এই মুহূর্তে

ফের ইউক্রেনে হামলা রাশিয়ার, নিরাপত্তা ইস্যুতে দুটি বিমানবন্দরে পরিষেবা বন্ধ করল পোল্যান্ড 

আন্তর্জাতিক ডেস্ক: সময় পেরিয়ে গেলেও রাশিয়া-ইউক্রেনের মধ্যে উত্তেজনা কমার বদলে বেড়েই চলেছে। নতুন করে ইউক্রেনের উপর হামলা শুরু করেছে রাশিয়া। যার প্রভাব পড়েছে প্রতিবেশী দেশগুলিতেও। রাশিয়া-ইউক্রেনের মধ্যে নতুন করে উত্তাপ বৃদ্ধির আবহে পোল্যান্ড তাদের দুটি বিমানবন্দর সাময়িক ভাবে বন্ধ করার নির্দেশ দিয়েছে।

পোল্যান্ডের লুবলিন এবং রেজো বিমানবন্দরগুলি কর্তৃপক্ষ জানিয়েছে যে তারা ইউক্রেনে রাশিয়ার হামলার কারণে দেশটির আকাশসীমায় ন্যাটো বিমানের উড়ান সহ সামরিক বিমান চলাচল বন্ধ করে দিয়েছে। পোলিশ সেনাবাহিনীর অপারেশনাল কমান্ড জানিয়েছে যে পোলিশ আকাশসীমার কোনও নিরাপত্তা লঙ্ঘনের ঘটনা ঘটেনি। এক্স হ্যান্ডেলে একটি পোস্টে তারা ন্যাটো এবং জার্মান বিমান বাহিনীকে ধন্যবাদ জানিয়ে লিখেছে, ” তাঁদের বিমান ‌আজ পোলিশ আকাশে নিরাপত্তা নিশ্চিত করতে সাহায্য করেছে। ইউক্রেনে রাশিয়ান ফেডারেশনের হামলার সঙ্গে সম্পর্কিত থাকায় আমাদের আকাশসীমায় সামরিক বিমান চলাচলের অভিযান শেষ হয়েছে।”

আরও পড়ুন: বিশ্বকাপের প্রথম ম্যাচে ডাচদের বিরুদ্ধে হারতে হারতে জিতল পাকিস্তান

এই প্রসঙ্গে উল্লেখ্য, যে দুটি বিমানবন্দর বন্ধ রাখা হয়েছে সেই দুটি শহরই ইউক্রেন সীমান্তের কাছাকাছি অবস্থিত। তার মধ্যে রজেশোভ বিমানবন্দরটি ইউক্রেনে অস্ত্র সরবরাহের জন্য ন্যাটোর একটি প্রধান কেন্দ্র হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। পোলিশ সশস্ত্র বাহিনীর অপারেশনাল কমান্ড  জানিয়েছেন, ইউক্রেনে রুশ হামলার কারণে পোল্যান্ডের আকাশসীমায় সামরিক বিমান চলাচল শুরু হয়েছে। শনিবার ইউক্রেন জানিয়েছে যে রাশিয়া রাতের অন্ধকারে ইউক্রেনের জ্বালানি  কেন্দ্রগুলিতে বিরাট বিমান হামলা চালিয়েছে, যার মধ্যে পশ্চিম ইউক্রেনের বিদ্যুৎ কেন্দ্রগুলিতে আঘাত হানা হয়েছে। 

 

 

 

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

হরমুজ অতিক্রম করে এলপিজি নিয়ে শিবালিক ঢুকল গুজরাত বন্দরে, মুম্বইয়ের দিকে নন্দাদেবীও

উচ্চশিক্ষার জন্যে কানাডায় গিয়ে সহপাঠীদের হাতে খুন মধ্যপ্রদেশের যুবক

শব্দের চেয়ে ১৩ গুণ বেশি গতির ক্ষেপণাস্ত্র দিয়ে ইজরায়েলে হামলা ইরানের, ক্ষমতা জানেন?

গোল্ডফিশ চালাচ্ছে গাড়ি! কীভাবে সম্ভব? জানলে চমকে যাবেন

যুদ্ধ নিয়ে বেজায় চাপে ট্রাম্প, এবার চিনের কাছে চাইলেন সাহায্য

যুদ্ধে জ্বলছে মধ্যপ্রাচ্য, ইজরায়েল-আমেরিকার যৌথ হামলায় ইরানে নিহত ২২৩ নারী ও ২০২ শিশু

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ