গোপনে ইউক্রেনকে পারমাণবিক অস্ত্র সরবরাহ করছে ব্রিটেন-ফ্রান্স, বিস্ফোরক দাবি রাশিয়ার

ইউক্রেনকে মদত দিচ্ছে ব্রিটেন-ফ্রান্স, উভয় দেশই গোপনে ইউক্রেনকে পারমাণবিক অস্ত্রের যন্ত্রাংশ ও প্রযুক্তি সরবরাহ করছে, এবার এমনটাই অভিযোগ তুলল রাশিয়া

Share:

নিজস্ব প্রতিনিধি: ইউক্রেনকে মদত দিচ্ছে ব্রিটেন-ফ্রান্স, উভয় দেশই গোপনে ইউক্রেনকে পারমাণবিক অস্ত্রের যন্ত্রাংশ ও প্রযুক্তি সরবরাহ করছে, এবার এমনটাই অভিযোগ তুলল রাশিয়া। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) রাশিয়ার বৈদেশিক গোয়েন্দা সংস্থা তথা ফরেন ইন্টেলিজেন্স সার্ভিস (SVR) কিয়েভে পারমাণবিক বোমা সরবরাহ করার জন্য ব্রিটেন-ফ্রান্সকে দায়ী করেছে। একটি বিবৃতিতে, SVR দাবি করেছে যে ব্রিটেন এবং ফ্রান্স পারমাণবিক অস্ত্র রাখার মাধ্যমে ইউক্রেনকে যুদ্ধের জন্যে আরও উৎসাহিত করছেন। যার ফলে, পারমাণ বিক শক্তিধর দেশগুলির মধ্যে সরাসরি সংঘাতের ঝুঁকি তৈরি হচ্ছে বলে মনে করছে রাশিয়ার গোয়েন্দা সংস্থা।

যার ফলাফল হবে অত্যন্ত ভয়াবহ। রাশিয়া বিশ্বাস করে যে, ইউক্রেনকে একটি ‘বিস্ময়কর অস্ত্র’ সরবরাহ করা দরকার। আর এটাই সরবরাহ করছে ব্রিটেন-ফ্রান্স। সে কারণেই জার্মানি এই বিপজ্জনক অভিযানে অংশগ্রহণ করতে অস্বীকার করেছে। তবে ইউক্রেনকে পারমাণবিক সক্ষমতা অর্জনে সহায়তা করছে ইউরোপের ব্রিটেন এবং ফ্রান্স, এই দাবির সপক্ষে কোনও প্রমাণযোগ্য তথ্য দেয়নি এসভিআর। তবে এই দাবি পুরোপুরি অস্বীকার করেছে মস্কোয় নিযুক্ত ফ্রান্সের দূতাবাস। অন্যদিকে ব্রিটেনের পক্ষ থেকেও কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে রাশিয়ার হুঁশিয়ারি, পারমাণবিক শক্তিধর দেশগুলির মধ্যে সামরিক সংঘাতের পরিণাম ভোগ করতে হবে পুরো বিশ্বকে। SVR-এর মতে, ‘লন্ডন এবং প্যারিস বর্তমানে কিয়েভকে এই ধরনের অস্ত্রগুলি সরবরাহ করছে। আমরা এই ক্ষেত্রে ইউরোপীয় উপাদান, সরঞ্জাম এবং প্রযুক্তি ইউক্রেনে গোপনে স্থানান্তরের কথা বলছি। যার মধ্যে রয়েছে, M51.1 সাবমেরিন-নিক্ষেপিত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের জন্য ফরাসি কম্প্যাক্ট TN75 ওয়ারহেড। ব্রিটিশ এবং ফরাসিরা জানে যে তাদের পরিকল্পনা আন্তর্জাতিক আইনের গুরুতর লঙ্ঘন, পারমাণবিক অস্ত্রের বিস্তার রোধ চুক্তির, বিশ্বব্যাপী অস্ত্র-বিস্তার রোধ ব্যবস্থা ভেঙে ফেলার ঝুঁকির সঙ্গে যুক্ত।’

ইউক্রেন-রাশিয়ার যুদ্ধ ইতিমধ্যেই চার বছর অতিক্রম করেছে। কিন্তু ইউরোপীয় নেতারা কিয়েভকে পরিত্যাগ না করার অঙ্গীকার জানিয়েছেন তবে ইউক্রেনের টিকে থাকার জন্য সম্প্রতি অত্যন্ত গুরুত্বপূর্ণ ৯০ বিলিয়ন ইউরোর ঋণ এবং রাশিয়ার ওপর নতুন ইইউ নিষেধাজ্ঞায় ভেটো দিয়েছে হাঙেরি। এমনকি ইউরোপীয় কমিশন প্রধান কিয়েভ সফরে গিয়ে আশ্বাস দিয়েছেন, ইইউ যেকোনও উপায়ে এই ঋণ সহায়তা পৌঁছে দেবে। এদিকে ইউক্রেনকে সমর্থন করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পসহ জি-৭ নেতারা। হোয়াইট হাউস থেকে এই ঘোষণা দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। নেতারা ট্রাম্পের মধ্যস্থতায় একটি শান্তি প্রক্রিয়া শুরু করার এবং দুই পক্ষকে সরাসরি আলোচনায় বসানোর প্রচেষ্টাকে সমর্থন জানিয়েছেন। তাদের মতে, কেবল ইউক্রেন ও রাশিয়ার আলোচনার মাধ্যমেই একটি স্থায়ী শান্তি চুক্তিতে পৌঁছনো সম্ভব। যুদ্ধের বর্তমান পরিস্থিতিতে রুশ বাহিনী ইউক্রেনের শহরগুলিতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়ে বিদ্যুৎ ব্যবস্থা বিপর্যস্ত করেছে। 

আগামী চারটি রবিবার ব্লু লাইনে দীর্ঘক্ষণ বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের