চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

লাইভ শো চলাকালীন ইউক্রেনের হামলায় নিহত রুশ অভিনেত্রী

Curtesy; Google

আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেনের পূর্বাঞ্চলে রুশ নিয়ন্ত্রিত এলাকার একটি থিয়েটারে রুশ সৈন্যদের হয়ে অনুষ্ঠান করছিল এক রুশ অভিনেত্রী। সেই সময় ইউক্রেনের হামলায় নিহত হয়েছেন ওই রুশ অভিনেত্রী। নিহত অভিনেত্রী পলিনা বয়স ৪০ বছর। রয়টার্স ঘটনার সত্যতা যাচাই করেনি। তবে উভয় পক্ষের সামরিক কর্মকর্তারা নিশ্চিত করেছেন যে ১৯ নভেম্বর ওই এলাকায় ইউক্রেন হামলা চালিয়েছে।

রাশিয়ার রাষ্ট্রীয় এক টেলিভিশনে চ্য়ানেলে, এক রুশ তদন্তকারী জানিয়েছেন, ‘দোনেৎস্ক অঞ্চলের কুমাচোভো নামে পরিচিত একটি গ্রামে একটি স্কুল ও সাংস্কৃতিক কেন্দ্রে এইচআইএমএআরএস ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে।’ নাম প্রকাশে অনিচ্ছুক ওই তদন্তকারী আরও জানিয়েছেন, এছাড়াও একজন নাগরিক নিহত হয়েছেন। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রক এ বিষয়ে কোনো মন্তব্য করতে চায়নি।

ইউক্রেনের কমান্ডাররা জানিয়েছেন, রাশিয়ার ৮১০তম নৌ পদাতিক ব্রিগেডকে লক্ষ্য করে রাশিয়ার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তাদের বাহিনী হামলা চালিয়েছে। ইউক্রেনের সামরিক কমান্ডার রবার্ট ব্রোভদি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক পোস্টে বলেছেন, হামলায় ২৫ জন নিহত ও শতাধিক আহত হয়েছেন।

রাশিয়াপন্থী টেলিভিশন চ্যানেলে অযাচাইকৃত একটি ভিডিও ফুটেজে দেখা গেছে। সেখানে দেখা যাচ্ছে, রাশিয়ার সামরিক বাহিনী তাদের ক্ষেপণাস্ত্র ও আর্টিলারি বাহিনী দিবস উদযাপন করছে এবং সৈন্যরা মঞ্চে গিটার হাতে মেনশিখকে গান গাইছে। গানের মাঝখানে বিল্ডিংটি হঠাৎ বিস্ফোরণে কেঁপে ওঠে এবং লাইট নিভে যাওয়ার আগে জানালাগুলি ভেঙে যাওয়ার শব্দ শোনা যায়। ২০২২ সালের ফেব্রুয়ারিতে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সৈন্য পাঠানোর পর থেকে ইউক্রেনে যুদ্ধরত সৈন্যদের প্রতি সমর্থন জানাতে রাশিয়ার সাংস্কৃতিক নেতাদের জন্য এই অনুষ্ঠানের আহ্বান জানানো হয়েছিল।

ইউক্রেনের ১২৮তম পৃথক মাউন্টেন অ্যাসল্ট ব্রিগেডের সৈন্যদের ওপর চলতি মাসে রুশ হামলায় ১৯ জন সৈন্য নিহত হয়েছে বলে উল্লেখ করে ইউক্রেনের রাষ্ট্রদূত ব্রোভদি বলেন, এই হামলা ‘১২৮তম হামলার প্রতিশোধ’। 

Published by:

Share Link:

More Releted News:

র‍্যাম্প থেকে যুদ্ধক্ষেত্র! ‘মিস ইন্ডিয়া’ কাশিশ এখন ভারতীয় সেনার লেফটেন্যান্ট

‘শার্ক ট্যাঙ্ক ইন্ডিয়া’ খ্যাত অশ্নীর গ্রোভারের বায়োপিকে আমির খান? জল্পনা বলিউডে

চুপিসারে শৈশবের প্রেমিকাকে বিয়ে করলেন গায়ক জুবিন, এত গোপনীয়তা কেন?

মার্কিন যুদ্ধবিমান ঘায়েলে চিনের তৈরি বিশেষ অস্ত্র ব্যবহার ইরানের

ওটিটি-তে নয়, বিতর্ক কাটিয়ে মে মাসেই প্রেক্ষাগৃহে ঝড় তুলতে আসছে সলমানের ‘মাতৃভূমি’

TRP-তে রাজ করছে ‘তারে ধরি ধরি মনে করি’, ‘পরশুরাম’, ‘গঙ্গা’দের কী হাল?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ