জল্পনার অবসান ঘটিয়ে শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী হিসেবে শপথ বিক্রমসিংহের

বৃহস্পতিবার সন্ধ্যায় তাঁকে শপথবাক্য পাঠ করান রাষ্ট্রপতি গোতাবায়া রাজাপক্ষে।

Share:

নিজস্ব প্রতিনিধি, কলম্বো: সব জল্পনার অবসান ঘটিয়ে দেশের নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন প্রবীণ রাজনীতিবিদ ও ইউএনপি নেতা রনিল বিক্রমসিংহে। বৃহস্পতিবার সন্ধ্যায় তাঁকে শপথবাক্য পাঠ করান রাষ্ট্রপতি গোতাবায়া রাজাপক্ষে। এ নিয়ে পাঁচ বার প্রধানমন্ত্রীর কুর্সিতে বসলেন ৭৩ বছর বয়সী রাজনেতা। শপথ নেওয়ার পরেই রাজধানীর ওয়ালুকারামা মন্দিরে গিয়ে পুজো দেন শ্রীলঙ্কার নতুন প্রধানমন্ত্রী। সংসদে মাত্র একজন সদস্য রয়েছে ইউএনপি’র। একজন সাংসদের সমর্থন থাকা নেতার প্রধানমন্ত্রী হওয়ার ঘটনা নজিরবিহীন বলেই মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা।

আর্থিক সঙ্কটে জর্জরিত শ্রীলঙ্কায় গত কয়েকদিন দরেই সরকার বিরোধী আন্দোলন তুঙ্গে পৌঁছেছে। কার্ফু জারি করেও বিক্ষোভকারীদের বাগে আনা যায়নি। বিক্ষোভের জেরে গত সোমবারই প্রধানমন্ত্রীর পদে ইস্তফা দিয়েছিলেন মাহিন্দা রাজাপক্ষে। তার পরে আন্দোলন আরও সহিংস হয়ে উঠেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বুদবার রাতেই জাতির উদ্দেশে দেওয়া ভাষণে দেশে নতুন প্রধানমন্ত্রী নিয়োগের ঘোষণা দিয়েছিলেন রাষ্ট্রপতি গোতাবায়া রাজাপক্ষে।

আজ বৃহস্পতিবার সকালেই খবর রটে, দেশের সঙ্কট সামলাতে প্রবীণ রাজনীতিবিদ তথা ইউএনপি সুপ্রিমো রনিল বিক্রমসিংহকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগের সিদ্ধান্ত নিয়েছেন রাষ্ট্রপতি গোতাবায়া রাজাপক্ষে। চার বার প্রধানমন্ত্রীর দায়িত্ব সামলানো প্রবীণ রাজনেতার অভিজ্ঞতা কাজে লাগাতে চাইছেন তিনি। যদিও রনিল বিক্রমসিংহকে প্রধানমন্ত্রী পদে নিয়োগের বিরোধিতায় সরব হন দেশের বিভিন্ন ধর্মের প্রধান ধর্মগুরুরা। বিক্ষোভকারীদের একাংশ দাবি জানান, বিরোধী দলনেতা সজিত প্রেমদাসাকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ করতে হবে। যদিও শেষ পর্যন্ত সব চাপ উপেক্ষা করে এদিন সন্ধ্যায় রনিল বিক্রমসিংহের হাতেই দেশ চালানোর ভার সঁপেছেন রাষ্ট্রপতি গোতাবায়া রাজাপক্ষে।

কিয়েভ-সহ ইউক্রেনে মুহুর্মুহু হামলা রাশিয়ার, নিহত ২৩

বারাণসীতে মধ্যরাতে অপারেশন, বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হল মন্দির-মসজিদ

‘মহারাজ’ সৌরভের জেড ক্যাটেগরির নিরাপত্তা প্রত্যাহার রাজ্য সরকারের

ভারত সহ ৬০ টি দেশের পণ্যের উপর নতুন শুল্কের প্রস্তাব আমেরিকার

মমতার বিরুদ্ধে বিদ্রোহ ৫৯ তৃণমূল বিধায়কের, স্পিকারকে চিঠি

বাসন্তীতে আবাস যোজনায় কাটমানি নেওয়ার অভিযোগ, কাঠগড়ায় তৃণমূল নেতা

কানাডার মুদির দোকানে আচমকা হাজির ‘ভগবান’ রাম, উঠল ‘জয় শ্রীরাম’ শ্লোগান

একের পর এক তৃণমূল কাউন্সিলর গ্রেফতার, এবার পুলিশের জালে অরিজিৎ দাস ঠাকুর

উত্তরপ্রদেশে প্রতি ৫ জন পুরুষের একজন মধুমেহে আক্রান্ত, চমকপ্রদ তথ্য সমীক্ষায়

১৩ পূর্ণমন্ত্রী-সহ বুধে মুখ্যমন্ত্রী হিসাবে শপথ শিবকুমারের, উপমুখ্যমন্ত্রী হচ্ছেন পরমেশ্বর!

তৃণমূলে টালমাটাল দশা, দল আর প্রতীক হাতছাড়া হচ্ছে মমতার!

সুরেন্দ্রনাথ কলেজ থেকে অস্ত্র উদ্ধারের ঘটনায় মামলা রুজু পুলিশের

গণধর্ষণের পর খুন, নির্জন জায়গা থেকে উদ্ধার নাবালিকা ছাত্রীর পোড়া দেহ

ভারতীয় ক্রিকেট টিমের কোচ হিসেবে গম্ভীরের যোগ্য উত্তরসূরি কে, প্রকাশ্যে নাম