ইউক্রেনের সঙ্গে যুদ্ধে ছয় হাজার সেনার মৃত্যুর কথা স্বীকার রুশ প্রতিরক্ষামন্ত্রীর

গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করেছে রাশিয়া।

Share:

আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেনের (Ukraine) বিরুদ্ধে সামরিক অভিযানে প্রায় ছয় হাজার রুশ সেনার (Russian Army) মৃত্যু হয়েছে বলে স্বীকার করলেন রুশ প্রতিরক্ষামন্ত্রী (Russian Defence Minister) সার্গেই শোইগু (Sergei Shoigu)। বুধবার এক বৈদ্যুতিন চ্যানেলকে দেওয়া সাক্ষা‍ৎকারে তিনি বলেন, ‘গত ফেব্রুয়ারি মাসে ইউক্রেনের বিরুদ্ধে সামরিক অভিযান শুরুর পরে এখনও পর্যন্ত ৫ হাজার ৯৩৭ জন রুশ সেনা প্রাণ হারিয়েছে। ইউক্রেনের হয়ে পশ্চিমী দেশগুলিও যুদ্ধ করছে। ফলে রাশিয়াকে সম্মিলিত শক্তির বিরুদ্ধে লড়তে হচ্ছে।’

পাশাপাশি ইউক্রেনের (Ukraine) বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধে ঝাঁপাতে তিন লক্ষ রিজার্ভ সেনাকে তলব করেছে রুশ প্রতিরক্ষা মন্ত্রক। প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিশেষ নির্দেশের পরেই রিজার্ভ সেনাদের তলব করা হয়েছে বলে জানিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী (Russian Defence Minister) সার্গেই শোইগু (Sergei Shoigu)। এই নির্দেশের ফলে যারা এক সময়ে রুশ সেনাবাহিনীতে কর্মরত ছিলেন কিংবা প্রশিক্ষণ নিয়েছেন, তাদের যুদ্ধক্ষেত্রে যেতে হবে। প্রতিরক্ষা বিশেষজ্ঞরা মনে করছেন, ইউক্রেনের সেনাবাহিনীর পাল্টা আক্রমণে বেশ কিছু স্থান হাতছাড়া হয়েছে রুশ সেনাবাহিনীর। আর যাতে তারা পিছু না হঠেন তার জন্য বিশাল সংখ্যক সেনাকে নামানো হচ্ছে।

উল্লেখ্য, গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনের (Ukraine) বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করেছে রাশিয়া। প্রায় সাত মাস হতে চলল দুই দেশের মধ্যে যুদ্ধ চলছে। যুদ্ধে বিপুল ক্ষয়ক্ষতির মুখে পড়লেও মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় দেশগুলির সাহায্যে রুশ সেনার বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছে ইউক্রেনীয় সেনারা। গত সাত মাসের যুদ্ধে ইউক্রেনের (Ukraine) এক-পঞ্চমাংশ এলাকার নিয়ন্ত্রণ নিয়েছে রুশ সেনা।

কেন বাংলাদেশে হিন্দু শিক্ষক সহ পরিবারের চার সদস্য খুন? প্রকাশ্যে হাড়হিম করা তথ্য

দিনে ছাত্র পড়ান, রাতে মাদক পাচারকারী! জলপাইগুড়িতে ধৃত স্কুলের শিক্ষক

ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকেছে তিন হাজার টাকা, মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে মিছিল জঙ্গলমহলের ‘অন্নপূর্ণা’দের

ভারতীয় শিবিরের উদ্বেগ! শ্রীলঙ্কার বিরুদ্ধে খেলতে নেমেও মাঠ ছাড়লেন ঋষভ পন্থ

বলিউডে ফের শোকের ছায়া! প্রয়াত বর্ষীয়ান অভিনেত্রী ও মিমিক্রি শিল্পী আশা সিংহ জয়সওয়াল

‘আগেই ইঙ্গিত দিয়েছিলেন?’ দুর্ঘটনার পূর্বে গণেশ মূর্তির গলা থেকে মালা পড়ার ভিডিও ভাইরাল

কলকাতার খুব কাছেই নিম্নচাপ! রাত বাড়লেই বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির পূর্বাভাস

রেসিং প্রতিযোগিতায় আবারও দুর্ঘটনার কবলে অজিত কুমার, অল্পের জন্যে রক্ষা পেলেন অভিনেতা

‘অগ্নিবীরদের নিয়ে অর্জুন বাহিনী গড়ে তোলা হবে’, ঘোষণা শুভেন্দুর

‘শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হতেই বাংলায় বদল এসেছে’, গার্ডেনরিচ থেকে বললেন রাজনাথ

‘অন্নপূর্ণার টাকা না পেয়ে কে কোথায় আত্মহত্যা করছেন খতিয়ে দেখা দরকার’, পরামর্শ দিলীপের

প্রতিবেশী প্রৌঢ়ের বিরুদ্ধে ৮ বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগ, রক্তাক্ত হয়ে ভর্তি হাসপাতালে

ফের ইরান সফরে ফের পাক সেনাপ্রধান আসিম মুনির, নেপথ্যে কোন পরিকল্পনা?

‘যত বড়ই নেতা হোক, তোলাবাজি করলে দল তার পাশে নেই’, সাফ জনালেন সুকান্ত