কিয়েভে রাশিয়ার ভয়াবহ ক্ষেপনাস্ত্র হামলা, আহত অন্তত ২

Share:

আন্তর্জাতিক ডেস্ক : কিয়েভ অঞ্চলে রাতারাতি রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় আহত হয়েছে ২ জন। রবিবার(২৩ই জুন)অঞ্চলটির রাষ্ট্রীয় প্রশাসনের প্রধান এই তথ্য জানিয়েছেন। ইউক্রেনের বিমান বাহিনীর কমান্ডার মাইকোলা ওলেশচুক জানিয়েছেন, রাশিয়া মোট তিনটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। তাঁর মধ্যে দুটি ধুলিসাৎ করতে সক্ষম হয়েছে ইউক্রেনের বিমান প্রতিরক্ষা বাহিনী। যদিও বাকী আরও একটি ক্ষেপণাস্ত্রের বিষয়ে কিছু জানান নি তিনি।

কিয়েভ অঞ্চলের প্রশাসনের প্রধান রুসলান ক্রাভচেঙ্কো টেলিগ্রামে জানিয়েছেন,  এই ক্ষেপনাস্ত্র হামলায় ৬ টি বহুতল আবাসিক ভবন এবং ২০ টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়াও ফার্মেসি,  প্রশাসনিক ভবন এবং তিনটি গাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে।

স্থানীয় সময়, রবিবার সকাল স্থানীয় সময় ৪.৫০ মিনিটে এই হামলার ঘটনাটি ঘটে।ফলে কিয়েভ এবং এর আশেপাশের অঞ্চল এককথায়, গোটা ইউক্রেন জুড়ে এক ঘন্টা ধরে সতর্কতা জারি হয়। স্থানীয় মানুষ নিরাপদ আশ্রয়ে চলে যেতে শুরু করে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, সেই সময় কিয়েভ এবং এর আশেপাশে বেশ কয়েকটি অঞ্চলে দুমদাম বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছিল।

ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি পশ্চিমা মিত্রদের এই হামলা বন্ধ করতে সাহায্য চেয়েছে। তিনি টেলিগ্রামে লিখেছেন, রাশিয়ান সন্ত্রাস অবশ্যই বন্ধ করা যাবে। তিনি তাঁদের মিত্রদের কাছ থেকে পারমর্শ চেয়েছেন যাতে রাশিয়ান সন্ত্রাস এবং তাঁদের যুদ্ধবিমান গুলি ধ্বংস করতে পারে।

উল্লেখ্য, যত দিন যাচ্ছে ততই উত্তপ্ত হচ্ছে রাশিয়া এবং ইউক্রেন যুদ্ধের আবহ। সম্প্রতি উত্তর কোরিয়ার সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন পুতিন। একে অপরকে সাহায্য করার প্রতিশ্রুতিও দিয়েছেন। অন্যদিকে এই যু্দ্ধে পিয়ংইয়ং মস্কোকে কয়েক লক্ষ কামানের গোলা ও বন্দুকের গুলি সরবরাহ করেছে বলে জানা গেছে। বদলে রাশিয়াও তার এই মিত্র রাষ্ট্রের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। দক্ষিণ কোরিয়ার অভিযোগ, সম্প্রতি উত্তর কোরিয়া রাশিয়াকে আরো পঞ্চাশ লক্ষ গোলা পাঠিয়েছে।

মঙ্গলবার সকাল থেকেই শহরে ঝেঁপে বৃষ্টির সম্ভাবনা, মাটি হবে ভাইফোঁটার বাজার!

দূষণ থেকে বাঁচতে এয়ার পিউরিফায়ার কেনার কথা ভাবছেন? মাথায় রাখবেন যে বিষয়গুলি

দীপাবলির আমেজে মাত্রাছাড়া মিষ্টিমুখ? হতে পারে একাধিক সমস্যা

শনির বক্রদৃষ্টিতে ঘোর অমাবস্যা! নভেম্বরে চরম সংকটে এই ৫টি রাশি

ভাতারে আট বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার যুবক

কালীপুজো মিটতেই মমতা বন্দ্যোপাধ্য়ায়ের বাড়িতে হাজির পুলিশ

মাসে ১৬,৬৫০ টাকা পেতে চান? বিনিয়োগ করুন পোস্ট অফিসের মান্থলি ইনকাম স্কিমে

মুম্বই পালাচ্ছিলেন, ধর্ষণের মামলায় বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

১.১৬ লক্ষ টাকায় বাজারে এল নতুন Hero Xtreme Stealth Edition!

রাজ্য পুলিশ ও দমকলের ১৬ হাজারের বেশি শূন্যপদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

দিঘায় ঘুরতে যাচ্ছিলেন, মাঝপথেই বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন দুই পর্যটক