সিঙ্গাপুরে সাবধান, বেচাল হলেই বিপদ

সেপ্টেম্বরে তিন সপ্তাহ ধরে ট্রায়াল রান হয়েছে

Share:

আন্তর্জাতিক ডেস্ক: করোনা সংক্রমণ হ্রাস পাওয়ায় অনেকেই এবার পুজোয় বেড়াতে যাওয়ার পরিকল্পনা করেছেন। কাছে কিম্বা দূরে। তবে সিঙ্গাপুর যাঁরা যাবেন, তাঁরা যেন বাড়তি সতর্ক থাকেন। রাস্তাঘাটে বেচাল হলেই বিপদ। কারণ, পথ পাহারা দেবে রোবট। এদিক-ওদিক হলেই শিখিয়ে দেবে সবক। আর কয়েকদিনের মধ্যে তারা পথে নামবে।

এই রোবটের রয়েছে সাতটি হাইপার সেন্সেটিভ ক্যামেরা।পায়ে চাকা। ক্যামেরায় বেচাল কিছু ধরা পড়লেই সঙ্গে সঙ্গে সে মুখ খুলে সতর্ক করে দেবে।

কেমন হল ট্রায়াল রান?

একটি আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, সেপ্টেম্বরে তিন সপ্তাহ ধরে সিঙ্গাপুরের রাস্তায় রোবটদের ট্রায়াল রান হয়েছে। একটি রোবটকে আবাসন পাহারার দায়িত্বে রাখা হয়েছিল।একজনের দায়িত্ব ছিল শপিংমল পাহারা দেওয়ার। দুজনেই পরীক্ষায় সফল। বলা যেতে পারে একশোর মধ্যে দুশো পেয়েছে।

একটি রোবট রাস্তায় চলতে চলতে একটি আবাসনের সামনে এসে দেখে, কয়েকজন বয়স্ক মানুষ দাবা খেলছেন। প্রায় গায়ে গা লাগিয়ে বসে রয়েছেন।হাইপার সেন্সেটিভ ক্যামেরার সেই চিত্র ধরা পড়তে রোবট বলতে শুরু করল- অনুগ্রহ করে এক মিটার দূরত্ব বজায় রাখুন।একসঙ্গে পাঁচজনের বেশি বসবেন না। নির্দেশ কার্যকর না হওয়া পর্যন্ত রোবটটি সেখানে দাঁড়িয়ে ছিল। বলাও বন্ধ হয় না। নির্দেশ কার্যকর হতেই সে সেখান থেকে চলে যায়।

সংখ্যাগরিষ্ঠ সিঙ্গাপুরবাসীদের দাবি শাসনের নামে প্রশাসন অতিসক্রিয়। সেই অতিসক্রিয়তা মাঝেমধ্যে ব্যক্তিগত আঙিনাতেও ঢুকে পড়ে।যদিও সিঙ্গাপুর প্রশাসন সেই যুক্তি মানতে নারাজ। এখন দেখার রোবট নামানোর পর তাদের প্রতিক্রিয়া।

রাস পূর্ণিমায় কখন পুজো করবেন? জেনে নিন শুভক্ষণ

লাগবে না ময়দা, সুজি দিয়েই বানিয়ে ফেলুন স্বাস্থ্যকর মোমো

‘বাংলাদেশের জন্ম দিয়েছে ভারত, ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়েছিল,’ দাবি শমীকের

কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

‘এক কাঠা জমিতে নূন্যতম দু-হাজার টাকা ক্ষতিপূরণ,’ কৃষকদের পাশে দাঁড়িয়ে বললেন শুভেন্দু

নরেন্দ্র মোদিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট, গ্রেফতার মমতাপন্থী তৃণমূল নেতা

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

৯ দিয়ে দাম শেষ করার নেপথ্যে কী রহস্য, জানলে অবাক হবেন

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার