ইউক্রেনে ৫০০টির বেশি ড্রোন হামলা রাশিয়ার, নিহত ৯

Share:

আন্তর্জাতিক ডেস্ক:  রাশিয়া-ইউক্রেন মধ্যে যুদ্ধের উত্তেজনা ফের চরমে পৌঁছেছে। শনিবার (১২ সেপ্টেম্বর) আকাশপথে ইউক্রেনের একাধিক অঞ্চলে ব্যাপক হামলা চালায় রাশিয়া। ৫০০টির বেশি ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় প্রায় ৯ জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন আরও অনেকে। ক্ষতিগ্রস্ত হয়েছে বহু বাড়িঘর, শিল্পপ্রতিষ্ঠান, পরিকাঠামো এবং বন্দর এলাকা।  

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন যে, রাশিয়া শনিবার ভোর থেকে ইউক্রেনর উপর হামলা শুরু করেছে। তাঁর দাবি  রাশিয়া যুদ্ধক্ষেত্র থেকে মনোযোগ সরিয়ে অর্থনীতিতে আঘাত হানছে এবং যুদ্ধকালীন সময়ে জনগণকে সহায়তা করা যায় এমন যেকোনও ব্যবস্থা ধ্বংস করতে চাইছে। তিনি আরও বলেছেন, ‘রাশিয়া ইউক্রেনের অর্থনীতিকে ধ্বংস করতে এবং আমাদের প্রতিরোধ ভেঙে দিতে চায়।’ সবচেয়ে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে ক্রামাতোরস্কে। স্থানীয় প্রশাসনের দাবি, রুশ হামলায় তিনটি পৃথক ঘটনায়  গাড়িতে থাকা তিনজন নিহত হয়েছেন এবং চারজন আহত হয়েছেন। প্রশাসনের অভিযোগ, এগুলি কোনও সামরিক লক্ষ্য ছিল না, সাধারণ মানুষ নিজেদের কাজেই বেরিয়েছিলেন।

আরও পড়ুন: শনির নক্ষত্র পরিবর্তনেই খুলবে ভাগ্যের দরজা! ৯ অক্টোবর থেকে ‘আচ্ছে দিন’ ৪ রাশির জাতকদের

জাইটোমির অঞ্চলের জভিয়াহেল শহরে একটি মুদির দোকানে হামলায় দু’জনের মৃত্যু হয়েছে। পাশাপাশি দুটি পেট্রল পাম্প এবং একটি বিদেশি বিনিয়োগে তৈরি শিল্পপ্রতিষ্ঠানও হামলার শিকার হয়েছে। জাপোরিঝঝিয়া অঞ্চলে আরও দু’জনের মৃত্যু এবং ১১ জন আহত হওয়ার খবর মিলেছে। ক্রিভি রিহ-তেও ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় দু’জন নিহত হয়েছেন। রুশ সামরিক বাহিনী জানিয়েছে, তাদের বাহিনী জাপোরিঝিয়া শহরে ইউক্রেনীয় ইস্পাত প্রস্তুতকারক প্রতিষ্ঠান জাপোরিঝস্টাল, দনিপ্রোতে অবস্থিত ইন্টারপাইপ স্টিল কমপ্লেক্স এবং ক্রিভি রিহ-এর নর্দার্ন আয়রন ওর বেনিফিসিয়েশন ওয়ার্কস কমপ্লেক্সসহ বেশ কয়েকটি কারখানায় হামলা চালিয়েছে। অন্যদিকে, মস্কোর নিয়ন্ত্রণে থাকা পূর্বাঞ্চলীয় দোনেৎস্ক অঞ্চলের রাশিয়া-নিযুক্ত প্রধান জানিয়েছেন, ইউক্রেনের ড্রোন হামলায় তিনজন নিহত হয়েছেন।  

কালীপুজোর আগে দুঃসংবাদ, চাকরি হারালেন এক হাজারের বেশি যোগ্য শিক্ষাকর্মী

রিলসের নেশায় নৃশংস কাণ্ড! হালতুতে যুবকের গায়ে পেট্রল ঢেলে আগুন, গ্রেফতার ৩

রবীন্দ্র সরোবরে নয়, ৫০টি বিকল্প ঘাটেই হবে ছটপুজো, ঘোষণা অগ্নিমিত্রার

মধ্যপ্রাচ্যে যুদ্ধের আবহেই নতুন প্রস্তাব, আমেরিকাকে ৭ শর্ত দিল ইরান

ভাইয়ের স্বাস্থ্য নিয়ে চিন্তা? ভাইফোঁটায় বানান সুগার ফ্রি বাদামের বরফি

দুই পা হারিয়েও হার মানেননি সুদীপ, অদম্য লড়াইয়ে আজ স্বনির্ভর রানাঘাটের যুবক

ধনতেরাসে সোনা-রুপোর বাজারে স্বস্তি, কলকাতায় আজ কত দামে বিকোচ্ছে হলুদ ধাতু?

‘সম্পূর্ণ তাঁর ব্যক্তিগত সিদ্ধান্ত,’ রোনাল্ডোর অবসর প্রসঙ্গে মত পর্তুগালের কোচের

পুরভোটের নির্ঘন্ট প্রকাশের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের

ঝাড়খণ্ডে মর্মান্তিক দুর্ঘটনা! নিয়ন্ত্রণ হারিয়ে একাধিক পথচারীকে পিষল ঘাতক ট্রাক, মৃত ৭

কালীপুজোর পরই আবহাওয়া বদলের পূর্বাভাস, জাঁকিয়ে শীত পড়বে কবে?

শাহরুখের ‘পাঠান’-কে ছাপিয়ে প্রথম দিনে রেকর্ড আয় করল রণবীরের ‘রামায়ণ’

রায়গঞ্জে জঙ্গল থেকে নাবালিকার বিবস্ত্র দেহ উদ্ধার! চাঞ্চল্য

‘থানায় বসে ঋতব্রতদের হয়ে হলফনামায় সই করেছে পুলিশ,’ বিস্ফোরক দাবি অভিষেকের