পুজোর চারদিনে মদের দোকান বন্ধ রাখার অনুরোধ

Share:

নিজস্ব প্রতিনিধি, চাঁদপুর: সামনেই বাঙালির প্রিয় উ‍ৎসব দুর্গাপুজো। সেই উ‍ৎসবে যাতে অপ্রীতিকর কোনও ঘটনা না ঘটে, তার জন্য পুজোর চারদিন স্থানীয় মদের দোকান বন্ধ রাখার জন্য জেলা প্রশাসনের কাছে অনুরোধ জানিয়েছেন হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি আইনজীবী রণজিত রায়চৌধুরী। যদিও ওই অনুরোধ রাখা সম্ভব হবে না বলে ইঙ্গিত দিয়েছেন জেলা প্রশাসক। তবে পুজোর সময়ে মদ খেয়ে কেউ মাতলামি করলে, তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে ইঙ্গিত দিয়েছেন তিনি।

আসন্ন শারদো‍ৎসব উপলক্ষে বুধবার সকালে চাঁদপুর জেলা প্রশাসনের উদ্যোগে এক বিশেষ বৈঠকের আয়োজন করা হয়েছিল। বৈঠকে জেলা প্রশাসন ও পুলিশের পদস্থ আধিকারিকদের পাশাপাশি একাধিক হিন্দু সংগঠনের নেতারাও হাজির ছিলেন। ওই বৈঠকেই পুজোর চার দিন স্থানীয় চারটি মদের দোকান বন্ধ রাখার প্রস্তাব দেন  হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি আইনজীবী রণজিত রায়চৌধুরী। তিনি বলেন, ‘আমাদের দেশে ধর্মীয় সম্প্রীতি আছে। তাই আমরা এক ধর্মের লোকজন অন্য ধর্মের উৎসবে যোগ দিই। ইদানিংকালে লক্ষ্য করা যাচ্ছে, উৎসবের সময় এক শ্রেণির উঠতি বয়সের যুবক মদ্যপান করে ঝামেলা পাকিয়ে চলছে। তার জেরে দুই সম্প্রদায়ের মধ্যে সম্পর্কের অবনতি ঘটছে। মদের সঙ্গে পুজোর কোনও সম্পর্ক নেই। তাই পুজোর সময় মদের দোকানগুলো যদি বন্ধ রাখা যায়, তাহলে ভাল হবে।’

ওই প্রস্তাবের পরেই জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ চাঁদপুরের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের উপ-পরিচালকের কাছে জেলায় মদের দোকান নিয়ে মতামত জানতে চান। জবাবে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের উপপরিচালক মোহাম্মদ দিদারুল আলম বলেন, ‘চাঁদপুর জেলায় সরকারি লাইসেন্সপ্রাপ্ত চারটি মদের দোকান রয়েছে। এই দোকানগুলো থেকে ডোম, মুচি, মেথরসহ বিভিন্ন ক্ষুদ্র নৃ গোষ্ঠীর মানুষ প্রতিনিয়ত মদ কিনে খান। পাশাপাশি মুসলিমসহ অন্যান্য জনগোষ্ঠীর কেউ কেউ সরকারি নিয়ম মেনে নির্দিষ্ট পরিমাণে মদ কিনে থাকেন। তারা একদিন মদ্যপান না করলে পাগল হয়ে যাবেন। তাই মদের দোকান একেবারে বন্ধ রাখা কষ্টসাধ্য হয়ে যাবে।’

অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায় উদ্যোক্তাদের পুজোমণ্ডপে গান বাজানোর ক্ষেত্রে শালীনতা বজায় রাখার অনুরোধ জানান। তাঁর কথায়, ‘পূজার সময় অবশ্যই গানবাজনা হবে। তবে সেটি যেন ধর্মীয় হয়। গানের কথায় যেন পূজার আমেজ থাকে। উগ্রতা যেন না হয়। সে দিকে আমাদের খেয়াল রাখতে হবে।’ তাঁর কথার রেশ ধরে জেলা প্রশাসক বলেন, ‘পুজোমণ্ডপে ধর্মীয় সঙ্গীত বাজাবেন। বাংলা ভাষায় অনেক ভাল গান রয়েছে। সেগুলো যাতে বাজানো হয় সে দিকে নজর দিতে হবে।’

ব্যাট হাতে তাণ্ডব অভিষেকের, দিল্লির মাঠে আফগান বধ টিম ইন্ডিয়ার

লড়লেন শুধু ওমরজাই, ভারতীয় বোলারদের দাপটে ১৫৬ রানেই থামল আফগানিস্তান

‘খোয়াব হো তুম…’, কিশোর কুমারের গান গেয়ে চমকে দিলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী, দেখুন ভিডিও

Ganesh Chaturthi 2026: গণেশ চতুর্থীতেই বাড়ি-জমি কেনার সেরা সময়! জানুন শুভ মুহূর্ত

‘২০২৯-এর মধ্যে ২১টি রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি লাগু হবে,’ ঘোষণা শাহের

শুধু দূর্বা নয়, রাশি মেনে গণেশকে দিন এই নৈবেদ্য! বাড়বে সুখ-সমৃদ্ধি

মোল্লা ইউনুসের উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে ১৩ হাজার কোটি টাকার দুর্নীতির অভিযোগ, শুরু তদন্ত

রোগে মিলিয়ে গিয়েছে স্ত্রীয়ের হাসি! গালের সুখস্মৃতি ধরে রাখতে মূর্তি গড়লেন স্বামী

তারেকের বাংলাদেশে শ্রদ্ধায়-ভালবাসায় জিন্নাকে স্মরণ হাদির ইনকিলাব মঞ্চের, সমালোচনার ঝড়

‘৮০ শতাংশ ভারতীয় আমিষাশী’, ব্রিকসের মহা নৈশভোজের নিরামিষময় মেনু নিয়ে সরব রাহুল

বজ্রগর্ভ মেঘের জেরে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃ্ষ্টির পূর্বাভাস

পাঁচ বছর বাদে বিচারের জন্য বিজেপি কর্মীর সমাধিস্থ দেহ তুলল পুলিশ

বাড়িতে ফিরতেই রোষের মুখে দলবদলু সাংসদ জগদীশ বসুনিয়া, জ্বলল পার্টি অফিস

প্রেমিকার সঙ্গে সাতপাকে বাঁধা পড়লেন কেকেআরের ২৫ কোটির তারকা