ব্রিটিশ প্রধানমন্ত্রীর হওয়ার চূড়ান্ত লড়াইয়ে মুখোমুখি ঋষি সুনাক ও লিজ ট্রাস

বুধবার পঞ্চম রাউন্ডের ভোটেও সর্বাধিক ভোট পেয়েছেন প্রাক্তন চ্যান্সেলর ঋষি সুনাক।

Share:

নিজস্ব প্রতিনিধি, লন্ডন: বরিস জনসনের (Boris Johnson) ছেড়ে যাওয়া প্রধানমন্ত্রীর কুর্সিতে বসার ক্ষেত্রে আরও এক ধাপ এগোলেন ভারতীয় বংশোদ্ভুত ঋষি সুনাক (Rishi Sunak)। বুধবার পঞ্চম রাউন্ডের ভোটেও তিনি সর্বাধিক ভোট পেয়েছেন। ইনফোসিস (Infosys) কর্ণধার নারায়ণমূর্তির (Narayanmurti) জামাই পেয়েছেন ১৩৭ জন সাংসদের সমর্থন। অন্যদিকে বরিস জনসনের (Boris Johnson) বিশ্বস্ত বিদেশ মন্ত্রী লিজ ট্রাস (Liz Truss) পেয়েছেন ১১৩টি ভোট। মাত্র ১০৫টি ভোট পেয়ে প্রধানমন্ত্রী হওয়ার দৌড় থেকে ছিটকে গিয়েছেন বাণিজ্যমন্ত্রী পেনি মর্ডান্ট (Penny Mordaunt)।

মঙ্গলবার চতুর্থ দফার ভোটেও বাকি প্রার্থীদের টেক্কা দিয়েছিলেন ঋষি সুনাক। তাঁর ঝুলিতে জমা পড়েছিল ১১৮টি ভোট। আগের দফায় অর্থা‍ৎ তৃতীয় রাউন্ডের ভোটে তিনি পেয়েছিলেন ১১৫টি ভোট। যত সময় গড়াচ্ছে ততই তাঁর প্রতি কনজারভেটিভ সাংসদদের সমর্থন বাড়ছে। কিন্তু বিদেশমন্ত্রী লিজ ট্রাসও কড়া চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছেন। চতুর্থ দফার ভোটে যেখানে মাত্র ৮৬টি ভোট পেয়েছিলেন, সেখানে এদিন পঞ্চম রাউন্ডের ভোটে তিনি পেয়েছেন ১১৩ জন সাংসদের সমর্থন। আর সবচেয়ে আশ্চর্যের হল, বাণিজ্যমন্ত্রী পেনি মর্ডান্ট চতুর্থ রাউন্ডে যেখানে ৯২টি ভোট পেয়ে দ্বিতীয় হয়েছিলেন, তিনি এদিন ১০৫টি ভোট পেয়ে প্রধানমন্ত্রী হওয়ার লড়াই থেকে ছিটকে গেলেন। মঙ্গলবার ছিটকে গিয়েছিলেন কেমি বাডেনোচ।

আরও কয়েক দফা ভোটের পরে আগামী ৫ সেপ্টেম্বর পরবর্তী ব্রিটিশ প্রধানমন্ত্রীর নাম ঘোষণা করা হবে। তবে রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন, যাতে ঋষি সুনাক প্রধানমন্ত্রী হতে না পারেন তার জন্য কলকাঠি নাড়তে শুরু করেছেন প্রাক্তন প্রধানমন্ত্রী বরিস জনসন। পেনি মর্ডান্ট এদিন ছিটকে যাওয়ায় বিদেশ মন্ত্রী লিজ ট্রাসকে জেতাতে কোমর কষে ঝাঁপাবেন তিনি।

শ্রাবণের সোমের উপবাসে ভুলেও খাবেন না এই ৩ ফল, ক্ষতি হতে পারে স্বাস্থ্যের

ডাকঘরের এই স্কিমে এককালীন বিনিয়োগ করুন, প্রতি মাসে ঘরে বসে পান ৫,৫০০ টাকা

মিলল না রফাসূত্র, চাকরির পরীক্ষার অনিয়মে সিবিআই তদন্ত চেয়ে আন্দোলনে ঝাড়খণ্ডের পড়ুয়ারা

নিম্নচাপের জেরে সোম থেকেই বৃষ্টিতে ভাসবে রাজ্য, বড় দুর্যোগের আশঙ্কা কলকাতায়

‘লোকতন্ত্র সেনানী’-দের মাসিক ১০ হাজার টাকা সাম্মানিক ও সরকারি হাসপাতালে চিকিৎসা, ঘোষণা মুখ্যমন্ত্রীর

একসঙ্গে বদলি করা হল কলকাতা ও বর্ধমান মেডিক্যাল কলেজের সুপারকে, কারণ কী?

তিলোত্তমার সৎকারে অতিসক্রিয়তা, নির্মল ঘোষদের বিরুদ্ধে তদন্তের নির্দেশ শুভেন্দুর

মায়ের মৃত্যুর পর নর্মদায় ডুবে আত্মহত্যার চেষ্টা, কীভাবে রক্ষা পেলেন ‘হিরো নং ১’ গোবিন্দা?

রোগীমৃত্যু ঘিরে হাসপাতালেই তাণ্ডব, মালদহে আক্রান্ত চিকিৎসক-নার্স-স্বাস্থ্যকর্মীরা

আরজি কর কাণ্ডে ফেঁসে যাচ্ছেন মমতা? প্রাক্তন মুখ্যমন্ত্রীকে জেরার ইঙ্গিত স্বাস্থ্যমন্ত্রীর

ফুকেত থেকে দিল্লিগামী বিমানের পাইলট মাদকাসক্ত ছিলেন! প্রকাশ্যে চাঞ্চল্যকর রিপোর্ট

ট্রাম্পের উপর রাগ! গাজার শান্তিচুক্তি নিয়ে আমেরিকার প্রস্তাব ফেরালেন নেতানিয়াহু

কলকাতা হাইকোর্টের পরবর্তী প্রধান বিচারপতির নাম সুুপারিশ করল সুপ্রিম কোর্টের কলেজিয়াম

১৪ আগস্ট বিশ্ববিদ্যালয়গুলিতে ‘দেশ বিভাজন দিবস’ পালনের নির্দেশ রাজ্যপালের