ইরানের প্রেসিডেন্ট হলেন সংস্কারপন্থী মাসুদ পেজেশকিয়ান

Share:

আন্তর্জাতিক ডেস্ক : ইরানের নতুন প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন মাসুদ পেজেশকিয়ান। দ্বিতীয় দফার ভোটে কট্টরপন্থী সাইদ জালিলিকে হারিয়েছেন তিনি।শনিবার(৬ই জুলাই) এই তথ্য জানিয়েছেন দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম। দেশটির নির্বাচন কমিশন জানিয়েছে, শুক্রবার অনুষ্ঠিত দ্বিতীয় দফার নির্বাচনে সংস্কারপন্থী পেজেশকিয়ান এক কোটি ৬৩ লক্ষ এবং তার প্রতিদ্বন্দ্বী সাইদ জালিলি এক কোটি ৩৫ লক্ষ ভোট পেয়েছেন।

চলতি বছরের মে মাসে হেলিকপ্টার দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন সাবেক প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। তাঁর মৃত্যুর পর ইরানে আগাম প্রেসিডেন্ট নির্বাচন কথা ঘোষণা করা হয়েছিল। যদিও ইরানে আগামী বছরের জুনে প্রেসিডেন্ট নির্বাচনের ভোট হওয়ার কথা ছিল।

অর্থাৎ ক্ষমতাসীন প্রেসিডেন্টের চার বছরের মেয়াদ শেষে ভোট অনুষ্ঠিত হতো। কিন্তু এই ৪ বছরের মেয়াদ শেষ না হতেই দুর্ঘটনায় মারা যান ইব্রাহিম রাইসি। ফলে ১৯ মে ইরানের প্রেসিডেন্ট পদটি শূন্য হয়ে পড়ে। তাই আগাম নির্বাচন অবধি অপেক্ষা করা যায় নি। যেহেতু এর কোন বিকল্প নেই তাই প্রেসিডেন্ট নির্বাচন প্রক্রিয়া শুরু হয়ে যায়। অবশ্য, সংবিধানের নিয়মে, কোন প্রেসিডেন্ট মারা গেলে তাঁর মৃত্যু দিন থেকে ৫০ দিনের মধ্যে নতুন নির্বাচন করাতে হবে।

ইরানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জানিয়েছে, দ্বিতীয় দফার ভোটে ৪৯ দশমিক ৮ শতাংশ ভোটার উপস্থিতি ছিল।প্রথম দফায় পেজেশকিয়ান ও জালিলি ছাড়া আরও দুজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। তাঁরা হলেন কট্টরপন্থী পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ এবং কট্টরপন্থী মোস্তফা পুরমোহাম্মদি।

এই জয়ের মধ্যে দিয়ে ইব্রাহিম রাইসির স্থলাভিষিক্ত হলেন পেজেশকিয়ান বলে মনে করছেন অনেকে। তাঁর বয়স ৬৯ বছর। তিনি শুধু বর্তমান প্রেসিডেন্ট নন, একজন হৃদরোগ বিষয়ক সার্জেন ও বটে । ইরানের প্রধান সংস্কারপন্থী জোট তাঁকে সমর্থন করেছে। এবার ইরানের মসনদে বসতে চলেছেন মাসুদ।

মিড ডে মিলে ৫৬ ভোগ! রথের পরে বিরাট আয়োজন স্কুলে

ক্যালসিয়ামের ওষুধ খেলে বাড়তে পারে কিডনি স্টোনের ঝুঁকি! কী বলছেন বিশেষজ্ঞরা?

হলিউডে শোকের ছায়া! প্রয়াত অস্কারপ্রাপ্ত অভিনেত্রী ব্রেন্ডা ফ্রিকার, বয়স হয়েছিল ৮১

‘পরিবার, কেরিয়ার শেষ করে দিয়েছে অভিষেক,’ মমতার সঙ্গ ছাড়ার আগে বিস্ফোরক রাজীব

বরুণ বিশ্বাসের খুনের মামলায় বড় পদক্ষেপ রাজ্যের, বিচারের আশায় পরিবার ও সুটিয়া

ভারতে লঞ্চ হল Tecno Camon 50 Ultra 5G, জেনে নিন দাম ও ফিচার

মমতা ডেডলাইন বেঁধে দিতেই কালীঘাট তৃণমূল ছাড়ার হিড়িক হেভিওয়েটদের

হাসপাতালের বেডে গভীর ঘুমে অচেতন রোগী, মোবাইল হাতিয়ে চম্পট চোরের, ভাইরাল ভিডিও

‘জোর করে জমি অধিগ্রহণ নয়,’ মেজিয়া থেকে বার্তা মুখ্যমন্ত্রীর

SIR-এ ডিলিটেড ভোটারদের জনকল্যাণমূলক প্রকল্প থেকে বঞ্চিত করা যায়? খতিয়ে দেখবে সুপ্রিম কোর্ট

‘দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা,’ মুর্শিদাবাদে লেভেল ক্রসিংয়ে দুর্ঘটনা প্রসঙ্গে আশ্বাস মুখ্যমন্ত্রীর

‘কাজের জন্য আর বাংলা ছাড়তে হবে না’, কর্মসংস্থানে বড় আশ্বাস দিলেন মন্ত্রী তাপস রায়

৩৮ কোটির দুর্নীতিতে অভিযুক্ত সোনা পাপ্পু, চার্জশিটে দাবি ইডির

অবিশ্বাস্য! বিজয়ের সঙ্গে দেখা করতে ২৫০০ কিলোমিটার পথ পায়ে হেঁটে রওনা দিলেন এই যুবক