চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

মৃত্যু হল শূকরের কিডনি প্রতিস্থাপনকারী স্লোম্যানের

নিজস্ব প্রতিনিধি : চলতি বছর মার্চে শূকরের কিডনি প্রতিস্থাপন করা হয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাসকারী এক ব্যক্তির শরীরে। সম্প্রতি তাঁর মৃত্যু হয়েছে। ওই ব্যক্তির পরিবারের তরফে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে। শোকপ্রকাশ করেছেন ওই ব্যক্তির চিকিৎসকরা।

মার্কিন নিবাসী ওই ব্যক্তির নাম রিচার্ড স্লোম্যান। গত মার্চ মাসে মার্কিন যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস জেনারেল হাসপাতালে স্লোম্যানের শরীরে শূকরের কিডনি প্রতিস্থাপন করেন চিকিৎসকরা। বিশ্বের মধ্যে প্রথমবার শূকরের কিডনি প্রতিস্থাপন করা হয়েছিল। ২ সপ্তাহ পর্যবেক্ষণে রাখার পর এপ্রিলের শেষে স্লোম্যানকে ছেড়ে দেওয়া হয়। গত শনিবার স্লোম্যানের পরিবারের তরফে জানিয়ে দেওয়া হয়, স্লোম্যানের মৃত্যু হয়েছে। কিন্তু কী কারণে স্লোম্যানের মৃত্যু হয়েছে সেবিষয়ে অবশ্য কিছু জানা যায়নি।

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, শূকরের কিডনি প্রতিস্থাপনের সঙ্গে স্লোম্যানের মৃত্যুর কোনও সম্পর্ক নেই। চিকিৎসকরা জানিয়েছেন, কিডনি প্রতিস্থাপনের কারণে স্লোম্যানের মৃত্যু হয়েছে কিনা, সেবিষয়টি নিশ্চিত নয়। উল্লেখ্য, শূকরের কিডনি প্রতিস্থাপন করে অঙ্গ প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন দিগন্ত খুলে যায়। জানা গিয়েছে, জেনেশুনেই স্লোম্যান শূকরের কিডনি প্রতিস্থাপনের অনুমতি দিয়েছিলেন। এখনও পর্যন্ত ম্যাসাচুসেটসের হাসপাতালে ১ হাজার ৪০০ জন রোগী কিডনি প্রতিস্থাপনের অপেক্ষায় আছে। এই পরিস্থিতিতে স্লোম্যানের মৃত্যুর খবর হাসপাতালের কিডনি প্রতিস্থাপনের প্রক্রিয়াতে প্রভাব ফেলবে কিনা, এখন সেটাই দেখার।

Published by:

Share Link:

More Releted News:

অ্যাপলের সিইও-এর পদ থেকে সরে দাঁড়াচ্ছেন টিম কুক

যুদ্ধবিরতি চুক্তি না হলে ইরানে প্রচুর বোমা পড়বে, হুঁশিয়ারি ট্রাম্পের

নর্থ ক্যারোলিনাতে ঝগড়া চলাকালীন চলল গুলি, নিহত ২, আহত বহু

জীবিত থেকেও সরকারি খাতায় ‘মৃত’,অনাহারে দিন কাটছে ৯৪ বছরের বাউল শিল্পীর

৬০ হাজার বিষধর সাপ লালন-পালন করে বছরে ১.৩৫ কোটি আয় চিনা তরুণীর

স্বাস্থ্য ব্যবস্থার বেহাল দশা, গর্ভপাতের জন্য ৯০০ কিমি পথ অতিক্রম করল মহিলা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ