নাভালনির স্ত্রীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি রুশ আদালতের

Share:

আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ার বিরোধী দলনেতা অ্যালেক্সি নাভালনির স্ত্রী ইউলিয়া বিরুদ্ধে গ্রেফতারির পরোয়ানা জারি করেছেন রুশের একটি আদালত। আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানিয়েছে, চরমপন্থী সংগঠনের সঙ্গে যুক্ত থাকার অভিযোগ আনা হয়েছে তাঁর বিরুদ্ধে। রুশ আদালত স্পষ্ট জানিয়েছেন, তদন্তকারীদের আবেদনের ভিত্তিতে ইউলিয়াকে গ্রেপ্তারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নিজের বিরুদ্ধে আনা সমস্ত অভিযোগও প্রত্যাখান করেছেন ইউলিয়া। তিনি এই গ্রেফতারি পরোয়ানার তীব্র নিন্দা করেছেন। তিনি জানান, ‘ভ্লাদিমির পুতিন একজন হত্যাকারী। তাঁর জায়গা হওয়া উচিত জেলে।’

২০২১ সাল থেকে কারাবন্দি ছিলেন রাশিয়ায় বিরোধী দলনেতা ও প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সমালোচক অ্যালেক্সি নাভালনি।চলতি বছরের ফেব্রুয়ারিতে কারাবন্দী অবস্থায় মারা গিয়েছিলেন তিনি। ২০২৩ সালের আগস্টে তাঁকে উস্কানি, অর্থায়ন ও একটি উগ্রপন্থী সংগঠন প্রতিষ্ঠার অভিযোগ আনা হয়েছিল। এবং নতুন করে ১৯ বছর কারাগারে খাকার নির্দেশ দিয়েছিল আদালত। তবে তাঁর মৃত্যুর কিছুদিন আগে তাকে সাইবেরিয়ার একটি কারাগারে স্থানান্তর করা হয়েছিল। চলতি বছরের ফেব্রুয়ারিতে কারাবন্দী অবস্থায় মারা গিয়েছিলেন তিনি। তবে কীভাবে তাঁর মৃত্যু তা নিয়ে কিছু নিশ্চিত করা যায় নি।

নাভালনির মৃত্যুর পর ব্যাপক তদন্ত শুরু করেছিল পশ্চিমা গোয়েন্দারা। প্রায় দুই মাসের তদন্ত শেষে গত শনিবার মার্কিন যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলো জানিয়েছে, নাভালনিকে হত্যার সরাসরি নির্দেশ দেননি পুতিন। তবে কি কারণে বা কিভাবে নাভালনির মৃত্যু হয়েছে তাও বলা হয় নি। তাঁর মৃত্যুর কারণ নিয়ে এখনও ধোঁয়াশা রয়েই গেছে।

অন্যদিকে নাভালনির মৃত্যুর খবর সামনে আসার পরেই মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন জানিয়েছিলেন, নাভালনির মৃত্যুর জন্য পুতিন দায়ী। তবে পশ্চিমা নেতাদের এই অভিযোগ অস্বীকার করেছিল পুতিন। নাভালনির মৃত্যুকে ‘দুঃখজনক’ বলে জানিয়েছিল পুতিন।

এবার নাভালনির স্ত্রী ইউলিয়ার বিরুদ্ধে চরমপন্থি সংগঠনের যোগ দেওয়ার অভিযোগে এনে গ্রেফতারের পরোয়ানা জারি করেছে রুশ আদালত। রাশিয়া থেকে নির্বাসিত হয়েছেন তিনি।ইউলিয়া নাভালনায়া এখন রাশিয়ার বাইরে বসবাস করছেন।

ঢাকার সাভারে চলন্ত বাসেই মহিলা যাত্রীকে ধর্ষণের চেষ্টা, গ্রেফতার চালক-সহ তিন

পার্লারে যাওয়ার দিন শেষ! রান্নাঘরের চেনা জিনিসেই মিলবে উজ্জ্বল ও মোলায়েম ত্বক

খালি পেটে ভুলেও চা-কফি নয়! সুস্থ থাকতে সকালের খাবারে বেছে নিন ৮ সুপারফুড

পায়ে অসাড়তা সাধারণ ক্লান্তি নয়, হতে পারে পেরিফেরাল নিউরোপ্যাথির প্রাথমিক লক্ষণ

কমনওয়েলথ গেমসে রুপো জিতলেন ভারোত্তোলক জ্ঞানেশ্বরী যাদব

তীব্র গরমে মেয়েরা কেন ছটফট করেন? নেপথ্যে থাকতে পারে এই ৫ কারণ

নিশানায় ভারত! লাদাখ-অরুণাচল সীমান্তে ১১টি ‘জে-২০ মাইটি ড্রাগন’ যুদ্ধবিমান মোতায়েন চিনের

জনপ্রিয় গান নিয়ে রিল বানিয়ে তারেক সরকারের রোষানলে হিন্দু শিক্ষিকা

কারুরে পদপিষ্টের ঘটনায় নিহতদের পরিবারকে সরকারি চাকরির নির্দেশিকা বাতিল মাদ্রাজ হাইকোর্টের

মাঝ আকাশে ধোঁয়া, ১৯৪ যাত্রী নিয়ে রাজকোটে জরুরি অবতরণ মুম্বই-দুবাইগামী ইন্ডিগোর বিমানের

যোগ্যরা সবাই অন্নপূর্ণা যোজনার সুবিধা পাবেন, ধোঁয়াশা কাটালেন শুভেন্দু

প্রতিবেশীর বাড়িতে খাওয়ার অপরাধে পাষণ্ড মায়ের বেদম মারে মৃত্যু মেয়ের

অনিশ্চয়তায় ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর ভবিষ্যৎ , চরম আর্থিক সঙ্কটে আল নাসার ক্লাব

অভিমুখ বদলে কলকাতার আরও কাছে অতি গভীর নিম্নচাপ, রাতেই প্রবল দুর্যোগের আশঙ্কা