যুদ্ধের মাঝেই রাশিয়ায় শুরু প্রেসিডেন্ট নির্বাচন

Share:

আন্তর্জাতিক ডেস্কঃ রাশিয়ায় শুরু হয়েছে প্রেসিডেন্ট নির্বাচনে ভোটগ্রহণ। ১৫ থেকে ১৭ মার্চ পর্যন্ত চলবে এই ভোটগ্রহণ পর্ব। রাশিয়ার সর্বত্র জনগণ আগামী ছয় বছরের জন্য তাদের প্রেসিডেন্ট নির্বাচনের জন্য ভোট দিতে শুরু করেছে। ২০২৪ সালের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ভ্লাদিস্লাভ দাভানকভ, রাশিয়ার বর্তমান রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন, লিওনিদ স্লুটস্কি এবং নিকোলাই খারিতোনভ।

নিউ পিপলস পার্টি ভ্লাদিস্লাভ দাভানকভকে মনোনয়ন দিয়েছে, পুতিন স্ব-মনোনীত প্রার্থী। এলডিপিআর পার্টির লিওনিদ স্লুতস্কি এবং রাশিয়ার কমিউনিস্ট পার্টির নিকোলাই খারিতোনভও প্রতিদ্বন্দ্বিতা করছেন।প্রেসিডেন্ট নির্বাচনের একেবারে শুরুতেই রাশিয়ার শীর্ষ রাষ্ট্রীয় পদের জন্য নয়জন প্রতিদ্বন্দ্বী ও ২৪ জন স্বতন্ত্র প্রার্থীসহ ৩৩ জন প্রতিদ্বন্দ্বিতা করবে। ইতিমধ্যেই শুক্রবার সকাল আটটায় রাশিয়ার পূর্বাঞ্চলীয় কামচাটকা উপদ্বীপে ভোট আরম্ভের মধ্য দিয়ে নির্বাচন শুরু হয়ে গিয়েছে।

এবারই প্রথম রাশিয়ায় তিন দিনের মধ্যে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। রাশিয়ায় স্থানীয় সময় সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত ৯৪ হাজারের বেশি ভোটকেন্দ্র খোলা থাকবে। জনগণ বৈদ্যুতিন পদ্ধতিতে প্রেসিডেন্ট নির্বাচনে ভোটদান করতে পারবে। রাশিয়ার এই নির্বাচনে মোট ভোটার ১১ কোটি ২৩ লাখ। প্রবাসী ১৯ লাখ ভোটার নির্বাচনে ভোট দিতে পারবেন।   দীর্ঘ চার মেয়াদে রাশিয়ার প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন পুতিন। তিনি ২০০০, ২০০৪, ২০১২ ও ২০১৮ সালে প্রেসিডেন্ট পদে মনোনীত হয়েছেন ।

উল্লেখ্য, দীর্ঘ দিন চলছে রাশিয়া এবং ইউক্রেন যুদ্ধ।আর এই যুদ্ধে হু হু করে বাড়ছে ইউক্রেনে নিহতের সংখ্যা। এই পরিপ্রেক্ষিতে প্রেসিডেন্ট নির্বাচনকে একটি ‘প্রহসন’ হিসেবে অভিহিত করেছে ইউক্রেন। জানা গিয়েছে ভোট শুরুর আগে তারা রাশিয়ার সীমান্ত অঞ্চলে বড় ধরনের হামলা চালিয়েছে।  

হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে চান? প্রতিদিন মেনে চলুন এই ৫টি অভ্যাস

বুধের নক্ষত্র পরিবর্তনে ভাগ্যবদল এই ৬ রাশির, ব্যবসায় হবে টাকার বৃষ্টি!

একটি গম গাছেই সাতটি শিষ! পাঁচ রঙের এই শস্যের বিশেষত্ব জানলে অবাক হবেন

শীতের শুষ্কতায় বাড়তে পারে পায়ের সমস্যা ও সুগারের ঝুঁকি

৭ দিনেই মমতার কাছে জোড়াফুল প্রতীক! অভিষেকের মন্তব্যে বাড়ল জল্পনা

সহজ ও সুস্বাদু স্টার্টার রেসিপি, বানিয়ে নিন পেরি পেরি চিকেন স্যাটে

টেস্টে উইকেটরক্ষক হিসেবে বিশ্বরেকর্ড লিটনের

বিকেলের আড্ডায় চায়ের সঙ্গী হোক মুচমুচে কাঁকড়ার পাকোড়া! রইল সহজ রেসিপি

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

ঘোড়া বা বিলাসবহুল গাড়ি নয়, বুলডোজারে চড়ে বিয়ের আসরে গেলেন বর!

ইন্ডিয়ান ব্যাঙ্কে ১৫০০ শূন্যপদে নিয়োগ, প্রকাশিত হল অনলাইন বিজ্ঞপ্তি

মায়ের সামনে ঐতিহ্যবাহী ‘মানসিক ধুনো পোড়ানো’, ভক্তের ভক্তিতে শিহরণ কৃষ্ণনগরে