আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

দুশো বছর পর বিরল প্রজাতির ঘোড়া প্রাচীন আবাসস্থলে

নিজস্ব প্রতিনিধি : দুশো বছর পর কাজাখস্তানের মধ্যাঞ্চল আলটিন ডালায় আনা হল বিরল প্রজাতির বন্য ঘোড়াকে। এর আগে শেষ বার ১৯৬০ সালে এই ঘোড়া দেখা গিয়েছিল মোঙ্গলিয়াতে। এরপর উন্মুক্ত স্থানে এদের দেখা যায়নি। এবার সেই বিরল প্রজাতির ঘোড়াকেই দেখা যাবে তাদের প্রাচীন আবাসস্থলে।

জানা গিয়েছে, জুন মাসে বিরল প্রজাতির সাতটি ঘোড়াকে ছাড়া হয়েছে কাজাখস্তানের মধ্যাঞ্চল আলটিন ডালায়। এই অঞ্চলটি গোল্ডেন স্টেপ নামে পরিচিত। গোল্ডেন স্টেপের আয়তন প্রায় সাত হাজার বর্গকিলোমিটার। এই এলাকাতেই বন্য ঘোড়াগুলিকে ছাড়া হয়েছে। ঘোড়াগুলির নাম একজন রুশ অভিযাত্রীর নামে রাখা হয়েছে। এগুলি ‘প্রজেওয়ালস্কির ঘোড়া’ নামে পরিচিত। জানা যাচ্ছে, ঘোড়াগুলিকে প্রথম এক বছর গোল্ডেন স্টেপের ৬০ হেক্টর আয়তনের একটি এলাকায় রাখা হবে। ঘোড়াগুলি পরিবেশের সঙ্গে মানিয়ে নিলে তাদের বিস্তীর্ণ তৃণভূমিতে ছেড়ে দেওয়া হবে। যে সাতটি বন্য ঘোড়া নিয়ে আসা হয়েছে, তাদের মধ্যে একটি পুরুষ ঘোড়া ও ছয়টি মেয়ে ঘোড়া।

গোল্ডেন স্টেপের রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা কর্মকর্তারা জানিয়েছেন, ঘোড়াগুলি ইতিমধ্যে সমতলভূমিতে স্বচ্ছন্দ্যে ঘোরাঘুরি করতে শুরু করেছে। প্রজননপ্রক্রিয়াও শুরু করেছে। উল্লেখ্য, বিরল প্রজাতির এই ঘোড়া আনার জন্য ২০২২ সালে প্রাগ চিড়িয়াখানা ও কাজাখস্তান সরকারের মধ্যে চুক্তি হয়েছিল। প্রথমে বার্লিনের টিয়ের পার্কে বিরল প্রজাতির পশুকে প্রথমে কয়েক মাস রাখা হয়েছিল। এরপর সেগুলিকে কাজাখস্তানে নিয়ে আসা হয়।

Published by:

Share Link:

More Releted News:

বেহুলা লখিন্দরের কাহিনী বিজড়িত পুরাতন মালদার দেবকুন্ডকে ঘিরে গন্ধেশ্বরী মাতার পুজো

আমেরিকায় পড়তে গিয়ে খুন, বাংলাদেশি ছাত্রীর মরদেহ উদ্ধার করল ফ্লোরিডা পুলিশ

ইরানের সঙ্গে যুদ্ধে আমেরিকার ক্ষতি ২৪ হাজার কোটি টাকা, দাবি মার্কিন থিঙ্কট্যাঙ্কের

উজ্জয়নের মহাকাল মন্দির চত্বর খুঁড়তেই মিলল একবিংশ শতাব্দীর বিশাল শিবলিঙ্গ

মদ্যপান করে বিধানসভায়? মুখ্যমন্ত্রীর ‘কীর্তি’ নিয়ে ব্যাপক শোরগোল, দেখুন ভিডিও

শপিং মলে ঢুকে মহিলাদের অন্তর্বাস নিয়ে যা করলেন পুলিশ কর্মী.., গা ঘিন ঘিন করে উঠবে

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ