জি-২০ সম্মেলনে যোগ দিতে দিল্লি আসছেন না পুতিন

Share:

নিজস্ব প্রতিনিধি, মস্কো: আগামী ৮-১০ সেপ্টেম্বর নয়াদিল্লিতে অনুষ্ঠিত জি-২০ শীর্ষ সম্মেলনে যোগ দিচ্ছেন না রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শুক্রবার রুশ প্রেসিডেন্টের সচিবালয় ক্রেমলিনের এক মুখপাত্র এ কথা জানিয়েছেন। শারীরিকভাবে হাজির না থাকলেও ভার্চুয়ালি রুশ প্রেসিডেন্ট সম্মেলনে যোগ দেবেন কিনা, সে বিষয়ে এখনও কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে জানিয়েছেন ক্রেমলিন মুখপাত্র। রুশ প্রেসিডেন্টের এমন সিদ্ধান্ত নয়াদিল্লির কাছে বড় ধাক্কা বলেই মনে করছেন কূটনীতিবিদরা। মার্কিন যুক্তরাষ্ট্র-সহ রাশিয়ার কট্টর শত্রু দেশের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রি নরেন্দ্র মোদির অতি সখ্যতার কারণেই পুতিন এমন সিদ্ধান্ত নিয়েছেন বলে মনে করছেন তাঁরা।

আগামী ৮ থেকে ১০ সেপ্টেম্বর ভারতের রাজধানী নয়াদিল্লিতে অনুষ্ঠিত হবে জি-২০ শীর্ষ সম্মেলন। ওই সম্মেলনে যোগ দিতে দিল্লি যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনক, চিনের প্রেসিডেন্ট শি চিনফিং-সহ জি ২০ সদস্যভুক্ত দেশগুলির রাষ্ট্রপ্রধানরা। সম্মেলনে যোগ দেওয়ার জন্য ভারত সরকারের পক্ষ থেকে রুশ প্রেসিডেন্টকেও আমন্ত্রণ জানানো হয়েছিল। যেহেতু রাশিয়ার সঙ্গে ভারতের দীর্ঘদিন সুসম্পর্ক ছিল, ফলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে সাড়া দিয়ে পুতিন জি-২০ সম্মেলনে সশরীরে উপস্থিত থাকতে পারেন বলে চর্চা শুরু হয়েছিল।

কিন্তু দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে ব্রিকস সম্মেলনে রুশ প্রেসিডেন্টের গরহাজিরের পরেই জল্পনা শুরু হয়, জি-২০ সম্মেলনেও শারীরিকভাবে যোগ দেবেন না পুতিন। ব্রিকস সম্মেলনে রাশিয়ার পক্ষ থেকে প্রতিনিধিত্ব করেছিলেন বিদেশ মন্ত্রী সের্গেই ল্যাভরভ। জি-২০ সম্মেলনেও রুশ প্রেসিডেন্টের প্রতিনিধি হিসেবে তিনি যোগ দিতে পারেন বলে ক্রমলিনের মুখপাত্র জানিয়েছেন।   

কালীপুজোর আগের দিনেই আগুনে ভস্মীভূত গোটা মণ্ডপ, চোখে জল উদ্যোক্তাদের

ভারতের গ্র্যান্ড ক্যানিয়নের পাশাপাশি ঘুরে আসুন ‘বেলুম গুহা’ও, রইল খুঁটিনাটি তথ্য

ভরা বাজারে বন্দুকবাজের গুলিতে মৃত্যু হল তিনজনের, আহত ১২

সুজি কিংবা গাজর নয়, আপেল দিয়েই বানান সুস্বাদু স্বাদের হালুয়া! রইল সহজ রেসিপি

গোবর্ধন পুজো উপলক্ষ্যে সোমবারে কমবে মেট্রো পরিষেবা

‘জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে লড়াই চলবে,’ বললেন অভিজিৎ দীপক

আতশবাজির ধোঁয়া থেকে চোখ বাঁচাবেন কীভাবে? সুরক্ষিত থাকতে মানুন এই ৫ নিয়ম

কালীপুজোর আগে স্কুলে মিড ডে মিল নিয়ে বড় ঘোষণা রাজ্যের

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে DLS নিয়মে জয়ী গিলরা, সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত

শর্তের বিনিময়ে দক্ষিণেশ্বরেও রিল শ্যুটের অনুমতি পেলেন ব্লগাররা

‘প্রেসিডেন্সি, যাদবপুর থেকে দেশবিরোধীদের হটাব,’ দৃপ্তকণ্ঠে ঘোষণা শুভেন্দুর

এগরোল-চাউমিনের দাম ১০ টাকা! সস্তায় মুখরোচক ফাস্টফুড খাওয়াচ্ছেন ছায়াদেবী

মাত্র ৫ টাকাতেই চিকেন-ভাত! পেট ভরে খেল শান্তিপুরবাসী

‘কাজের সূত্রে ভিন রাজ্যে গেলেও জব কার্ড বাতিল নয়,’ ঘোষণা দিলীপের