দোহায় মার্কিন দূতাবাসের এলাকা থেকে বাসিন্দাদের সরিয়ে নিয়েছে কাতার

Share:

আন্তর্জাতিক ডেস্ক : দোহায় মার্কিন দূতাবাসের কাছে থাকা সকল নাগরিকদের সরিয়ে নেওয়া হচ্ছে। কাতারের স্বরাষ্ট্রমন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, স্থানীয় এলাকার নাগরিকদের নিরাপত্তার কথা মাথায় রেখেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। যাতে তাঁদের কোনও দুর্ঘটনার মুখে পড়তে না হয়, তারজন্য ব্যবস্থা নেওয়া হচ্ছে। 

জানা গিয়েছে, বৃহস্পতিবার সকালে কাতারের স্বরাষ্ট্রমন্ত্রকের পক্ষ থেকে বিবৃতি দিয়ে দোহার মার্কিন দূতাবাসের কাছে থাকা নাগরিকদের সরানোর কথা বলা হয়েছে। বিবৃতিতে জানানো হয়েছে, সমায়িক সতর্কতার জন্য স্থানীয় নাগরিকদের কথা ভাবনা চিন্তা করা হয়েছে। তাঁদের জন্য বিকল্প জায়গারও ব্যবস্থা করা হয়েছে। কুয়েত উপকূলে একটি তেলবাহী ট্যাঙ্কারে বিস্ফোরণ হয়েছে বলে জানা গিয়েছে। চলতি সপ্তাহে সৌদি আরব, কুয়েতের মার্কিন দূতাবাস এবং দুবাইয়ের মার্কিন কনস্যুলেটে ড্রোন হামলার ঘটনা ঘটে। তারপর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি মার্কিন নাগরিকদের দ্রুত মধ্যপ্রাচ্য ছাড়ার নির্দেশ দিয়েছে। কিন্তু বহু বিমান বাতিল বা স্থগিত করা হয়েছে।

জানা গিয়েছে, আমেরিকা সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, জর্ডানে অবস্থিত আমেরিকান নাগরিকদের জন্য চার্টার এবং বিভিন্ন জায়গায় আটকে থাকা যাত্রীদের জন্য বানিজ্যিক বিমানের টিকিট বুক করতে সাহায্য করছে। মার্কিন সরকার সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব এবং জর্ডানে অবস্থিত আমেরিকান নাগরিকদের জন্য চার্টার ফ্লাইট বুক করার জন্য এবং বিভিন্ন স্থানে আটকে থাকা ব্যক্তিদের বাণিজ্যিক ফ্লাইটে টিকিট বুক করতে সাহায্য করার চেষ্টা করছে। বিদেশ দফতরের পক্ষ থেকে জানা গিয়েছে, মধ্যপ্রাচ্য থেকে প্রায় সাড়ে ১৭ হাজার মার্কিন নাগরিক দেশে ফিরেছেন।  কাতারের আকাশসীমা ও জলপথ বর্তমানে বন্ধ রয়েছে। কিন্তু সৌদি আরবের সঙ্গে সংযুক্ত সালওয়া স্থলসীমান্ত খোলা রয়েছে।

পুজোতে সকালে শাড়ি পড়বেন? জেনে নিন এই ৫ ম্যাজিক ট্রিক

কম ঘুমালেই বাড়বে ওজন! দ্রুত বদলে ফেলুন এই অভ্যাস, নইলে পড়বেন বিপদে

চিকেনের লেগ পিস দিয়ে ঝালমুড়ি! মাত্র ৫ মিনিটে বানান সহজ এই রেসিপি

মেদ ঝড়াতে চান? প্রতিদিনের এই ১টি অভ্যাস বদলে ফেলুন!

ঘোড়ায় আগমন, বিদায় নৌকায়! দেবীর বাহন নিয়ে কী ইঙ্গিত দিচ্ছে শাস্ত্র?

অতিরিক্ত মানসিক চাপেই বাড়ে পেটের সমস্যা! জেনে নিন এই ৫ লক্ষণ

মাত্র ১টি পাতা! পেটের সমস্যা দূর করে কমাবে ক্ষতিকর কোলেস্টেরল!

১ টাকায় মিলবে ২৪ জিবি ডেটা! অবিশ্বাস্য অফার আনল BSNL

ঘনাচ্ছে গভীর নিম্নচাপ, সোম থেকেই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

পুরসভার পর এবার পঞ্চায়েতেও বসবে প্রশাসক, ঘোষণা দিলীপ ঘোষের

‘জঙ্গলমহলে বিভাজনের চেষ্টা করেছিল মমতার সরকার,’ পুরুলিয়া থেকে তোপ মুখ্যমন্ত্রীর

ফাঁকা রাস্তার ধারে পাথর দিয়ে এটিএম ভেঙে লুঠের চেষ্টা! আটক যুবক

‘ONGC অয়েলফিল্ড নিয়ে কোনও রাজনৈতিক বিভাজন নয়,’ সাফ বার্তা শমীকের

রেজিনগরে ভোটপ্রচারে যাচ্ছেন মমতা-অভিষেক, তালিকা প্রকাশ করল কালীঘাট তৃণমূল