চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

দফায় দফায় আলোচনা, ইউক্রেনের হাতে ৬২টি দেহ তুলে দিল রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক: ঘণ্টার পর ঘণ্টা টেলিফোনে দুই দেশের প্রশাসনের শীর্ষকর্তাদের মধ্যে আলোচনা। আলোচনার বিষয়, রুশ হামলা ইউক্রনের ৬২জনের দেহ সে দেশকে হস্তান্তর। ইউক্রেন কোনওভাবেই সেই দেহ নিতে রাজি ছিল না। কিয়েভের এই অনড় মনোভাবে বেজায় চাপে পড়ে যায় মস্কো। ইউক্রেনের বিরুদ্ধে বিশেষ সামরিক অভিযানের জেরে এমনিতেই আন্তর্জাতিকমহলে রাশিয়ার ভাবমূর্তি অনেকটাই খাটো হয়েছে। এবার তাদের সামরিক হামলায় হতদের দেহ সে দেশের হাতে তুলে দিতে না পারলে চাপ আরও বাড়বে সে ব্যাপারে নিশ্চিত ছিলেন প্রেসিডেন্ট পুতিন। একমাত্র রাস্তা ছিল কিয়েভকে কোনওভাবে রাজি করানো। মস্কো প্রশাসন সূত্রে পাওয়া খবরে জানা গিয়েছে, হামলার পর থেকে ইউক্রেনের সঙ্গে তারা আলোচনা শুরু করে। খুঁজে বেরাচ্ছিল একটা রফাসূত্র। আলোচনা থেকে রফাসূত্র বেরিয়ে আসায় রাশিয়া অনেকটাই স্বস্তিতে।

জানা গিয়েছে, হামলায় নিহতদের সংখ্যাগরিষ্ঠ ওলেনিভকা জেলের বন্দিরা। মৃতদের মধ্যে বেশ কয়েকজন জেলের পদস্থকর্তাও রয়েছেন বলে খবর। বেসামরিক এলাকায় হামলা চালান আন্তর্জাতিক আইনে অমার্জনীয় অপরাধ। যদিও সেই অপরাধ সংগঠিত করতে পুতিনের হাত বিন্দুমাত্র কাঁপেনি। অন্যদিকে, কিয়েভ স্বীয় সিদ্ধান্তে অটল ছিল। প্রেসিডেন্ট জেলেনস্কি রাশিয়াকে সাফ জানিয়ে দেন, তিনি কোনওভাবেই হতদের দেহ ফিরিয়ে নেবেন না। এর কারণ ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেন, প্রথমত রাশিয়া একটি স্বাধীন দেশের বিরুদ্ধে সামরিক অভিযান চালিয়েছে। আর যাদের দেহ ফেরাতে তারা প্রাণাতিপাত করছে, তারা ছিল যে জায়গায় সেটি অসামরিক এলাকা। যদিও ইউক্রেন পরে মানবিক কারণে সিদ্ধান্ত থেকে সরে আসে।

Published by:

Share Link:

More Releted News:

হরমুজ প্রণালিতে হঠাৎ গুলির শব্দ, টার্গেটে ২ বাণিজ্যিক জাহাজ

হরমুজ প্রণালিতে পুনরায় বিধিনিষেধ আরোপ ইরানের, ফের শুরু হবে যুদ্ধ?

ট্রাম্পের নতুন হুমকির মধ্যেই মধ্যপ্রাচ্যে জলসীমায় ফিরল বিশ্বের বৃহত্তম রণতরি

আমেরিকার একের পর এক পারমাণবিক বিজ্ঞানী নিখোঁজ, পিছনে বড় কোনও ষড়যন্ত্র?

ডেটিং অ্যাপে সঙ্গী নয়, চাকরি খুঁজছেন অনেকেই! ভাইরাল নতুন ট্রেন্ড

দাঁত দিয়ে ৭২০ টনের জাহাজ টেনে বিশ্ব রেকর্ড গড়লেন মিশরের এক ব্যক্তি

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ