশংসভাবে খুনের ঘটনার নিন্দা করে তিনি বলেন, ‘এমন ঘটনা মানবজাতির কলঙ্ক। পুলিশ ইতিমধ্যেই চার ঘাতক-সহ ১১ জনকে গ্রেফতার করেছে। আমি প্রতিজ্ঞা করছি, যারা ওই হামলার পিছনে রয়েছেন, তাদের কাউকে ছাড়া হবে না। মধুর প্রতিশোধ নেওয়া হবে। যোগ্য জবাব দেওয়া হবে।’ হামলার দায় স্বীকার করে ইতিমধ্যে বিবৃতি দিয়েছে আইএস (খোরাসান)। যদিও রুশ গোয়েন্দারা হামলার জন্য ইউক্রেনকেই কাঠগড়ায় তুলেছে।

হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে চান? প্রতিদিন মেনে চলুন এই ৫টি অভ্যাস

বুধের নক্ষত্র পরিবর্তনে ভাগ্যবদল এই ৬ রাশির, ব্যবসায় হবে টাকার বৃষ্টি!

একটি গম গাছেই সাতটি শিষ! পাঁচ রঙের এই শস্যের বিশেষত্ব জানলে অবাক হবেন

শীতের শুষ্কতায় বাড়তে পারে পায়ের সমস্যা ও সুগারের ঝুঁকি

৭ দিনেই মমতার কাছে জোড়াফুল প্রতীক! অভিষেকের মন্তব্যে বাড়ল জল্পনা

সহজ ও সুস্বাদু স্টার্টার রেসিপি, বানিয়ে নিন পেরি পেরি চিকেন স্যাটে

টেস্টে উইকেটরক্ষক হিসেবে বিশ্বরেকর্ড লিটনের

বিকেলের আড্ডায় চায়ের সঙ্গী হোক মুচমুচে কাঁকড়ার পাকোড়া! রইল সহজ রেসিপি

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

ঘোড়া বা বিলাসবহুল গাড়ি নয়, বুলডোজারে চড়ে বিয়ের আসরে গেলেন বর!

ইন্ডিয়ান ব্যাঙ্কে ১৫০০ শূন্যপদে নিয়োগ, প্রকাশিত হল অনলাইন বিজ্ঞপ্তি

মায়ের সামনে ঐতিহ্যবাহী ‘মানসিক ধুনো পোড়ানো’, ভক্তের ভক্তিতে শিহরণ কৃষ্ণনগরে