খোশমেজাজে স্ত্রীকে সঙ্গে নিয়ে ভোট দিলেন ঋষি সুনাক

Share:

আন্তর্জাতিক ডেস্ক : ব্রিটেনের পার্লামেন্ট নির্বাচনে ভোট দিয়েছেন প্রধানমন্ত্রী ঋষি সুনাক। এইসময় তাঁর সঙ্গে ছিলেন স্ত্রী আকশাতা মূর্তি ।বৃহস্পতিবার (৪ জুলাই) স্থানীয় সময় সকাল ৭টায় ভোটগ্রহণ শুরু হয়েছে। এর আধাঘণ্টা পর নর্থ ইয়র্কশায়ারের একটি ভোটকেন্দ্রে গিয়েছিলেন তারা। সেখানেই একসঙ্গে হাত ধরে দেখা গেছে তাঁদের।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে খবর, ঋষি সুনাক স্ত্রীকে সঙ্গে নিয়ে নর্থালারটনের একটি গ্রামের ভোটকেন্দ্রে আসেন। তবে এইসময় তারা দুজন বেশ হাসিখুশি ছিলেন। একে অপরের হাত ধরে কেন্দ্রে প্রবেশ করেন এবং ভোট দিয়ে একইভাবে বেরিয়েছেন।

তবে ভোটকেন্দ্রে ঋষি সুনাককে বেশ খুশি মনে হলেও বিশ্লেষকরা জানিয়েছে, ক্ষমতা হারানোর চাপে আছেন তিনি ও তাঁর দল। এই দিক থেকে লেবার পার্টির কিয়ার স্টারমারই হতে পারেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। অন্যদিকে ঋষি সুনাকের দলের সদস্যরা ইঙ্গিত দিয়েছে, তাঁরা শক্তিশালী বিরোধী দল হতে চায়।

ভোটাররা তাঁদের প্রতিনিধি বেছে নিতে ইংল্যান্ড, স্কটল্যান্ড, ওয়েলস ও উত্তর আয়ারল্যান্ড জুড়ে ৪০ হাজার কেন্দ্রে ভোট দিচ্ছেন। সকাল থেকে একযোগে সব অঞ্চলে ভোট শুরু হয়েছে। লোকজন উৎসবমুখর পরিবেশে কেন্দ্রে আসছেন। তারা সেই ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করছেন।দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা জানিয়েছেন,  ভোট দান পর্ব সুষ্ঠুভাবে চলছে। এখন পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। যদিও এই নিয়ে সতর্ক রয়েছে তাঁরা।

রাত ১০টা পর্যন্ত ভোটগ্রহণ করা হবে। এই নির্বাচনে ক্ষমতাসীন দল সুনাকের কনজারভেটিভ পার্টি (টোরি) ও প্রধান বিরোধী লেবার পার্টিসহ ছোট-বড় ৯৮টি রাজনৈতিক দল অংশ নিয়েছে। তবে প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে মূলত কনজারভেটিভ পার্টি ও লেবার পার্টির মধ্যে। এখন দেখার বিষয় কোন দলের ডাকে রায় দেয় ব্রিটেনবাসী।

২৭ বছরেই সব শেষ, ঘুমের মধ্যেই প্রয়াত ‘ঘোস্ট’ অভিনেত্রী অনন্যা রাজ

‘১ কোটি ৪৩ লক্ষ পরিবার আয়ুষ্মান ভারত প্রকল্পের আওতায়,’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

২১ অগস্ট তারেকের সফরের আগেই ঢাকার হাতে হাদির দুই খুনিকে তুলে দিচ্ছে মোদি সরকার?

রাতের অন্ধকারে বিরসা মুণ্ডা-আম্বেদকরের মূর্তি ভাঙল দুষ্কৃতীরা, চাঞ্চল্য তাহেরপুরে

‘হেনস্থার জন্য মানসিক চাপে ছিলেন আশিসদা’, প্রাক্তন মন্ত্রীর আত্মহত্যায় শোকাহত মমতা

মেয়ের বান্ধবীকে যৌন হেনস্থা, অভিযুক্তকে মারধর করে পুলিশের হাতে তুলে দিল স্থানীয়রা

‘বিজেপি হলেও ছাড় নেই’, বাঁকুড়ায় সিজেপি সমর্থকের বাড়িতে হামলা নিয়ে কড়া বার্তা শুভেন্দুর

শ্যাম্পু-তেল দিয়েও থামছে না চুল পড়া? বাড়িতেই বানান এই ৫ হেয়ার মাস্ক

‘আশিসদাকে কেউ হয়তো ফোন করে ভয় দেখাতে পারে,’ বিস্ফোরক দাবি মুখ্যমন্ত্রীর

কৃষকদের ‘দিল্লি চলো’ অভিযানকে কেন্দ্র করে কড়া নিরাপত্তা, সীমানা সিল করল পুলিশ

নিম্নচাপের জেরে রাজ্যজুড়ে বদল আবহাওয়ার, আজ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় অতি ভারী বৃষ্টির পূর্বাভাস

সাগরে নিম্নচাপের জের, অতি ভারী বৃষ্টিতে ভাসবে কলকাতা

‘বন্দেমাতরম’ ইস্যুতে সোনিয়াকে বিঁধলেন অমিত শাহ-শুভেন্দু অধিকারী

‘মুখ্যমন্ত্রী যা বলছেন তাই করছেন,’ আচমকাই শুভেন্দুর প্রশংসায় পঞ্চমুখ বীরভূমের কেষ্ট