রানি এলিজাবেথের শেষকৃত্যে খরচ হয়েছে ৫ কোটি টাকা

রানী দ্বিতীয় এলিজাবেথের (Queen Elizabeth II) শেষকৃত্যে এডিনবার্গ কাউন্সিল খরচ করেছে ৫ কোটি টাকা। এমনই দাবি বিবিসির।

Share:

নিজস্ব প্রতিনিধি: রানী দ্বিতীয় এলিজাবেথের (Queen Elizabeth II) শেষকৃত্যে এডিনবার্গ কাউন্সিল খরচ করেছে ৫ কোটি টাকা। এমনই দাবি করেছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসি। এক প্রতিবেদনে বিবিসির তরফে দাবি করা হয়েছে, রানী দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর স্মরণে অনুষ্ঠানের খরচ হয়েছে ৫ লাখ পাউন্ড, ভারতীয় মুদ্রায় যার মূল্য ৫ কোটি টাকার বেশি।

মৃত্যুর পর রানী দ্বিতীয় এলিজাবেথের মরদেহ বালমোরাল থেকে আনা হয় সেন্ট জাইলস ক্যাথেড্রালে। ১২ সেপ্টেম্বর সেখানে সারাদিন রাখা হয়েছিল রানী দ্বিতীয় এলিজাবেথের কফিন। রানীকে শেষ শ্রদ্ধা জানাতে হাজির হয়েছিলেন হাজার হাজার মানুষ। ‘অপারেশন ইউনিকর্ন’ বাস্তবায়নের জন্য প্রচুর অর্থ ব্যয় হয়েছে। এ ছাড়া বিপুল মানুষের জনসমাগমের কারণে ট্রাফিক নিয়ন্ত্রণ ও রাস্তা পরিস্কার পরিচ্ছন্নতায় বাড়তি উদ্যোগ নিতে হয়েছিল স্থানীয় প্রশাসনকে। আর সে কারণেও অর্থ খরচ করতে হয়েছিল। যদিও স্কটল্যাণ্ডের সরকার বেশিরভাগ ব্যয় বহন করেছিল।

বিবিসি জানিয়েছে, কর্মকর্তাদের মতে, অপারেশন ইউনিকর্নে’র জন্য মোট খরচ হয়েছে ৬ লাখ ৮ হাজার ৯৯৮ পাউন্ড, ভারতীয় মুদ্রায় যার মূল্য প্রায় ৬ কোটি টাকা। তার মধ্যে ৮ থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত পার্কিং রাজস্বের প্রায় ৪২ লাখ টাকার ক্ষতি রয়েছে। এডিনবার্গ গ্রিনসের সহ-আহ্বায়ক কাউন্সিলর অ্যালিস মামফোর্ড এই বিষয়ে বলেন, ‘অপারেশন ইউনিকর্নের খরচ এবং এই খরচের বোঝা কাউন্সিল কতটা বহন করতে পারবে সে বিষয়ে কিছু তথ্য পাওয়া গেলে ভাল।’ তাঁর আরও সংযোজন, ‘রাজকীয় ইভেন্টের জন্য কাউন্সিলকে কত পরিমাণ অর্থ খরচ করতে হবে তা জানার জন্য আমরা উন্মুখ। তাই আমাদের বেশিরভাগ নাগরিকের জীবনযাত্রার সঙ্কটের সময় এই ব্যয় অগ্রাধিকার পাবে কিনা সে বিষয়ে আমরা খোলা মনে আলোচনা করতে পারি।’

বিরোধী দলনেতা বাছাই নিয়ে স্পিকারকে প্রশ্নবাণ বিচারপতির

আফগানদের বধ করে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে পৌঁছলেন তিলক বর্মারা

‘চুক্তি পছন্দ না হলে ইরানের সঙ্গে যুদ্ধ বন্ধ নয়’, ফের বেঁকে বসলেন ট্রাম্প

শুভমন-ঈশানের জোড়া সেঞ্চুরিতে আফগানিস্তানের বিরুদ্ধে রানের পাহাড়ে টিম ইন্ডিয়া

মায়ের জন্য দু’দিন ধরে আকুল অপেক্ষা,পরিবেশ প্রেমীদের তৎপরতায় মিলল সুরক্ষিত ঠিকানা

মাংসের জন্য চুরি ৪০০-র বেশি বিড়াল! কোথায় ঘটল এমন ঘটনা?

কাটমানির টাকা ফেরতের দাবিতে আবাস যোজনার সুপারভাইজারের বাড়ি ঘিরে বিক্ষোভ

‘বিচারপতিদের দাঁড় করিয়ে গুলি মারতে হবে’, ফেসবুকে বিস্ফোরক হুমকি যুবকের

শত্রুদের ঘুম কেড়ে নৌসেনার ভান্ডারে যুক্ত হচ্ছে আরও তিন যুদ্ধজাহাজ

ভেঙে গেল উদ্ধবের দল, ৬ সাংসদ সামিল‌ শিন্ডে সেনায়

শুভেন্দুর হুঁশিয়ারির পরেই সুড়সুড় করে ইস্তফা GTA চেয়ারম্যান অনীত থাপার

পলাতক কাউন্সিলর সুশান্ত ঘোষকে পুরী থেকে গ্রেফতার করল কলকাতা পুলিশ

ভয়ঙ্কর ঘটনা, স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণ

শেখ শাহজাহানের ঘনিষ্ঠ তৃণমূল পঞ্চায়েত প্রধানকে ঘরে আটকে বিক্ষোভ গ্রামবাসীদের