গুলিবিদ্ধ স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী রবার্ট ফিকো, অবস্থা আশঙ্কাজনক

Share:

আন্তর্জাতিক ডেস্ক: মন্ত্রিসভার বৈঠক শেষে বেরিয়ে যাওয়ার সময়ে আততায়ীর হামলার শিকার হলেন স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী রবার্ট ফিকো। তাঁকে লক্ষ্য করে গুলি চালায় আততায়ীরা। অন্তত চার রাউন্ড গুলি চলেছে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। স্লোভাকিয়ার প্রধানমন্ত্রীর তলপেটে গুলি লেগেছে বলে জানা গিয়েছে। আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে রবার্ট ফিকোকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তাঁর অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতালের এক চিকি‍ৎসক জানিয়েছেন। হামলাকারীকে আটক করেছে নিরাপত্তা রক্ষীরা।

ব্রিটিশ সংবাদমাধ্যম ‘বিবিসি’ জানিয়েছে, বুধবার (১৫ মে) বিকেলে হ্যান্ডলোভায় সরকারি বৈঠকে যোগ দিতে উপস্থিত ছিলেন স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী রবার্ট ফিকো। বৈঠক শেষে হাউজ অব কালচালের বাইরে যাওয়ার সময়েই নিরাপত্তার ব্যুহ ভেদ করে তাঁর উপরে চড়াও হন এক হামলাকারী। পর পর চার রাউন্ড গুলি চালানো হয়। ওই গুলির শব্দ শুনে হতচকিত হয়ে পড়েন স্লোভাকিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে থাকা নিরাপত্তা রক্ষীরা। গুলিতে গুরুতর আহত হন রবার্ট ফিকো। সঙ্গে সঙ্গেই তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

দেশের প্রধানমন্ত্রীর উপরে হামলার নিন্দা করেছেন স্লোভাকিয়ার প্রেসিডেন্ট জুজানা ক্যাপুতোভা। এক বিবৃতিতে তিনি বলেছেন, ‘রবার্ট ফিকোর উপরে হামলার ঘটনার কথা শুনে আমি হতভম্ব। আশা করছি তিনি দ্রুত সুস্থ হয়ে উঠবেন।’ স্লোভাকিয়াড় প্রধানমন্ত্রীর উপরে প্রাণঘাতী হামলার নিন্দা করেছেন ইউরোপীয় ইউনিয়নের  প্রেসিডেন্ট উরসুলা ফন ডার লেইন। তাঁর কথায়, ‘সভ্য সমাজে হিংসার কোনও স্থান নেই।’

হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে চান? প্রতিদিন মেনে চলুন এই ৫টি অভ্যাস

বুধের নক্ষত্র পরিবর্তনে ভাগ্যবদল এই ৬ রাশির, ব্যবসায় হবে টাকার বৃষ্টি!

একটি গম গাছেই সাতটি শিষ! পাঁচ রঙের এই শস্যের বিশেষত্ব জানলে অবাক হবেন

শীতের শুষ্কতায় বাড়তে পারে পায়ের সমস্যা ও সুগারের ঝুঁকি

৭ দিনেই মমতার কাছে জোড়াফুল প্রতীক! অভিষেকের মন্তব্যে বাড়ল জল্পনা

সহজ ও সুস্বাদু স্টার্টার রেসিপি, বানিয়ে নিন পেরি পেরি চিকেন স্যাটে

টেস্টে উইকেটরক্ষক হিসেবে বিশ্বরেকর্ড লিটনের

বিকেলের আড্ডায় চায়ের সঙ্গী হোক মুচমুচে কাঁকড়ার পাকোড়া! রইল সহজ রেসিপি

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

ঘোড়া বা বিলাসবহুল গাড়ি নয়, বুলডোজারে চড়ে বিয়ের আসরে গেলেন বর!

ইন্ডিয়ান ব্যাঙ্কে ১৫০০ শূন্যপদে নিয়োগ, প্রকাশিত হল অনলাইন বিজ্ঞপ্তি

মায়ের সামনে ঐতিহ্যবাহী ‘মানসিক ধুনো পোড়ানো’, ভক্তের ভক্তিতে শিহরণ কৃষ্ণনগরে