আচমকাই রাশিয়ায় হু হু করে বাড়ছে করোনার সংক্রমণ ও মৃত্যু

চিকিৎসকদের মতে, কোথাও কোথাও করোনা পরীক্ষা না করেই মানুষকে যাতায়াত করতে দেওয়া হচ্ছে, যে কারণে সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে

Share:

নিজস্ব প্রতিনিধি: যখনই গোটা বিশ্বে নিয়ন্ত্রণে চলে আসছে করোনা। ঠিক তখনই কোথাও না কোথাও মাথাচাড়া দিয়ে উঠছে এই মারণ ভাইরাস। গোটা বিশ্বেই যখন টিকাকরণ যখন অন্তিম পর্যায়ে ঠিক তখনই ফের থাবা বসাচ্ছে করোনাভাইরাস। যেমনটা ঘটছে পুতিনের দেশে। ফের ধাক্কা দেওয়া শুরু করেছে করোনা। গত দু’দিনে ঝড়ের গতিতে আছড়ে পড়েছে করোনার নতুন ঢেউ। লাগাতার দৈনিক প্রচুর মানুষ সংক্রমিত হচ্ছেন। মারা যাচ্ছেন বহু মানুষ। গত ২৪ ঘণ্টায় রাশিয়ায় করোনায় মোট আক্রান্ত হয়েছেন ৩৪,৩০৩ দিন জন। উল্লেখযোগ্য ভাবে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৯৯৭ জনের। গতকাল ১০০২ জনের মৃত্যু হয়েছে মারণভাইরাসের থাবায়।

যদিও সরকারের তরফে এই সংক্রমণের জন্য দায় ঠেলা হয়েছে চিকিৎসকদের উপর। রাশিয়ার সরকারি আধিকারিকরা দাবি করেছেন দেশে কম গতিতে টিকাকরণের প্রক্রিয়া চলছে। তাই এই ভাইরাসের সংক্রমণ হচ্ছে। তাই আরও দ্রুতগতিতে টিকাকরণের জন্য চাপ দিয়েছেন সরকারি আমলারা। যদিও কিছু সংস্থার তরফে দাবি করা হয়েছে, পুতিনের দেশে সকলেই প্রায় করোনার ভ্যাকসিন নিয়েই ফেলেছেন। তবুও উল্লেখযোগ্য ভাবে মারা যাচ্ছে মানুষ। সেদেশে এখনও পর্যন্ত ৮ কোটি মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন যার মধ্যে মৃত্যু হয়েছে ২ লক্ষ্যের বেশি মানুষের।

রুশ সরকারের তথ্য অনুসারে এখনও পর্যন্ত সে দেশে ৩১ শতাংশ মানুষের টিকাকরণ হয়েছে। কিন্তু গোটা বিশ্বের মধ্যে রাশিয়াতেই বিশ্বে প্রথম কোভিডের টিকাকরণ শুরু হয়েছিল। স্পুটনিক ভি-এর টিকাকরণ শুরু হয় পুতিনের দেশেই। তার পরেও থমকে গিয়েছে টিকাকরণের গতি। পাশাপাশি, রাশিয়ার বিভিন্ন অংশে করোনা বিধি মানার বিষয়ে নানারকম ছাড় দিয়েছে সে দেশের সরকার। চিকিৎসকদের মতে, কোথাও কোথাও করোনা পরীক্ষা না করেই মানুষকে যাতায়াত করতে দেওয়া হচ্ছে, যে কারণে সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে।

কালীপুজোর আগের দিনেই আগুনে ভস্মীভূত গোটা মণ্ডপ, চোখে জল উদ্যোক্তাদের

ভারতের গ্র্যান্ড ক্যানিয়নের পাশাপাশি ঘুরে আসুন ‘বেলুম গুহা’ও, রইল খুঁটিনাটি তথ্য

ভরা বাজারে বন্দুকবাজের গুলিতে মৃত্যু হল তিনজনের, আহত ১২

সুজি কিংবা গাজর নয়, আপেল দিয়েই বানান সুস্বাদু স্বাদের হালুয়া! রইল সহজ রেসিপি

গোবর্ধন পুজো উপলক্ষ্যে সোমবারে কমবে মেট্রো পরিষেবা

‘জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে লড়াই চলবে,’ বললেন অভিজিৎ দীপক

আতশবাজির ধোঁয়া থেকে চোখ বাঁচাবেন কীভাবে? সুরক্ষিত থাকতে মানুন এই ৫ নিয়ম

কালীপুজোর আগে স্কুলে মিড ডে মিল নিয়ে বড় ঘোষণা রাজ্যের

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে DLS নিয়মে জয়ী গিলরা, সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত

শর্তের বিনিময়ে দক্ষিণেশ্বরেও রিল শ্যুটের অনুমতি পেলেন ব্লগাররা

‘প্রেসিডেন্সি, যাদবপুর থেকে দেশবিরোধীদের হটাব,’ দৃপ্তকণ্ঠে ঘোষণা শুভেন্দুর

এগরোল-চাউমিনের দাম ১০ টাকা! সস্তায় মুখরোচক ফাস্টফুড খাওয়াচ্ছেন ছায়াদেবী

মাত্র ৫ টাকাতেই চিকেন-ভাত! পেট ভরে খেল শান্তিপুরবাসী

‘কাজের সূত্রে ভিন রাজ্যে গেলেও জব কার্ড বাতিল নয়,’ ঘোষণা দিলীপের