চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

জি-২০ ঘোষণাপত্র আটকে দেওয়ার হুমকি রুশ বিদেশমন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি, মস্কো: জি-২০ সম্মেলন নিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মাথাব্যাথার কারন হয়ে উঠছে রাশিয়া। নয়াদিল্লিতে সম্মেলনে যোগ দিতে অস্বীকার করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তাঁর পরিবর্তে রাশিয়ার প্রতিনিধিত্ব করার কথা বিদেশ মন্ত্রী সের্গেই ল্যাভরভের। আর সেই রুশ বিদেশমন্ত্রীই শুক্রবার হুমকি দিয়েছেন, ‘কোনও ভাবেই জি-২০ সম্মেলনে রাশিয়াকে উপেক্ষা করা হলে চূড়ান্ত ঘোষণাপত্র আটকে দেওয়া হবে।’ ল্যাভরভের ওই হুমকিতে কার্যত সিঁদূরে মেঘ দেখছে নয়াদিল্লি।

আগামী ৯ ও ১০ সেপ্টেম্বর নয়াদিল্লিতে বসতে চলেছে জি-২০ সম্মেলন। ওই সম্মেলনে যোগ দিতে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন-সহ জি-২০ সদস্য দেশগুলির রাষ্ট্রপ্রধানরা নয়াদিল্লিতে যাচ্ছেন। যদিও সম্মেলন এড়াচ্ছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। জল্পনা শুরু হয়েছে, রুশ প্রেসিডেন্টের পদাঙ্ক অনুসরণ করে সম্মেলন এড়াতে পারেন চিনের প্রেসিডেন্ট শি চিনফিং। কেননা, শনিবার পর্যন্ত দেশের প্রেসিডেন্টের সম্মেলনে উপস্থিত থাকা নিয়ে কোনও লিখিত সম্মতিপত্র পাঠায়নি চিনের বিদেশ মন্ত্রক।

তার মধ্যেই হুঙ্কার ছুড়েছেন রুশ বিদেশ মন্ত্রী সের্গেই ল্যাভরভ। তাঁর কথায়, ‘জি ২০ সম্মেলনে যদি ইউক্রেন সঙ্কট-সহ অন্যান্য বিষয়ে রাশিয়ার বক্তব্যজকে উপেক্ষা করা হয়, পশ্চিমী দেশগুলি একতরফাভাবে মস্কোর বিরুদ্ধে বিষোদগার করে তাহলে সম্মেলন শেষে যে কোনও যৌথ বিবৃতিপত্র জারির ক্ষেত্রে স্বাক্ষর করবে না রাশিয়া। সেক্ষেত্রে ওই সম্মেলন শেষে জি-২০ সভাপতি ভারতের প্রধানমন্ত্রী একটি আনুষ্ঠানিক বিবৃতি দেবেন। যা কার্যত আলঙ্কারিক বাদে আর কিছু নয়।

Published by:

Share Link:

More Releted News:

দাঁত দিয়ে ৭২০ টনের জাহাজ টেনে বিশ্ব রেকর্ড গড়লেন মিশরের এক ব্যক্তি

৫ বছরের ছোট অভিনেতাকে বিয়ে করার জন্যই অভিনয় ছাড়ছেন অভিনেত্রী রামশা খান? জল্পনা তুঙ্গে

চুক্তি না করলে ফের বোমা ফেলব! ইরানকে চূড়ান্ত হুঁশিয়ারি ট্রাম্পের

ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল আফগানিস্তান, কম্পন অনুভূত কাশ্মীরেও

‘দেশের বাইরে ইউরেনিয়াম স্থানান্তর করা হবে না’, ট্রাম্পের দাবি খারিজ ইরানের

রাশিয়া থেকে আরও এক মাস জ্বালানি তেল কেনার ছাড় পেল ভারত

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ