যুক্তরাষ্ট্রের প্রস্তাবে গাজায় যুদ্ধবিরতি নিয়ে ভেটো দিল রাশিয়া ও চিন

Share:

আন্তর্জাতিক ডেস্ক : গাজায় যুদ্ধবিরতি নিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে যুক্তরাষ্ট্র একটি খসড়া প্রস্তাব পেশ করেছে। বৃহ্স্পতিবার (৭ই জুন) এই খসড়া প্রস্তাব নিয়ে উদ্বেগ জানিয়েছে ক্ষমতাসম্পন্ন দেশ রাশিয়া ও চিন। উদ্বেগ প্রকাশ করে ভেটো দিয়েছে রাশিয়া ও চিন। আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে খবর, ইজরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতির জন্য মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের একটি পরিকল্পনায় সমর্থন চেয়ে প্রস্তাবটি পেশ করা হয়েছে। এই প্রস্তাবটিকে ইজরায়েলি উদ্যোগ বলে উল্লেখ করে এর প্রতি সদস্য দেশগুলোর সমর্থন চেয়েছেন বাইডেন।

নিরাপত্তা পরিষদে কোনো প্রস্তাব পাস হতে হলে এর পক্ষে অন্তত ৯টি ভোট পড়তে হয়। নিরাপত্তা পরিষদের সদস্য রাষ্ট্র ১৫টি। এর মধ্যে ৫টি স্থায়ী রাষ্ট্র আছে যাদের ভেটো দেয়ার ক্ষমতা আছে। এ রাষ্ট্রগুলো হলো, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, রাশিয়া এবং চিন। তবে প্রয়োজনীয় ভোট পাওয়ার পরও ভেটো ক্ষমতাসম্পন্ন পাঁচ দেশের কেউ যদি ভেটো দিয়ে দেয়, তবে প্রস্তাবটি পাস করা যাবে না।

বাইডেনের প্রস্তাবিত পরিকল্পনাটি নিরাপত্তা পরিষদে পেশ করার পর এটি ৯টি ভোট পেয়েছে। কিন্তু পরিষদের স্থায়ী সদস্য রাষ্ট্র রাশিয়া এবং চিন এর মধ্যে ভেটো দিয়েছে। তাই এই প্রস্তাবটি আর কার্যকর হবে না।কূটনীতিকেরা জানিয়েছেন, নিরাপত্তা পরিষদের একমাত্র আরব সদস্যদেশ আলজেরিয়াও প্রস্তাবটিতে সমর্থন দিতে প্রস্তুত নয় বলে ইঙ্গিত দিয়েছে।

কূটনীতিকেরা আরও জানিয়েছেন যে, নিরাপত্তা পরিষদের কয়েকটি সদস্য দেশ প্রস্তাবটি নিয়ে উদ্বিগ্ন। তারা প্রশ্ন তুলেছে যে আসলেই ইজরায়েল এই প্রস্তাব গ্রহণ করেছে কি না। তবে তাঁরা চায় খুব শীঘ্রই যুদ্ধবিরতি কার্যকর হোক এবং জিম্মিদের নিঃশর্ত মুক্তি দেওয়ার বিষয়েও পরিষদ অটল থাকুক।

যুক্তরাষ্ট্রের এই পরিকল্পনাটি সংশোধনের প্রস্তাব দিয়েছে রাশিয়া। রাশিয়া চায় দুপক্ষের লড়াই স্থায়ীভাবে যুদ্ধবিরতি হোক। রাশিয়া আরও জানায় প্রথম ধাপে যুদ্ধবিরতি চলতে চলতেই দ্বিতীয় ধাপের বিষয়ে আলোচনা হোক।

যুক্তরাষ্ট্রের তোলা এই প্রস্তাবে বলা হয়েছে, প্রথম ধাপে গাজা উপত্যকায় একটি পূর্ণাঙ্গ যুদ্ধবিরতি কার্যকর করতে হবে। দ্বিতীয় ধাপে লড়াইরত পক্ষগুলোকে তাঁদের মধ্যকার শত্রুতার বন্ধ করতে হবে।

তবে দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্র, মিসর ও কাতারের প্রতিনিধিরা হামাস ও ইজরায়েলের মধ্যে যুদ্ধবিরতির চেষ্টা করছেন। হামাস আগেই জানিয়েছে ,গাজা উপত্যকায় যুদ্ধের স্থায়ী অবসান এবং গাজা উপত্যকা থেকে ইজরায়েলি বাহিনীর প্রত্যাহার চায়।অন্যদিকে ইজারায়েল জানিয়েছিল যুদ্ধবিরতির প্রস্তাব চলাকালীনও গাজায় হামলা চালাতে অব্যাহত থাকবে না।

বাংলার তাঁতে বোনা হচ্ছে জাতীয় পতাকা, অভিনব উদ্যোগ ফুলিয়ার তাঁত শিল্পীদের

ধর্ষণের মামলায় জামিন পেলেন না অভিষেক পোড়েল

বঙ্গোপসাগরে নিম্নচাপের জের, ভারী বৃষ্টির সঙ্গে ঝড়ের সতর্কতা জারি দক্ষিণবঙ্গে

কাঁওয়ার যাত্রা থামিয়ে মুসলিম শিক্ষককে শেষ শ্রদ্ধা, সম্প্রীতির নজির বিজনোরে

কেশপুরে ঋত তৃণমূলের বিধায়ক শিউলি সাহাকে ঘিরে ‘গো-ব্যাক’ স্লোগান

হাতের মুঠোয় ১ লক্ষ টাকা, লোভ না করে মালিককে ফেরৎ দিয়ে নজির গড়লেন টোটোওয়ালা

ক্ষুদিরামের পৈতৃক ভিটে নিয়ে কী পরিকল্পনা? শুভেন্দুর কাছে জানতে চেয়েছিলেন অমিত শাহ

গণহত্যার দায়ে সিরিয়ার প্রাক্তন প্রেসিডেন্ট আসাদকে মৃত্যুদণ্ড দিল আদালত

আকাশপথে যান্ত্রিক ত্রুটি, কোলাঘাটে জরুরি অবতরণ মুখ্যমন্ত্রীর কপ্টারের

মঙ্গলে বাঁকুড়ায় প্রশাসনিক বৈঠক শুভেন্দুর, একাধিক উন্নয়নমূলক প্রকল্পের পর্যালোচনা

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের ইঙ্গিত, মঙ্গলবার কলকাতা-সহ কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাস?

২২ গজে দাপটের পর এবার সঞ্চালকের ভূমিকায় রোহিত শর্মা, কোন অনুষ্ঠান পরিচালনা করবেন?

জনরোষের মুখে পড়ে রাতেই সস্ত্রীক বাড়ি ছাড়লেন দলবদলু সাংসদ জগদীশচন্দ্র বসুনিয়া

আমেরিকায় ভয়াবহ পথ দুর্ঘটনা, প্রাণ গেল ভারতীয় ইঞ্জিনিয়ারের